এক্সপ্লোর

HMD Smartphone: নোকিয়া ব্র্যান্ডের আড়ালে থাকা HMD লঞ্চ করতে চলেছে তাদের প্রথম স্মার্টফোন, আসবে ভারতেও

Smartphones: এইচএমডি ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন ভারতেও লঞ্চ হবে। তবে কবে এবং কোন মডেল তা জানা যায়নি।

HMD Smartphone: ভারতে মোবাইল ফোনের সংস্থা হিসেবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল নোকিয়া (Nokia)। তবে সেই সংস্থার ফোন এখন আর সেভাবে ব্যবসা করতেই পারছে না। সম্প্রতি জানা গিয়েছে, নোকিয়া ব্র্যান্ডের পিছনে থাকা মূল সংস্থা এইচএমডি গ্লোবাল (HMD Global) তাদের নিজস্ব এইচএমডি ব্র্যান্ডে স্মার্টফোন (Smartphone) লঞ্চ করতে চলেছে। চলতি বছরের প্রথম অর্ধে এইচএমডি ব্র্যান্ডের এই ফোন লঞ্চের পরিকল্পনা রয়েছে সংস্থা। গতবছর অক্টোবর মাসে একথা নিশ্চিত ভাবে জানিয়েছিলেন এইচএমডি গ্লোবালের ভাইস প্রেসিডেন্ট এবং APAC রবি কুমার। তিনি এও জানিয়েছিলেন যে এইচএমডি ব্র্যান্ডের স্মার্টফোন ভারতেও লঞ্চ হবে। তবে কোন ফোন লঞ্চ হবে, কেমন হবে তার ডিজাইন, দাম-ফিচার কোনও কিছু সম্পর্কেই তথ্য প্রকাশ করেনি সংস্থা। 

তবে সম্প্রতি ৯১মোবাইলসের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে যে এইচএমডি ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন কেমন দেখতে হতে চলেছে। যে রেন্ডার প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে এইচএমডি ব্র্যান্ডের প্রথম স্মার্টফোএ ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে চলেছে। তার সঙ্গে থাকবে এলইডি ফ্ল্যাশ। ফোনের ব্যাক প্যানেলের মাঝখানে থাকবে এইচএমডি লোগো। ফোনের ডিসপ্লের উপর ফ্রন্ট ক্যামেরা সেট করার জন্য থাকবে পান হোল কাটআউট। ফোনের ডানদিকের সাইডের অংশে থাকবে ভলিউম এবং পাওয়ার বাটন। এইচএমডি- র প্রথম স্মার্টফোনে আর কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকবে তা স্পষ্ট নয়। তবে আগামী দিনে ফোন লঞ্চের দিনক্ষণের পাশাপাশি বাকি তথ্যও প্রকাশ্যে আসবে বলে অনুমান করা হচ্ছে। 

সূত্রের খবর, এইচএমডি সংস্থার প্রথম স্মার্টফোন লঞ্চ হলে তা ফ্লিপকার্ট, অ্যামাজনের মতো ই-কমার্স সংস্থার মাধ্যমেই অনলাইনে বিক্রি হবে। শোনা গিয়েছে, হয়তো এবছর (২০২৪) এপ্রিল মাসে এই ফোন লঞ্চ হতে পারে। স্টক অ্যান্ড্রয়েড আউট অফ দ্য বক্সের সাহায্যে পরিচালিত হতে পারে এইচএমডি সংস্থার প্রথম ফোন। তবে এই তথ্যগুলির কোনওটাই এইচএমডি করত্রৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি। তাই এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা। প্রসঙ্গত উল্লেখ্য, ইদানীং নোকিয়া মূলত নজর দিয়ে বাজেট সেগমেন্টের ফোনের উপরে। ভারতের বাজারে বেশ কিছু বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে তারা। এইসব মডেলে আবার রয়েছে ইউপিআই সাপোর্ট। অথচ দাম একদম সাধ্যের মধ্যে। কিন্তু ফিচারের দিক থেকে বেশ কয়েকটি ভাল স্পেসিফিকেশন রয়েছে এই ফোনগুলিতে। 

আরও পড়ুন- বন্ধু পাশে থাকলেই হোয়াটসঅ্যাপ থেকে সরাসরি পাঠাতে পারবেন ছবি-ভিডিও-অডিও, আসছে ব্লুটুথ শেয়ারিংয়ের মতো ফিচার

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget