এক্সপ্লোর

Infinix 5G Phone: পুজোর আগে ভারতের বাজারে একগুচ্ছ ৫জি ফোনের আগমন, তালিকায় ইনফিনিক্সের কোন মডেল?

Infinix Zero 40 5G Phone: এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৪৫ ওয়াটের ওয়্যারড এবং ২০ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে বলে জানা গিয়েছে। 

Infinix 5G Phone: সেপ্টেম্বর মাসে একাধিক ৫জি ফোন (5G Phones) লঞ্চ হতে চলেছে ভারতে। সেই তালিকায় আছে ইনফিনিক্স (Infinix Phones) সংস্থারও একটি মডেল। জানা গিয়েছে, এবার ভারতে লঞ্চ হবে ইনফিনিক্স জিরো ৪০ ৫জি ফোন (Infinix Zero 40 5G Phone)। এই ফোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI Features) যুক্ত একাধিক ফিচার থাকতে চলেছে। আগামী ১৮ সেপ্টেম্বর দুপুর ১২টায় ইনফিনিক্স জিরো ৪০ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। অনলাইনে এক্সক্লুসিভ ভাবে এই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। 

একনজরে দেখে নেওয়া যাক ইনফিনিক্স জিরো ৪০ ৫জি ফোনে কী কী ফিচার থাকতে পারে, প্রসঙ্গত উল্লেখ্য অগস্ট মাসে গ্লোবাল মার্কেটে এই ফোন লঞ্চ হয়েছে, তার মতোই ফিচার-স্পেসিফিকেশন-ডিজাইন থাকবে ভারতের মডেলেও

  • এআই ইরেজার, এআই ওয়ালপেপার ফিচারের সাপোর্ট থাকতে চলেছে ইনফিনিক্স সংস্থার আসন্ন ৫জি ফোনে। এআই ইরেজারের সাহায্যে ছবি এডিটের কাজ করা যাবে। যেকোনও ছবি থেকে অপ্রয়োজনীয় জিনিস বাদ দেওয়া যাবে এই এআই ইরেজার ফিচারের সাহায্যে। অন্যদিকে এআই ওয়ালপেপার ফিচারের সাহায্যে ফোনে ওয়ালপেপার সেট করতে পারবেন ইউজাররা। 
  • ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত AMOLED ডিসপ্লে থাকতে চলেছে ইনফিনিক্স জিরো ৪০ ৫জি ফোনে। এছাড়াও এই ফোনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকবে বলে জানা গিয়েছে। 
  • এআই কাট আউট স্টিকার ফিচারও থাকবে ইনফিনিক্সের নতুন ফোনে। এর সাহায্যে কোনও নামের ভিত্তিতে ব্যবহারকারীরা স্টিকার তৈরি করতে পারবেন কাট আউট থেকে। 
  • ইনফিনিক্স জিরো ৪০ ৫জি ফোনে ৬.৭৮ ইঞ্চির থ্রিডি কার্ভড ডিসপ্লে থাকবে। এর উপরে থাকবে কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন। ইউজারদের চোখে যাতে ক্ষতিকর প্রভাব না পড়ে সেই ব্যবস্থাও থাকবে ফোনের স্ক্রিনে। 
  • একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ প্রসেসর থাকতে চলেছে ইনফিনিক্স জিরো ৪০ ৫জি ফোনে। সেখানে ২৪ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত থাকবে। আর থাকতে চলেছে ৫১২ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ। 
  • অ্যান্ড্রয়েড ১৪ বেসড Infinix UI- এর সাহায্যে পরিচালিত হবে ফোনটি। ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর দেখা যাবে। আর ডিসপ্লের উপর থাকবে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 
  • এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৪৫ ওয়াটের ওয়্যারড এবং ২০ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন- ফের ভারতে ৫জি ফোন লঞ্চ করতে চলেছে 'লাভা' কোম্পানি, কেনা যাবে সস্তায়, থাকবে নজরকাড়া ফিচার 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget