এক্সপ্লোর

Sim Cards: সিম কার্ড কেনা-বেচায় কড়াকড়ি কেন্দ্রের, কী কী নতুন নিয়ম চালু হচ্ছে?

Department of Telecom: সিম কেনার সময় তো কেওয়াইসি দরকার হয়েই থাকে। ক্রেতাদের আধার ভেরিফিকেশনও করা হয়। এবার যে দোকান সিম বিক্রি করবে তাদেরও কেওয়াইসি পদ্ধতিতে খোঁজখবর করা হবে।

Sim Cards: সিম কার্ড বিক্রির (Sim Card Selling) ক্ষেত্রে নতুন নিয়ম চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। যেসব দোকান যে কোম্পানির সিম বিক্রি করবে, সংস্থার তরফে ওইসব দোকানের সম্পর্কে ভালভাবে যাচাই করতে হবে কেওয়াইসি (KYC) অর্থাৎ 'নো ইওর কাস্টোমার'- এই পদ্ধতিতে। Department of Telecom (DoT) সিম কার্ডের ক্ষেত্রে এই নিয়ম চালু করতে চলেছে চলতি বছর পয়লা অক্টোবর থেকে। যেসব দোকান এখন সিম বিক্রি করে তাদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই নতুন নিয়ম অনুসারে কেওয়াইসি- র যাবতীয় কাজকর্ম করে নিতে হবে। আর এরপর যেসব দোকান সিম বিক্রির সিদ্ধান্ত নিচ্ছে তাদের ক্ষেত্রে ১ অক্টোবর থেকে চালু হবে Department of Telecom (DoT)- এর নতুন কেওয়াইসি নিয়ম। অর্থাৎ জিও বা এয়ারটেল, কোনও দোকান যে সংস্থার সিম বিক্রি করবে, সেই কোম্পানির মাধ্যমেই এই ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়া চলবে। 

ক্রেতা সুরক্ষাই মূল লক্ষ্য

সিম কার্ডের মাধ্যমে, অর্থাৎ ডুপ্লিকেট সিমের মাধ্যমে অনেকের সঙ্গেই প্রতারণা করে হ্যাকাররা। এইসব থেকে ইউজারদের বাঁচানোর জন্যই সিম বিক্রির দিকে কড়া নজর দিচ্ছে সরকার। কীভাবে সিম বিক্রি করা হচ্ছে, কোন দোকান কাদের কোন সিম বিক্রি করছে, কোন পদ্ধতিতে বিক্রি চলছে, ক্রেতা সুরক্ষার জন্য যা যা প্রয়োজন সেইসব ওই দোকান করছে কিনা এই সবকিছুই নখদর্পণে রাখতে চলেছে Department of Telecom (DoT)। কেন্দ্রীয় সরকার দুটো সার্কুলার জারি করেছে যেখানে সিম কার্ডের বিক্রি এবং ব্যবহার সম্পর্কিত বেশ কিছু নিয়মকানুন বলা হয়েছে। একটি সার্কুলারে নিয়ম রয়েছে ইউজারদের জন্য, অন্যটিতে সিম কোম্পানির জন্য। 

নিয়ম না মানলে মোটা টাকা জরিমানা

যদি সিম নির্মাণকারী সংশ্লিষ্ট সংস্থা দোকানের কেওয়াইসি ভালভাবে খতিয়ে না দেখে তাহলে ১০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে টেলিকম সংস্থাকে। প্রতি দোকান পিছু ১০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। অর্থাৎ জিও, এয়ারটেল এই টেলিকম সংস্থাগুলির নজরে থাকবে সেইসব দোকান যারা এইসব সংস্থার সিম বিক্রি করবে এবং কীভাবে বিক্রি করা হচ্ছে, কাদের বিক্রি করা হচ্ছে সবটাই দেখাতে হবে টেলিকম কোম্পানিগুলিকে। 

অসম, কাশ্মীর এবং উত্তর-পূর্বের রাজ্যগুলির ক্ষেত্রে টেলিকম সংস্থাগুলিকে নির্দিষ্ট দোকান, যারা তাদের তৈরি সিম বিক্রি করছে, সেখানকার পুলিশ ভেরিফিকেশন করাতে হবে। এই ভেরিফিকেশনের পর ওই দোকানগুলিকে সিম বিক্রির অনুমতি দেওয়া হবে এবং চূড়ান্ত চুক্তি করা হবে। এরপরই নতুন সিম বিক্রি করতে পারবে ওই দোকানগুলি।

ক্রেতাদের জন্যেও নতুন নিয়ম

সিম কেনার সময় তো কেওয়াইসি দরকার হয়েই থাকে। ক্রেতাদের আধার ভেরিফিকেশনও করা হয়। ধরা যাক আপনার সিম নষ্ট হয়েছে বা হারিয়ে গিয়েছে, সেক্ষেত্রেও একই ধরনের ভেরিফিকেশন প্রক্রিয়া প্রয়োজন হবে। অর্থাৎ সিম রি-ইস্যুর ক্ষেত্রেও কড়া নিয়ম চালু করছে কেন্দ্রীয় সরকার। সিমের মাধ্যমে সাইবার ক্রাইমের শিকার হন ইউজাররা। তাঁদের নিরাপদেই রাখতে নতুন নিয়ম চালু করছে Department of Telecom (DoT)। 

আরও পড়ুন- 'এক্স' মাধ্যমে নতুন ঘোষণা এলন মাস্কের, এবার কোন পরিবর্তন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক

ভিডিও

Birbhum Tulu Mondal | এখনও অধরা! কোথায় গিয়ে 'গা-ঢাকা' দিলেন টুলু মণ্ডল?
Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget