এক্সপ্লোর

Whatsapp Down: কেন আচমকা বন্ধ হল হোয়াটসঅ্যাপ পরিষেবা? মেটা'র কাছে রিপোর্ট তলব কেন্দ্রের

Whatsapp Service: কেন হোয়াটসঅ্যাপে এই বিপর্যয় ঘটেছে তা জানতে চেয়েছে কেন্দ্রীয় বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক।

Whatsapp Service Down: ২৫ অক্টোবর, ২০২২- মঙ্গলবার, হোয়াটসঅ্যাপ (Whatsapp) ইউজারদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে এই দিন। কারণ এই দিনেই প্রায় ২ ঘণ্টা ভারতে বন্ধ ছিল হোয়াটসঅ্যাপ পরিষেবা (Whatsapp Down)। কোনও মেসেজ পাঠাতে পারছিলেন না ইউজাররা। শুধু মেসেজ নয়, অডিও বা ভিডিও পাঠানোতেও সমস্যা হচ্ছিল। ইউজাররা (Whatsapp Users) হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভয়েস বা ভিডিও কল করতেও পারেননি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে। বেলা ১২টা থেকে ১২টা ৩০ মিনিটের মধ্যে শুরু হয়েছিল সমস্যা।

কেন হোয়াটসঅ্যাপে এই বিপর্যয় ঘটেছে তা জানতে চেয়েছে কেন্দ্রীয় বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক। কেন্দ্রের এই মন্ত্রকের তরফে মেটা (হোয়াটসঅ্যাপের পেরেন্ট অর্গানাইজেশন)- কে একটি রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। কেন প্রায় ২ ঘণ্টা ধরে ভারতে হোয়াটসঅ্যাপ সার্ভিস ডাউন ছিল তা জানতে উদ্যোগ নিয়েছেন কেন্দ্রীয় সরকার। হোয়াটসঅ্যাপের এই বিপর্যয়ের পর ইউজারদের ‘সাইবার সিকিউরিটি’ বা নিরাপত্তা নিয়েও চিন্তিত কেন্দ্রীয় মন্ত্রক। কোনওভাবে এই সমস্যার পিছনে সাইবার হানা রয়েছে কিনা তাও জানতে চেয়েছে কেন্দ্রীয় বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক। জানা গিয়েছে, Indian Computer Emergency Response Team (CERT-IN)- কে রিপোর্ট জমা দেবে মেটা কর্তৃপক্ষ। সেখানে বিস্তারিত ভাবে জানানো হবে কেন এই সমস্যা দেখা দিয়েছিল।

অন্যদিকে মেটা- র তরফে জানানো হয়েছে যে ভারত সহ- সারা বিশ্বে হোয়াটসঅ্যাপের এই সমস্যার কারণ ছিল জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের ‘টেকনিকাল এরর’ (Technical Error) বা প্রযুক্তিগত সমস্যা। তবে ঠিক কী ধরনের গন্ডগোল দেখা দিয়েছিল তা স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। মেটা অধিকৃত জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে গতকাল সমস্যা দেখা গেলেও অন্যান্য সোশ্যাল মিডিয়া মাধ্যম যেমন- ইনস্টাগ্রাম, ফেসবুক, মেসেঞ্জারে এই সমস্যা দেখা যায়নি। এই সমস্ত মাধ্যমে পরিষেবা স্বাভাবিকই ছিল।

এর আগে গত বছর প্রায় ৬ ঘণ্টার জন্য বন্ধ ছিল হোয়াটসঅ্যাপ পরিষেবা। সেই সময়েও এবারের মতো আচমকাই বন্ধ হয়ে যায় হোয়াটসঅ্যাপ সার্ভিস। তখন হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছিল তাদের ‘ডাউন’ থাকার কারণ হল DNS (Domain Name System)- এই সংক্রান্ত গন্ডগোল। তবে এবারের সমস্যায় এ জাতীয় নির্দিষ্ট কোনও কারণ প্রকাশ করেনি হোয়াটসঅ্যাপের মূল সংস্থা মেটা। হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় মেসেজিং অ্যাপে এ জাতীয় সমস্যা দেখায় ঘাবড়ে গিয়েছেন ইউজাররা। সাইবার হানার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।

আরও পড়ুন- ‘রাহুগ্রাস’ থেকে মুক্তি! অবশেষে সচল হল হোয়াটসঅ্যাপ, মিমের বন্যা নেটদুনিয়ায়

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget