এক্সপ্লোর

Redmi Smartwatch: ভারতে আসছে রেডমির নতুন স্মার্টওয়াচ, একবার চার্জে চলবে কতদিন?

Redmi Watch 5 Lite: হার্ট রেট অর্থাৎ হৃদস্পন্দন এবং ব্লাড অক্সিজেন স্যাচুরেশন রেট অর্থাৎ SpO2 পরিমাপ করা যাবে এই স্মার্টওয়াচের সাহায্যে। 

Redmi Smartwatch: রেডমি ওয়াচ ৫ লাইট (Redmi Watch 5 Lite)- শাওমির (Xiaomi) সাব-ব্র্যান্ড রেডমির এই নতুন স্মার্টওয়াচ (Smartwatch) ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ২৫ সেপ্টেম্বর, দুপুর ১২টায়। এই স্মার্টওয়াচে থাকতে চলেছে ১.৯৬ ইঞ্চির AMOLED স্ক্রিন। এর পাশাপাশি থাকবে ব্লুটুথ কলিং পরিষেবাও। তার ফলে ফোন এবং স্মার্টওয়াচ সংযুক্ত থাকলে ফোনে কল এলে কথা বলার জন্য ফোন ব্যবহার না করলেও হবে, স্মার্টওয়াচের সাহায্যেই ফোনে কথা বলা যাবে। ভয়েস অ্যাসিসট্যান্ট অ্যালেক্সার সাপোর্ট থাকবে রেডমির আসন্ন স্মার্টওয়াচে। এছাড়াও জানা গিয়েছে, এই স্মার্টওয়াচ একটি 5ATM ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ জলে সহজে নষ্ট হবে না রেডমি ওয়াচ ৫ লাইট স্মার্টওয়াচ। একবার পুরো চার্জ দিলে এই স্মার্টওয়াচ ১৮ দিন পর্যন্ত চালু থাকবে বলে জানিয়েছে রেডমি সংস্থা। কালো বেজ - এই দুই রঙে ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি ওয়াচ ৫ লাইট মডেল। একটি চৌকো আকৃতির ডিসপ্লে থাকতে চলেছে এই স্মার্টওয়াচে। এখনও রেডমির এই স্মার্টওয়াচের দাম সম্পর্কে কিছু জানা যায়নি।                                                                

রেডমি ওয়াচ ৫ লাইট স্মার্টওয়াচে কী কী ফিচার থাকতে পারে একনজরে দেখে নিন 

  • শাওমির HyperOS ইন্টারফেসের সাহায্যে পরিচালিত হবে এই স্মার্টওয়াচ। ভয়েস কম্যান্ড সাপোর্ট থাকবে এই ডিভাইস। 
  • হার্ট রেট অর্থাৎ হৃদস্পন্দন এবং ব্লাড অক্সিজেন স্যাচুরেশন রেট অর্থাৎ SpO2 পরিমাপ করা যাবে এই স্মার্টওয়াচের সাহায্যে। 

রেডমি ওয়াচ ৫ অ্যাক্টিভ, চলতি বছরেই দেশে লঞ্চ হয়েছে এই স্মার্টওয়াচ, দেখে নিন দাম এবং ফিচার 

শাওমির সাব-ব্র্যান্ড রেডমির এই স্মার্টওয়াচ লঞ্চ হয়েছিল অগস্ট মাসে। দাম ছিল ২৭৯৯ টাকা। ম্যাট সিলভার এবং মিডনাইট ব্ল্যাক শেডে এই স্মার্টওয়াচ লঞ্চ হয়েছিল। এটিও একটি ওয়াটার রেজিসট্যান্ট ওয়ারেবল ডিভাইস। এই স্মার্টওয়াচে রয়েছে ২ ইঞ্চির ডিসপ্লে। ব্লুটুথ কলিং পরিষেবা রয়েছে এই স্মার্টওয়াচেও। এর সঙ্গে রয়েছে ২০০- র বেশি ওয়াচ ফেসের সুবিধা। একবার পুরো চার্জ দিলে এই স্মার্টওয়াচও চলে ১৮ দিন।              

আরও পড়ুন- ইউজারদের জন্য নতুন চমক, এবার কোন প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে নাথিং সংস্থা? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget