এক্সপ্লোর

Twitter Features: ট্যুইটারে চালু হবে 'অফিশিয়াল লেবেল', কাদের জন্য আসতে চলেছে এই নয়া ফিচার?

Twitter: শোনা গিয়েছে, ধীরে ধীরে নির্দিষ্ট কিছু দেশে এই 'অফিশিয়াল লেবেল' চালু করবেন ট্যুইটার। তবে কোন কোন দেশে প্রাথমিক ভাবে এই ফিচার চালু হবে, কী কী সুবিধা পাওয়া যাবে তা এখনও স্পষ্ট নয়।

Twitter Official Lebel: ট্যুইটারে 'ব্লু টিক' (Twitter Blue Tick) টাকা দিয়ে কেনা যাবে। অর্থাৎ ট্যুইটারের ব্লু টিক ভেরিফিকেশন সাবস্ক্রিপশন (Twitter Blue Tick Verification Sunscription) যে কেউ চাইলেই টাকা দিয়ে (মাসিক খরচ ৮ ডলার) কিনতে পারবেন। এবার আরও একটি নতুন ফিচার লঞ্চ করা হবে ট্যুইটারে। আপাতত ঘোষণা হয়েছে এই ফিচার। সেখানে বলা হয়েছে, বিভিন্ন সরকারি অ্যাকাউন্ট এবং নির্দিষ্ট কিছু বিজনেস অ্যাকাউন্টের জন্য অফিশিয়াল লেবেল (Official Lebel)চালু হবে এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে। তবে এই 'অফিশিয়াল লেবেল' টাকা দিয়ে কেনা যাবে না। ট্যুইটার কর্তৃপক্ষের কথায় এই নতুন লেবেল Twitter Blue Subscriber (Blue Checkmarks) এবং ভেরিফায়েড অফিশিয়াল অ্যাকাউন্ট যেমন সরকারি অ্যাকাউন্ট এবং ট্যুইটারের মূল পেজের মধ্যে ইউজারদের পার্থক্য করতে সাহায্য করবে। শোনা গিয়েছে, ধীরে ধীরে নির্দিষ্ট কিছু দেশে এই 'অফিশিয়াল লেবেল' চালু করবেন ট্যুইটার। তবে কোন কোন দেশে প্রাথমিক ভাবে এই ফিচার চালু হবে, কী কী সুবিধা পাওয়া যাবে তা এখনও স্পষ্ট নয়। আগামী দিনে আদৌ সব দেশে ট্যুইটারের এই ফিচার চালু হবে কিনা সেটাও স্পষ্ট নয়।

গত ২৯ অক্টোবর আনুষ্ঠানিক ভাবে ইলন মাস্ক ট্যুইটারের দায়িত্ব নিয়েছেন। তারপর থেকেই একের পর পরিবর্তন হয়েছে এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে। দায়িত্ব নেওয়ার পরেই ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছেন ইলন মাস্ক। এমনকি সরিয়ে দেওয়া হয়েছে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদেরও। ট্যুইটারের আগের সিইও পরাগ আগরওয়ালকে সরিয়ে নতুন সিইও নিজেই হয়েছেন ইলন মাস্ক। বোর্ড অফ ডিরেক্টদের সরিয়ে দিয়েছেন তিনি। এছাড়াও চাকরি গিয়েছে অনেক কর্মীর। শুধু তাই নয় ট্যুইটারের নিয়ম কানুনেও আগামী দিনে একাধিক বদল আসবে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছেন ইলন মাস্ক। এখন প্রশ্ন হল স্পেস এক্স কিংবা টেসলার মতো ইলন মাস্ক ট্যুইটারও কি সফল ভাবে পরিচালনা করতে পারবেন? মার্কিন ধনকুবের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের দায়িত্ব নেওয়ার পর থেকেই এই প্রশ্ন ঘুরছে সকলের মনে। 

মাসে ৮ ডলারের বিনিময়ে যে কেউ ট্যুইটারের ব্লু টিক ভেরিফিকেশন সাবস্ক্রিপশন কিনে নিতে পারবেন। এতদিন পর্যন্ত ট্যুইটারে ব্লু টিক পাওয়া যেত বিনামূল্যে। কিন্তু সেক্ষেত্রে ইউজারকে নিজের যাবতীয় তথ্য প্রদান করতে হত ট্যুইটার কর্তৃপক্ষকে। তার ভিত্তিতে ভেরিফিকেশন করে তারপর ইউজারকে ব্লু টিকের জন্য অনুমোদন দিত ট্যুইটার কর্তৃপক্ষ। তবে এবার সবাই এই ব্লু টিক কিনতে পারার কথা ঘোষণা হওয়ার পর থেকে ট্যুইটারের ব্লু টিক ভেরিফিকেশনের অথেনটিফিকেশন নিয়েও প্রশ্ন জেগেছে অনেকের মনে। 

সেরা শিরোনাম

Gold Price Today: পুজোর মুখে সোনার দামে বড় বদল, ক্রেতাদের মুখে ফুটবে হাসি? আজ কত দরে বিকোচ্ছে?
পুজোর মুখে সোনার দামে বড় বদল, ক্রেতাদের মুখে ফুটবে হাসি? আজ কত দরে বিকোচ্ছে?
PNG Hydrogen Blending : পেট্রোলের মতো এবার রান্নার গ্যাসে হবে ব্লেন্ডিং ? ৫ শতাংশ মেশানোর প্রস্তাব
পেট্রোলের মতো এবার রান্নার গ্যাসে হবে ব্লেন্ডিং ? ৫ শতাংশ মেশানোর প্রস্তাব
Netflix Layoffs : পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?
পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?
IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget