এক্সপ্লোর

Vivo Phones: বছরশেষে ভারতে নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ করবে ভিভো, কী কী আসতে চলেছে?

Vivo X200 Series: শোনা যাচ্ছে, নভেম্বর মাসের শেষ সপ্তাহে কিংবা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ভিভো এক্স২০০ সিরিজ ভারতে লঞ্চ হতে পারে। যদিও নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি এখনও।

Vivo Phones: ভিভো সংস্থার ওয়াই সিরিজের নতুন ৫জি ফোন (Vivo Y300 Plus 5G) সদ্য লঞ্চ হয়েছে ভারতে। তার পরেই শোনা গিয়েছে যে ভিভো সংস্থার আরও একটি নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ হতে চলেছে দেশে। এবার ভিভো এক্স২০০ সিরিজ (Vivo X200 Series) লঞ্চের কথা রয়েছে। এই সিরিজের তিনটি মডেল ভিভো এক্স২০০, ভিভো এক্স২০০ প্রো এবং ভিভো এক্স২০০ প্রো মিনি, চিনে আগেই লঞ্চ হয়েছে। এবার আসতে চলেছে ভারতে। তবে ভিভো এক্স২০০ সিরিজ ভারতে কবে লঞ্চ হবে সেই প্রসঙ্গে কর্তৃপক্ষ নির্দিষ্ট ভাবে কিছু জানায়নি। তবে অনুমান, এবছরই হয়তো শেষের দিকে ভিভো এক্স২০০ সিরিজ ভারতের স্মার্টফোনের বাজারে আত্মপ্রকাশ করবে। জানা গিয়েছে, ভারতে লঞ্চ হতে চলা ভিভো এক্স২০০ সিরিজের ফোনগুলিতে মিডিয়াটেক ডিমেনসিটি ৯৪০০ চিপসেট থাকবে এবং জার্মান সংস্থা Zeiss- এর ক্যামেরা ফিচার দেখা যাবে এই সিরিজে ফোনে। শোনা যাচ্ছে, নভেম্বর মাসের শেষ সপ্তাহে কিংবা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ভিভো এক্স২০০ সিরিজ ভারতে লঞ্চ হতে পারে। 

কী কী ফিচার থাকতে পারে ভিভো এক্স২০০ সিরিজের ফোনে 

  • এই স্মার্টফোন সিরিজের ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৯৪০০ প্রসেসর থাকতে পারে। তিনটি ফোন লঞ্চ হতে পারে এই সিরিজে। Origin OS 5- এর সাহায্যে পরিচালিত হবে ভিভো এক্স২০০ সিরিজের ফোনে। 
  • এই স্মার্টফোন সিরিজের ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার কথা শোনা গিয়েছে। 
  • ভিভো এক্স২০০ ফোনে ৫৮০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এর সঙ্গে ৯০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট থাকতে পারে। অন্যদিকে ভিভো এক্স২০০ প্রো এবং ভিভো এক্স২০০ প্রো মিনি- এই দুই ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫৮০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এর সঙ্গে থাকতে পারে ৯০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট। 

অন্যদিকে সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই৩০০ প্লাস ফোন। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা। সিল্ক গ্রিন এবং সিল্ক ব্ল্যাক- এই দুই রঙে ভিভো ওয়াই৩০০ প্লাস ফোন ভারতে লঞ্চ হয়েছে। বর্তমানে অনলাইনে এই ফোন কেনা যাচ্ছে ভিভো ইন্ডিয়ার ই-স্টোর থেকে। 

আরও পড়ুন- ভিভো ওয়াই৩০০ প্লাস ফোন লঞ্চ হল ভারতে, কত দামে কেনা যাবে? কোন কোন ফিচার রয়েছে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর

ভিডিও

Bad Road Condition : কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশা | ABP Ananda
Teachers Agitation : চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল বিকাশ ভবন চত্বর | ABP
University Convocation: ৬ বছর পর অবশেষে সমাবর্তন হল পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্য়ালয়ে | ABP Ananda
Durga Puja 2026: রাজ্য রাজনীতি এখন পদ্ম-ময়, ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন পুজোর থিমেও সেই পদ্ম!
Durga Puja 2026: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম 'সনাতন চেতনায় বন্দেমাতরম' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget