এক্সপ্লোর

Lost Or Stolen Phone: ট্রেনে, বাসে খোয়া গিয়েছে ফোন ? সময় নষ্ট না করে দ্রুত কী কী করবেন ?

Blocking Lost Or Stolen Mobile: ট্রেনে, বাসে ফোন হারিয়ে গিয়েছে বা চুরি হয়েছে ? সময় নষ্ট না করে দ্রুত কী কী করতে হবে ?

কলকাতা: ট্রেন থেকে নামতে বা ট্রেনে উঠতে গিয়ে দেখলেন পকেটটা খালি। অথবা বাসে ভাড়া দিতে গিয়ে লক্ষ করলেন মোবাইলের পকেটটা ফাঁকা। সঙ্গে সঙ্গে যেন দিশাহারা অবস্থা হয়ে যায়। অনেকে তখনই গাড়ির মধ্যে খোঁজাখুঁজি শুরু করে দেন। কিন্তু সে জিনিস চুরি হয়ে থাকলে ততক্ষণে পগার পার। তবে ফোন এই অবস্থায় সম্পূর্ণ ব্লক করে দেওয়ার উপায় রয়েছে। তা হলে আর কেউ ভারতের মধ্যে ওই ফোন ব্যবহার করতে পারবে না। যদি কেউ ব্যবহার করার চেষ্টা করে, তাহলে তার লোকেশন ধরা পড়ে যাবে।

ফোন হারিয়ে গেলে বা চুরি হলে কী করণীয়

ফোন হারিয়ে গেলে বা চুরি হলে প্রথমে স্থানীয় থানায় অভিযোগ জানাতে হবে।

  • পুলিশে অভিযোগ দায়ের - স্থানীয় থানায় অভিযোগ দায়ের করার জন্য নিজের পরিচয়পত্র ও অভিযোগের একটি প্রতিলিপি সঙ্গে রাখতে হবে। কোথায়, কীভাবে হারিয়েছে, তার বিস্তারিত বিবরণ দিতে হবে অভিযোগে।
  • সঞ্চার সাথী পোর্টাল - এর পর সঞ্চার সাথী পোর্টালে যেতে হবে। এটি কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের একটি ওয়েবসাইট। সেখানে গিয়ে হারিয়ে যাওয়া ফোন ব্লক করার অনুরোধ করতে হবে। এর জন্য দরকারি তথ্য় দিতে হবে ধাপে ধাপে।
  • ডিভাইসটির তথ্য - প্রথমে ফোন ডিভাইসটির তথ্য দিতে হবে। এর মধ্যে একটি নম্বর দিতে হবে, অর্থাৎ যেটি আপনি ব্যবহার করেন। এর পর দ্বিতীয় সিমের নম্বর যদি ওই ফোনে থেকে থাকে। এর আইএমইআই ১ ও আইএমইআই ২ নম্বর। তার পর ডিভাইস ব্র্যান্ড ও মডেল, ইনভয়েস দিতে হবে। এগুলির মধ্য়ে নম্বর ও ডিভাইস ব্র্যান্ডের নাম দেওয়া বাধ্যতামূলক।
  • কোথায় হারিয়েছে সেই তথ্য - এই ধাপে হারানোর জায়গার নাম, তারিখ, রাজ্য, জেলা, পুলিশ স্টেশন, পুলিশের লিখিত অভিযোগের নম্বর, অভিযোগপত্রের ছবি দিতে হবে। এর মধ্যে সবকটি তথ্যই বাধ্যতামূলক।
  • মোবাইল মালিকের ব্যক্তিগত তথ্য -  মোবাইল যিনি ব্যবহার করতেন, এবার তার ব্যক্তিগত তথ্য দিতে হবে তৃতীয় ধাপে। সেখানে ব্যবহারকারীর নাম, ঠিকানা, একটি পরিচয়পত্র দিতে হবে। এর সঙ্গে ইমেল আইডিও দিতে হবে। যা বাধ্যতামূলক তালিকায় নেই।
  • এই তিনটি ধাপ শেষ হয়ে গেলে ক্যাপচা পূরণ করতে হবে। ক্যাপচা সাবমিট করলেই একজনের অভিযোগ নথিভুক্ত হয়ে যাবে। এর পর স্ক্রল করে নিচে যেতে হবে। সেখানে গিয়ে ডিক্লারেশন জমা দিলেই নথি চূড়ান্ত হয়ে যাবে।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন -  Fraud Calls: পাকিস্তান থেকে ভুয়ো WhatsApp কল ? +92 নম্বর থেকে ফোন এলে কী করবেন, কী করবেন না

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget