এক্সপ্লোর

Infinix Smartphone: ইনফিনিক্স জিরো ৩০ ৪জি ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে? তালিকা দেখে নিন একনজরে

Infinix Note 30 4G: ৫জি মডেলের মতোই ডিজাইন হবে ৪জি ফোনেরও। দুটো রঙে লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে তা কী কী সেটা জানা যায়নি।

Infinix Smartphone: সেপ্টেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল ইনফিনিক্স জিরো ৩০ ৫জি (Infinix Zero 30 5G) ফোন। এই ফোন লঞ্চ হয়েছিল ইনফিনিক্স জিরো ২০ মডেলের সাকসেসর হিসেবে। শোনা যাচ্ছে, এবার ইনফিনিক্স জিরো ৩০ ফোনের ৪জি (Infinix Zero 30 4G) ভ্যারিয়েন্ট নিয়ে কাজ করেছে ইনফিনিক্স সংস্থা। কবে এই ফোন লঞ্চ হবে সেই প্রসঙ্গে অবশ্য কোনও আভাস পাওয়া যায়নি। সূত্রের খবর, ৪জি মডেলে একটি কার্ভড AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর থাকতে পারে। 

Gizmochina- র একটি রিপোর্টে বলা হয়েছে রাশিয়ার মোবাইল নেটওয়ার্ক অপারেটর এমটিএস ইনফিনিক্স জিরো ৩০ ৪জি ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে আভাস দিয়েছে। ৫জি মডেলের মতোই ডিজাইন হবে ৪জি ফোনেরও। দুটো রঙে লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে তা কী কী সেটা জানা যায়নি। কার্ভড ডিসপ্লের উপর মাঝ বরাবর হোল পাঞ্চ কাট আউট থাকতে পারে ফ্রন্ট ক্যামেরা সেনসর সেট করার জন্য। ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটি থাকার কথা রয়েছে। তার সঙ্গে আবার এলইডি ফ্ল্যাশ থাকতে পারে। পাওয়ার বাটন এবং ভলিউম বাটন থাকবে সম্ভবত ফোনের বাঁদিকের অংশে। ইনফিনিক্স জিরো ৩০ ৪জি ফোনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। সেলফির জন্য থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

ইনফিনিক্স জিরো ৩০ ৫জি ফোন

এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা। এছাড়াও ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮০২০ প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ১২ জিবি পর্যন্ত র‍্যাম। এই ফোনে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে ইনফিনিক্স জিরো ৩০ ৫জি ফোনে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ইউজারদের সুরক্ষার জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে এই ফোনে। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। ধুলো আর জলে নষ্ট হবে না এই ফোন। এখানে রয়েছে ডুয়াল স্পিকার যেখানে DTS হাই রেজোলিউশন অডিও টেকনোলজি রয়েছে। ফোনের দু'সাইডেই নিরাপত্তার জন্য রয়েছে Corning Gorilla Glass protection। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। তার সঙ্গে রয়েছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ। এই ফ্রন্ট ক্যামেরার সাহায্যে এক সেকেন্ডে ৬০টি ফ্রেমের ৪কে ভিডিও রেকর্ড করা যাবে। 

আরও পড়ুন- নতুন রঙ, আরও বেশি স্টোরেজ, ভারতের বাজারে হাজির নোকিয়া জি৪২ ৫জি ফোন, দাম কত?

সেরা শিরোনাম

Jio Platforms IPO: ৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget