এক্সপ্লোর

Infinix Phone: ভারতে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্সের 'ফ্লিপ ফোন', দাম কেমন হবে? কী কী ফিচার থাকতে পারে?

Infinix Zero Flip 5G: ইনফিনিক্স জিরো ফ্লিপ ৫জি ফোনে ৪৭২০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এছাড়াও ফোনের সাইডের অংশে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। 

Infinix Phone: ইনফিনিক্স জিরো ফ্লিপ ৫জি ফোন (Infinix Zero Flip 5G) ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এই ফ্লিপ ফোনের (Flip Phone) দাম সম্পর্কেও আভাস পাওয়া গিয়েছে। দুটো রঙে ইনফিনিক্সের এই ফোন (Infinix Phone) ভারতে লঞ্চ হতে চলেছে বলে জানা গিয়েছে। ইনফিনিক্স জিরো ফ্লিপ ৫জি ফোনের দাম ৫০ থেকে ৫৫ হাজার টাকার মধ্যে হতে পারে। ঝিনুক যেভাবে খোলা-বন্ধ হয় সেই ডিজাইনে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স জিরো ফ্লিপ ৫জি ফোন। টিপস্টার পারস গগলানি এক্স মাধ্যমে জানিয়েছেন, ইনফিনিক্সের আসন্ন ফ্লিপ ফোনের দাম ৫০ থেকে ৫৫ হাজার টাকার মধ্যে হতে পারে। ব্লসম গ্লো এবং রক ব্ল্যাক- এই দুই রঙে লঞ্চ হতে পারে ইনফিনিক্সের এই ফোন। এখনও অবশ্য ইনফিনিক্স জিরো ফ্লিপ ৫জি ফোন লঞ্চের তারিখ জানা যায়নি। 

ইনফিনিক্স জিরো ফ্লিপ ৫জি ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে একনজরে দেখে নিন 

  • এই ফোনে একটি ৬ এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৮০২০ চিপসেট থাকতে পারে। এর সঙ্গে ৮ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ যুক্ত থাকতে পারে। 
  • ৬.৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস LTPO AMOLED ইনার স্ক্রিন থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ৩.৬৪ ইঞ্চির কভার ডিসপ্লে। দুটো ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। 
  • ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে এই ফোনে। সেখানে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত থাকতে পারে। এর পাশাপাশি ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেনসরও থাকতে পারে এই ফোনে। এই দুই ক্যামেরা সেনসর রয়েছে ফোনের বাইরের ডিসপ্লেতে। আর ফোনের ইনার স্ক্রিনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, যেখানে ফেজ ডিটেকশন অটো ফোকাস ফিচার যুক্ত রয়েছে। 
  • কানেক্টিভিটি অপশন হিসেবে ইনফিনিক্স জিরো ফ্লিপ ৫জি ফোনে থাকতে পারে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ এবং জিপিএস সাপোর্ট। অ্যান্ড্রয়েড ১৪ - এর সাপোর্ট থাকবে ইনফিনিক্সের এই ফোনে। 
  • ইনফিনিক্স জিরো ফ্লিপ ৫জি ফোনে ৪৭২০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এছাড়াও ফোনের সাইডের অংশে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। 

আরও পড়ুন- ভারতে আসছে রেডমির নতুন স্মার্টওয়াচ, একবার চার্জে চলবে কতদিন? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Power Banks: ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?
২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?

ভিডিও

INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:
Indranil Sen Arrested | 'মাস আর্ট'-এর মধুছন্দা, এবার লালবাজারের স্ক্যানারে ইন্দ্রনীল সেনের স্ত্রী
CM Suvendu Adhikari | ঠাকুরনগরে মতুয়া গোঁসাই সম্মেলনে মুখ্যমন্ত্রী, মতুয়াদের উদ্দেশে কী বার্তা?
CM Suvendu Adhikari | ঠাকুরনগরে গিয়ে ঠাকুরবাড়ির পুজো যোগদান, আরতি করলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget