এক্সপ্লোর

Infinix Hot 12 Pro: ভারতে আসছে ইনফিনিক্স হট ১২ প্রো, কবে লঞ্চ? দেখে নিন সম্ভাব্য ফিচার

Infinix Mobile: ভারতে ইনফিনিক্স সংস্থার নতুন মোবাইল ফোন লঞ্চ হতে চলেছে চলতি মাসেই।

Smartphone: ইনফিনিক্স হট ১২ প্রো (Infinix Hot 12 Pro) লঞ্চ হতে চলেছে ভারতে। চলতি মাসে অর্থাৎ অগস্টেই ভারতে লঞ্চ হবে এই ফোন। শোনা যাচ্ছে, ১২ অগস্ট ইনফিনিক্স (Infinix Mobile) কোম্পানির এই নতুন ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। ফ্লিপকার্টের (Flipkart) মাইক্রোসাইটে ফোন লঞ্চের এই তারিখ নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ ভারতে ইনফিনিক্স হট ১২ প্রো লঞ্চের পর ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকেই কেনা যাবে। যদিও ফোনের দাম কত হতে পারে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। এবার দেখে নেওয়া যাক এই ফোনে সম্ভাব্য কী কী ফিচার থাকতে পারে।

ডিসপ্লে, র‍্যাম ও স্টোরেজ

ইনফিনিক্স হট ১২ প্রো ফোনে একটি ৬.৬ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। সেখানে এইচডি প্লাস রেসোলিউশন থাকার সম্ভাবনা রয়েছে। ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ। এই ফোনে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ থাকতে পারে। এই ফোনের র‍্যাম ১৩ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এক্ষেত্রে ফোনের অব্যবহৃত ইনবিল্ট স্টোরেজ ব্যবহার করা হবে।

ক্যামেরা সেটআপ

ইনফিনিক্স হট ১২ প্রো ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটিংস থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে থাকতে পারে LED ফ্ল্যাশ।

ব্যাটারি, চার্জিং ও অন্যান্য ফিচার

ইনফিনিক্স হট ১২ প্রো ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনে ইউএসবি টাইপ- সি চার্জিং পোর্টের সাহায্যে চার্জ দেওয়া সম্ভব। ফোনের ব্যাক প্যানেল বা পিছনের অংশে রেয়ার ক্যামেরা মডিউলের পাশে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে বলে শোনা যাচ্ছে।

ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস

সদ্যই ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্সের নতুন বাজেট ফোন ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস। দাম মাত্র ৭৯৯৯ টাকা। তবে এই দামের মধ্যেও যথেষ্ট ভাল ফিচার রয়েছে ইনফিনিক্স সংস্থার নতুন ফোনে। আগামী ৩ অগস্ট থেকে এই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থস ফ্লিপকার্টের মাধ্যমে। Crystal Violet, Tranquil Sea Blue, Miracle Black- এই চারটি রঙে ভারতে উপলব্ধ হবে ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস ফোন।

আরও পড়ুন- ভারতে ২০ হাজার টাকার কমে কোন কোন গেমিং স্মার্টফোন রয়েছে দেখে নিন

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget