এক্সপ্লোর

Lost Or Stolen Phone: হারানো বা চুরি যাওয়া ফোন খুঁজে পেয়েছেন ? ব্লকড থাকলে কীভাবে খুলবেন

Unblocking Found Mobile Device: হারানো ফোন খুঁজে পেয়ে গিয়েছেন ? এই অবস্থায় ফোন ব্লক থাকলে কীভাবে তা খুলবেন জেনে নিন।

কলকাতা: ফোন হারিয়ে গেলে দিশেহারা বলেই মনে হয় নিজেকে। অনেকেই বুঝে উঠতে পারেন না কী করলে বহুমূল্য ফোনটি খুঁজে পাওয়া সম্ভব। এই অবস্থায় পুলিশে অভিযোগ জানানো বাঞ্ছনীয়। স্থানীয় থানায় গিয়ে প্রথমে অভিযোগ জানাতে হয়। অভিযোগ জানানোর জন্য নিজের সঙ্গে  একটি পরিচয়পত্র রাখা জরুরি। অভিযোগ জানানো হয়ে গেলে অভিযোগের একটি প্রতিলিপি নিয়ে সঞ্চারসাথী পোর্টালে (Sanchar Saathi Portal) গিয়ে আবেদন করতে হবে। 

ফোন হারালে কী করণীয় ?

থানায় অভিযোগ জানানোর পর ফোন ব্লক করা হল দ্বিতীয় ধাপ। ফোন ব্লক করতে হলে সঞ্চারসাথী পোর্টালের হোমপেজে গিয়ে প্রথমে  নিজের হারানো ফোনের তথ্য দিতে হয়। এর পর যেখানে ফোনটি হারিয়ে গিয়েছে, সেই সমস্ত তথ্য দিতে হয়। সঙ্গে জমা দিতে হয় অভিযোগের একটি প্রতিলিপি। এর পর সেখানে মোবাইল যার, তাঁর ব্যক্তিগত তথ্য জমা দিয়ে সাবমিট করতে হবে। এর আগে একটি ডিক্লারেশনেও ক্লিক করা বাঞ্ছনীয়। কারণ সেটি নিশ্চিত করে যে আপনি সব তথ্য জ্ঞাতসারেই দিচ্ছেন। 

হারানো ফোন খুঁজে পেলে কী করবেন ?

ফোন হারিয়ে যাওয়ার পর নির্দিষ্ট স্থানে আবেদন করলে সংশ্লিষ্ট বিভাগ ফোনের খোঁজ শুরু করেন। সঞ্চারসাথীর পোর্টাল জানাচ্ছে ১৫,১২,৪৭৩টি ফোন ব্লক করা হয়েছে ওই সাইটে। এর মধ্যে ৮,২২,০২৮টি ফোনের খোঁজ পাওয়া গিয়েছে। অর্থাৎ ফোন খুঁজে পাওয়া সম্ভব। সেই ক্ষেত্রে ফোন পেলেও তো ব্যবহার করা মুশকিল। কারণ ইতিমধ্যে ফোন ব্লক করা হয়েছে। ব্লক খুলতে কী করণীয় জেনে নিন বিশদে।

ফোন ব্লক খোলার উপায় (Unblocking Found Mobile Device)

  • ফোন ব্লক করার সময় একটি রিকোয়েস্ট আইডি দেয় সঞ্চারসাথী পোর্টাল।
  • এটি দিয়ে রিকোয়েস্ট স্ট্যাটাস দেখা যায়।
  • ফোনের ব্লক খোলার সময়েও সেটি কাজে আসবে।
  • প্রথমে রিকোয়েস্ট আইডি দিতে হবে নির্দিষ্ট স্থানে।
  • এর পর মোবাইল নম্বর লিখতে হবে।
  • এর পর আনব্লকিংয়ের কারণ সিলেক্ট করতে হবে।
  • কারণের মধ্যে চারটি কারণ - রিকভারড বাই পুলিশ, ফাউন্ড বাই সেলফ, ব্লকড বাই মিসটেক, আদার রিসন থাকবে।
  • শেষ ধাপে ক্য়াপচা লিখে দিতে হবে নির্দিষ্ট খোপে।
  • এর পর যে মোবাইল নম্বরে আগে ওটিপি গিয়েছিল, সেই নম্বর দিতে হবে। 
  • দিয়ে গেট ওটিপি করলে ওটিপি আসবে।
  • সেই ওটিপি দিলেই আনব্লক হয়ে যাবে ফোন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন -  Lost Or Stolen Phone: ট্রেনে, বাসে খোয়া গিয়েছে ফোন ? সময় নষ্ট না করে দ্রুত কী কী করবেন ?

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget