এক্সপ্লোর

Infinix Zero Flip Phone: ইনফিনিক্সের প্রথম 'ফ্লিপ' ফোন অবশেষে লঞ্চ হল ভারতে, কেনার সময় কী কী ছাড় পাবেন?

Infinix Phone: ৪৭২০ এমএএইচ ব্যাটারি এবং ৭০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে ইনফিনিক্স জিরো ফ্লিপ ফোনে। ইউজারদের বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য পাওয়ার বাটনেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। 

Infinix Zero Flip Phone: ভারতে এর আগে বহু কোম্পানিই ফোল্ডেবল (Foldable Phone) কিংবা ফ্লিপ ফোন (Flip Phone) লঞ্চ করেছে। তবে ইনফিনিক্স সংস্থা এই প্রথম। অবশেষে দেশে লঞ্চ হল ইনফিনিক্স জিরো ফ্লিপ ফোন (Infinix Zero Flip)। জানা গিয়েছে, এই মডেল ইনফিনিক্সের প্রথম clamshell স্টাইলের ফোল্ডেবল ফোন। অর্থাৎ ডিজাইনের সঙ্গে অনেকাংশে সামঞ্জস্য রয়েছে ঝিনুকের। যেভাবে ঝিনুক খোলা যায়, অনেকটা সেভাবেই এই ফোনও খোলা যাবে। ইনফিনিক্স জিরো ফ্লিপ ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮০২০ প্রসেসর। এর সঙ্গে সর্বোচ্চ ১৬ জিবি র‍্যাম যুক্ত রয়েছে। ইনফিনিক্সের এই ফ্লিপ ফোনে আউটার ক্যামেরা ইউনিটে ২টো ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর রয়েছে। অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্টে পরিচালিত হবে এই ফোন। দুটো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং তিনটি সিকিউরিটি আপডেট পাওয়া যাবে এই ফোনে। ৪৭২০ এমএএইচ ব্যাটারি এবং ৭০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে ইনফিনিক্স জিরো ফ্লিপ ফোনে। ইউজারদের বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য পাওয়ার বাটনেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। 

ভারতে ইনফিনিক্স জিরো ফ্লিপ ফোনের দাম কত, কী কী অফার রয়েছে, কোথা থেকে কেনা যাবে, কী কী রঙে পাওয়া যাবে এই ফোন - জেনে নিন সবিস্তারে 

এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৫৪,৯৯৯ টাকা। তবে স্পেশ্যাল লঞ্চ অফার হিসেবে এই ফোন কেনা যাবে ৪৯,৯৯৯ টাকায়। ব্লসম গ্লো এবং রক ব্ল্যাক- এই দুই রঙের শেডে ইনফিনিক্স জিরো ফ্লিপ ফোন ভারতে লঞ্চ হয়েছে। আগামী ২৪ অক্টোবর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে। ডুয়াল সিমের সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে দুটো স্ক্রিন, একটি আউটার, অন্যটি ইনার ডিসপ্লে। 

এই ফোনের দামে রয়েছে ছাড়ও। এসবিআই- এর ক্রেডিট বা ডেবিট কার্ডে ফোন কিনলে ৫০০০ টাকা ছাড় পাওয়া যাবে। এর ফলে ফোনের দাম আরও কিছুটা কমে হবে ৪৪,৯৯৯ টাকা। এত কম দামে এর আগে কোনও কোম্পানির ফ্লিপ ফোন সম্ভবত ভারতে লঞ্চ হয়নি। এই ফোনে তিনটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর রয়েছে। এর মধ্যে দুটো রয়েছে রেয়ার ক্যামেরা হিসেবে। আর একটি ফ্রন্ট ক্যামেরা সেনসর হিসেবে। 

আরও পড়ুন- বছরশেষে ভারতে নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ করবে ভিভো, কী কী আসতে চলেছে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget