এক্সপ্লোর

Honor Smartphones: ভারতে কবে লঞ্চ হতে পারে Honor ২০০ সিরিজ? কোন কোন ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে?

Honor 200 Series: অনুমান করা হচ্ছে চিনে Honor ২০০ সিরিজের দুই ফোন Honor ২০০ এবং Honor ২০০ প্রো, যে ডিজাইন এবং ফিচার ও স্পেসিফিকেশন নিয়ে লঞ্চ হয়েছে ভারতীয় ভ্যারিয়েন্টেও সেই জিনিসগুলিই দেখা যাবে। 

Honor Smartphones: ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Honor সংস্থা (Honor Smartphones)। সম্প্রতি জানা গিয়েছে, ভারতে Honor ২০০ সিরিজ (Honor 200 Series) লঞ্চ হতে পারে সম্ভবত আগামী ১২ জুন। প্রসঙ্গত উল্লেখ্য, চিনে ইতিমধ্যেই এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হয়েছে। ভারতে লঞ্চের পর Honor ২০০ সিরিজের ফোন অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার (Amazon India) ওয়েবসাইট থেকে। অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে এই ফোনের জন্য একটি পেজ তৈরি হয়েছে। তার থেকেই এই অনুমান করা হচ্ছে। ভারতে Honor ২০০ সিরিজের মধ্যে লঞ্চ হতে পারে ভ্যানিলা মডেল Honor ২০০ (Honor 200) এবং Honor ২০০ প্রো (Honor 200 Pro) - এই দুই ফোন। ১২ জুন ভারতে Honor ২০০ সিরিজ লঞ্চের সম্ভাব্য দিনক্ষণ। এখনও Honor সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। অনুমান করা হচ্ছে চিনে Honor ২০০ সিরিজের দুই ফোন Honor ২০০ এবং Honor ২০০ প্রো, যে ডিজাইন এবং ফিচার ও স্পেসিফিকেশন নিয়ে লঞ্চ হয়েছে ভারতীয় ভ্যারিয়েন্টেও সেই জিনিসগুলিই দেখা যাবে। অনেকক্ষেত্রে আবার শোনা যাচ্ছে ভারতে Honor ২০০ সিরিজের শুধুমাত্র ভ্যানিলা মডেলই লঞ্চ হতে পারে। তবে নিশ্চিত ভাবে Honor  সংস্থার তরফে এখনও কিছু জানা যায়নি। 

এবার দেখে নেওয়া যাক চিনে লঞ্চ হওয়া Honor ২০০ ফোনে কী কী ফিচার রয়েছে 

  • এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত কার্ভড OLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 
  • একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট রয়েছে এই ফোনে। তার সঙ্গে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে। 
  • এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 
  • এছাড়াও এই ফোনে রয়েছে ৫২০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে। এছাড়াও ডুয়াল সিমের সাপোর্ট এবং ৫জি কানেক্টিভিটি। অ্যান্ড্রয়েড ১৪ বেসড MagicOS 8.0- এর সাহায্যে পরিচালিত হয় এই ফোন। 

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে আসছে 'ফেভারিটস' চ্যাট ফিল্টার, কী কী সুবিধা পাবেন ইউজাররা? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget