এক্সপ্লোর

Laptops Under Rs 40,000: ভারতে হাজির এসারের নতুন ল্যাপটপ, রয়েছে দুটো ব্যাটারি, আর কী কী ফিচার তাক লাগাবে?

Acer TravelLite Laptop: দুটো ব্যাটারি রয়েছে Acer TravelLite ল্যাপটপে। একটি 36Whr 3-cell লিথিয়াম-আয়ন ব্যাটারি। অন্যটি 49Whr 4-cell লিথিয়াম আয়ন ব্যাটারি।

Laptops Under Rs 40,000: এসার (Acer) সংস্থার নতুন ল্যাপটপ (Laptop) লঞ্চ হয়েছে ভারতে। এই ল্যাপটপ কেনা যাবে ৪০ হাজার টাকার কমে। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে এসার সংস্থার TravelLite ল্যাপটপ। এই ল্যাপটপে রয়েছে 13th Gen Intel Core i7 পর্যন্ত একাধিক প্রসেসর। মূলত বিজনেস-ফোকাস নজরে রেখে এই ল্যাপটপের ডিজাইন করা হয়েছে। তাই জন্য এসার সংস্থার এই ল্যাপটপ পোর্টেবল এবং হাল্কা ওজনের। ফলে যেকোনও জায়গায় সঙ্গে নিয়ে সহজে যাতায়াত করা সম্ভব। এসার TravelLite ল্যাপটপের ওজন মাত্র ১.৩৪ কেজি। এই ল্যাপটপে রয়েছে ১৪ ইঞ্চির একটি ডিসপ্লে। বিভিন্ন ধরনের প্রসেসর, স্টোরেজ, ব্যাটারি এবং চার্জিং অপশন নিয়ে লঞ্চ হয়েছে এসার সংস্থার এই ল্যাপটপ। ফলে ইউজারদের জন্য রয়েছে অনেক ধরনের সুবিধা। ব্যবসায়িক কাজে কিংবা অফিসের কাজে যাঁরা এসার সংস্থার এই TravelLite ল্যাপটপ ব্যবহার করবেন তাঁদের এইসব ফিচারের ফলে প্রভূত সুবিধা হবে। প্রতিদিন সঙ্গে নিয়ে যাতায়াত করতেও অসুবিধা হবে না। কাজ করতেও স্বাচ্ছন্দ্য বোধ করবেন ব্যবহারকারীরা। 

এবার দেখে নেওয়া ভারতে এসার TravelLite ল্যাপটপের দাম কত এবং কোথা থেকে কিনতে পারবেন 

ভারতে এসার TravelLite ল্যাপটপের দাম শুরু হচ্ছে ৩৪,৯৯০ টাকা থেকে। রুপোলি রঙে এই ল্যাপটপ দেশে লঞ্চ হয়েছে। কোথা থেকে এই ল্যাপটপ কেনা যাবে তা এখনও জানায়নি এসার সংস্থা। তবে অনুমান করা হচ্ছে, এসার সংস্থার ওয়েবসাইট এবং সংস্থার অথরাইজড রিটেলারদের থেকে এই ল্যাপটপ কিনতে পারবেন। হয়তো অনলাইনে বিভিন্ন ই-কমার্স সংস্থা থেকেও বেশ কিছুটা ছাড়ে এই ল্যাপটপ কেনা যাবে। তবে এই প্রসঙ্গে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি এখনও। TravelLite সিরিজের একাধিক ল্যাপটপ ভারতে লঞ্চ করেছে এসার। 

এসার TravelLite ল্যাপটপে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে দেখে নিন 

  • ১৪ ইঞ্চির ডিসপ্লে রয়েছে এই ল্যাপটপে। এটি একটি TF LCD প্যানেল। এখানে ফুল এইচডি রেজোলিউশন পাবেন ইউজাররা।
  • এই ল্যাপটপের বডি তৈরি হয়েছে অ্যালুমিনিয়াম দিয়ে। এখানে রয়েছে একটি ১৮০ ডিগ্রি hinge যা অতিরিক্ত ফ্লেক্সিবিলিটি দেবে ল্যাপটপে।
  • আবহাওয়ার যেকোনও পরিস্থিতিতে এই ল্যাপটপ যাতে ব্যবহার করার যায় বা ল্যাপটপ যাতে ঠিক থাকে সেই জন্য এসার সংস্থার নতুন এই ল্যাপটপে রয়েছে US military standard certification of MIL-STD 810H রেজিসট্যান্ট সাপোর্ট। 
  • একাধিক সিকিউরিটি ফিচার রয়েছে এই ল্যাপটপে। সেই তালিকায় রয়েছে Trusted Platform Module (TPM), TPM 2.0, Kensington lock slot এবং একটি অপশনাল ফিঙ্গারপ্রিন্ট রিডার।
  • এসারের এই ল্যাপটপে রয়েছে ৬৪ জিবি পর্যন্ত ডুয়াল চ্যানেল DDR4 RAM এবং ১ টিবি Gen 4 NVME SSD ইনবিল্ট স্টোরেজ। 
  • কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ল্যাপটপে রয়েছে একটি USB 3.2 Gen 2 পোর্ট, একটি USB Type-C পোর্ট। 
  • দুটো ব্যাটারি রয়েছে Acer TravelLite ল্যাপটপে। একটি 36Whr 3-cell লিথিয়াম-আয়ন ব্যাটারি। অন্যটি 49Whr 4-cell লিথিয়াম আয়ন ব্যাটারি।
  • এসার সংস্থার নতুন ল্যাপটপের 36Whr 3-cell লিথিয়াম-আয়ন ব্যাটারিতে ১০ ঘণ্টা পর্যন্ত চার্জ থাকবে বলে দাবি করেছে সংস্থা। 
  • এই ল্যাপটপে রয়েছে ৪৫ ওয়াট এবং ৬৫ ওয়াটের ওয়্যারড চার্জিং অ্যাডাপ্টার। এই ল্যাপটপে একটি spill-resistant কিবোর্ড রয়েছে। এছাড়াও ইউজাররা ল্যাপটপের সঙ্গে জুড়তে পারবেন একটি ব্যাকলিট কিবোর্ড। 

আরও পড়ুন- শেষ হতে চলেছে অ্যামাজনের সেল, তার আগেই দেখে নিন সেরা অফারগুলি 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের

ভিডিও

Sumit Roy | নির্ধারিত সময়ের ৫ মিনিট আগেই থানায় পৌঁছে যান Abhishek Banerjee-এর PA
Kunal Ghosh | কুণাল ঘোষের চিঠির পরই NRS-কাণ্ডে ভুক্তভোগীর খোঁজ নিল নবান্ন
Municipal Election | পুরভোটে সুদীপ-কাকলিদের আসন ছাড়বে বিজেপি? | #abpananda
Municipal Election | ডিসেম্বরের মধ্যেই মিটে যাবে পুরসভা ভোট? | #abpananda
Darjeeling News : প্রবল বৃষ্টিতে ভাঙল দার্জিলিং টয় ট্রেনের হেরিটেজ স্ট্রাকচার ভেঙে দুর্ঘটনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget