এক্সপ্লোর

Infinix Zero 5G 2023: প্রকাশ্যে ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ ফোনের স্পেসিফিকেশন, কী কী ফিচার রয়েছে?

Infinix Smartphone: পার্ল হোয়াইট, কোরাল অরেঞ্জ এবং সাবমেরিনার ব্ল্যাক- এই তিন রঙে লঞ্চ হতে পারে ইনফিনিক্সের নতুন ৫জি ফোন। আপাতত কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটেই এই ফোন দেখা গিয়েছে।

Infinix Zero 5G 2023: ইনফিনিক্স (Infinix) কোম্পানির প্রথম ৫জি ফোন (5G Phone) হিসেবে চলতি বছর ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে ভারতে লঞ্চ হয়েছিল ইনফিনিক্স জিরো ৫জি ফোন। এবার লঞ্চ হতে চলেছে এই ফোনের সাকসেসর মডেল ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩। ইতিমধ্যেই এই ফোনের কিছু তথ্য প্রকাশ্যে এনেছে ইনফিনিক্স সংস্থা। জানা গিয়েছে এই ফোনে থাকতে চলেছে একটি ৬.৭৮ ইঞ্চির IPS LCD ডিসপ্লে যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ ৫জি প্রসেসর থাকবে। ডিসপ্লের উপর থাকবে হোল পাঞ্চ ডিজাইন। সেখানে সেট করা থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর। তিনটি রঙে লঞ্চ হবে ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ ফোন। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। পার্ল হোয়াইট, কোরাল অরেঞ্জ এবং সাবমেরিনার ব্ল্যাক- এই তিন রঙে লঞ্চ হতে পারে ইনফিনিক্সের নতুন ৫জি ফোন। আপাতত কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটেই এই ফোন দেখা গিয়েছে।

রিয়েলমি জিটি নিও ৪

রিয়েলমি জিটি নিও ৪ ফোনের বেশ কিছু সম্ভাব্য স্পেসিফিকেশনও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে এই ফোনে ১.৫কে রেজোলিউশনের ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১৪৪ হার্টজ। এছাড়াও এই ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। রিয়েলমির এই ফোনে ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টও থাকতে পারে। এই ফোন কবে লঞ্চ হবে তার নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও প্রকাশ করেনি রিয়েলমি সংস্থা।

ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ ফোনের স্পেসিফিকেশন

  • এই ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১২ বেসড XOS 12- র সাহায্যে। এই ফোনে ডুয়াল সিম (ন্যানো) থাকতে পারে। এছাড়াও একটি ৬.৭৮ ইঞ্চির IPS LTPS ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হবে।
  • ইনফিনিক্সের এই ফোনে থাকতে পারে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ ৫জি প্রসেসর। এর সঙ্গে যুক্ত থাকতে পারে ৮ জিবি র‍্যাম।এই র‍্যামের পরিমাণ ফোনের না ব্যবহার হওয়া স্টোরেজের সাহায্যে আরও ৫ জিবি বাড়ানো সম্ভব।
  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে দুটো ২ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। সেখানে আবার ডুয়াল ফ্রন্ট ফ্ল্যাশ থাকবে। ৪কে ভিডিও রেকর্ডিং করা যাবে এই ফোনের রেয়ার ক্যামেরায়।
  • ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। একবার চার্জ দিলে ২৯ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম পাওয়া সম্ভব। এছাড়াও পাওয়া যাবে প্রায় ৩২ ঘণ্টা পর্যন্ত টকটাইম।

আরও পড়ুন- ট্যুইটারে চালু হবে 'অফিশিয়াল লেবেল', কাদের জন্য আসতে চলেছে এই নয়া ফিচার?

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget