এক্সপ্লোর

Fever FM: বন্ধ হচ্ছে ফিভার এফএম ? কী ঘোষণা করল সংস্থা

FM Station: ফিভার এফএম কর্তৃপক্ষ জানিয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে এই জরুরি ঘোষণা করা হচ্ছে। অংশীদার এবং শ্রোতারা এই দুঃসময়ে তাদের পাশে ছিলেন। কিন্তু সকলের জন্য এই সিদ্ধান্ত নিতেই হত।

Fever FM: বন্ধ হতে চলেছে জনপ্রিয় ফিভার এফএম (Fever FM)। লিঙ্কডইন (Linkdin) - এ পোস্ট করে ফিভার এফএম- (FM Channel) এর তরফে জানানো হয়েছে যে তাদের কাজকর্ম বন্ধ করা হচ্ছে। মিডিয়া জগতের পরিবর্তনশীল এবং নিত্যনতুন ধারা- র সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ঘোষণা করেছে ফিভার এফএম কর্তৃপক্ষ। সূত্রের খবর, রিব্র্যান্ডিং হতে চলেছে ফিভার এফএম- এর। হয়তো নতুন রূপে ফিরে আসতে চলেছে এই এফএম চ্যানেল। সংস্থার লিঙ্কডইন পেজ থেকে তেমন ইঙ্গিতই পাওয়া গিয়েছে। 

কী লেখা হয়েছে ফিভার এফএম- এর লিঙ্কডইন পেজে

কর্তৃপক্ষ জানিয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে এই জরুরি ঘোষণা করা হচ্ছে। অংশীদার এবং শ্রোতারা এই দুঃসময়ে তাদের পাশে ছিলেন। কিন্তু সকলের জন্য এই সিদ্ধান্ত নিতেই হত। ফিভার এফএম- এর চিফ এক্সিকিউটিভ রমেশ মেনন একটি ভিডিও বার্তাও দিয়েছেন যা এফএম চ্যানেলের লিঙ্কডইন পেজে শেয়ার করা হয়েছে। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে যে, স্টেশন বন্ধ করে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। অনেক বিচার, বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে যে, রেডিও স্টেশনটি তাদের কার্যক্রম একেবারেই বন্ধ করে দিচ্ছে না বরং নতুন ভাবে নতুন রূপে আত্মপ্রকাশ্যে পরিকল্পনা রয়েছে। তবে আগামী দিনে ফিভার এফএম চ্যানেল কীভাবে পাওয়া যাবে তা স্পষ্ট হয়নি এখনও। অন্যদিকে রমেশ মেনন আবার এও বলেছেন যে, মিডিয়া জগতের পরিবর্তনশীল ধারার সঙ্গে খাপ খাইয়ে টিকে থাকা, বর্তমান সময়ের উপযোগী হওয়া আজকাল বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। তিনি ওই পোস্টে আরও লিখেছেন যে, 

ফিভার নেটওয়ার্ক শুরু হয়েছিল ২০০৬ সালে। বর্তমানে ভারতের ১৫টি এলাকায় ২২টি স্টেশন রয়েছে ফিভার এফএম- এর। ফিভার নেটওয়ার্কের আওতায় রয়েছে ফিভার এফএম, রেডিও ওয়ান, রেডিও Nasha, পাঞ্জাবি ফিভার। বিগত কয়েক বছর ধরেই বেশ জনপ্রিয় হয়েছিল ফিভার এফএম। বাজার চলতি অন্যান্য এফএম স্টেশনের সঙ্গে পাল্লা দিয়ে শুরু হয়েছিল প্রতিযোগিতাও। বিশেষজ্ঞদের একাংশের মতে সেই প্রতিযোগিতাতেই হয়তো পিছিয়ে পড়ছিল সংস্থা। আর সেই কারণেই বন্ধ হতে চলেছে ফিভার এফএম। এখন সময়ের অপেক্ষা। নতুন রূপে কীভাবে এই এফএম চ্যানেল ফিরে আসে সেটাই এখন দেখার। 

আরও পড়ুন- একমাসে তিনটি ফোন ! ফেব্রুয়ারিতেই ভারতে আসছে আইটেল পাওয়ার সিরিজের তিন মডেল

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ABP Ananda Top 10,9 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,9 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget