এক্সপ্লোর

Internet Explorer 11 দীর্ঘ টালবাহানার পর অবশেষে ইন্টারনেট এক্সপ্লোরার-কে বন্ধ করছে মাইক্রোসফ্ট

২০১৫ সালে আত্মপ্রকাশ ঘটে মাইক্রসফ্ট এজ-এর। সেখান থেকেই ইন্টারনেট এক্সপ্লোরার-এর কার্যত শেষের শুরু

ওয়াশিংটন: দীর্ঘ ২৫ বছর কর্মজীবনের পর থামতে চলেছে ইন্টারনেট এক্সপ্লোরার। সিকি-শতকের পর ইন্টারনেট এক্সপ্লোরারকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিল মাইক্রোসফ্ট। আগামী বছর শেষ হতে চলেছে ইন্টারনেট এক্সপ্লোরার-এর যাত্রাপথ। 

দীর্ঘদিন ধরেই এই নিয়ে বিস্তর আলোচনা চলেছিলই। বিশ্বে মাইক্রোসফ্ট উইন্ডোজ যতটা বিপুল জনপ্রিয়তা লাভ করেছে, ঠিক উল্টোটা ঘটেছে সংস্থার ব্রাউজারের ক্ষেত্রে।  নেট ব্যবহারকারীদের কাছে কার্যত ব্রাত্য হয়ে পড়েছিল ইন্টারনেট এক্সপ্লোরার। 

যে কারণে, ইন্টারনেট এক্সপ্লোরার-এর কফিনে শেষ পেরেকটা লাগানোর সিদ্ধান্ত নিতেই হল মাইক্রোসফ্টকে। জানা গিয়েছে, ২০২২ সালের ১৫ জুন-- পাকাপাকিভাবে বন্ধ হচ্ছে এই ইন্টারনেট এক্সপ্লোরার। 

সংস্থা জানিয়েছে, ইন্টারনেট এক্সপ্লোরার-এর জায়গায় স্থলাভিষিক্তি হবে মাইক্রোসফ্ট এজ। সংস্থার প্রোগ্রাম ম্যানেজার শন লিন্ডারসে জানান, উইন্ডোজ ১০-এ ইন্টারনেট এক্সপ্লোরার-এর ভবিষ্যৎ হতে চলেছে মাইক্রোসফ্ট এজ। তিনি বলেন, ইন্টারনেট এক্সপ্লোরার ১১ অ্যাপলিকেশনটি বন্ধ করে দেওয়া হবে। ২০২২ সালের ১৫ জুনের পর থেকে এই অ্যাপলিকেশনের জন্য আর কোনও সাপোর্ট দেওয়া হবে না। 

ইন্টারনেট এক্সপ্লোরার-এর বিকল্প যে মাইক্রোসফ্ট এজ হতে চলেছে, তা সংস্থার কথাতেই স্পষ্ট। বলা হচ্ছে, আইই মোড সমেত মাইক্রোসফ্ট এজ হতে চলেছে বেশিরভাগ ব্যবসার ভবিষ্যৎ। ২ বছর আগে মাইক্রোসফ্ট এজ-এর জন্য আইই মোড প্রযুক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংস্থা জানিয়েছে, আপাতত ২০২৯ সাল পর্যন্ত মাইক্রোসফ্ট এজে আইই মোড কার্যকর থাকবে। 

ইন্টারনেট এক্সপ্লোরার-এর যববিতাপাতের সম্ভাবনা দীর্ঘদিন ধরেই উঁকি দিচ্ছিল। মাইক্রোসফ্ট টিম ওয়েব অ্যাপের জন্য ইন্টারনেট এক্সপ্লোরার-১১ র সাপোর্ট প্রত্যাহার করেছিল সংস্থা। চলতি বছর মাইক্রোসফ্ট ৩৬৫ পরিষেবা থেকেও ইন্টারনেট এক্সপ্লোরারকে ছাঁটাই করা হবে বলে শোনা যাচ্ছে। 

পাশাপাশি, আগামী ১৭ অগাস্ট থেকে অফিস ৩৬৫, ওয়ান ড্রাইভ, আউটলুক সহ একাধিক অ্যাপলিকেশন থেকে ইন্টারনেট এক্সপ্লোরার-এর ব্যবহার ও পরিষেবা প্রত্যাহার করা হবে। 

বলা যেতে পারে, পাঁচ বছর ধরে মাইক্রোসফ্ট সংস্থা চাইছিল, যাতে মানুষ ইন্টারনেট এক্সপ্লোরার-এর ব্যবহার বন্ধ করুক। কারণ, তাদের উদ্দেশ্য ছিল মাইক্রসফ্ট এজ-কে তুলে ধরা। ২০১৫ সালে আত্মপ্রকাশ ঘটে মাইক্রসফ্ট এজ-এর। সেখান থেকেই ইন্টারনেট এক্সপ্লোরার-এর শেষের শুরু। 

সংস্থার দাবি, মাইক্রসফ্ট এজ কোনও সাধারণ ব্রাউজার নয়। এটি একটি সম্পূর্ণ "কমপ্যাটাবিলিটি সলিউশন" বা সামঞ্জস্যতা সমাধান। যা আইই মোড-এর সঙ্গে যুক্ত হয়ে আরো শক্তিশালী হয়ে উঠেছে।

 

সেরা শিরোনাম

Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
Social Media Regulation: ১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Smartphones Under Rs 20,000 : ২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?

ভিডিও

Snehasis Chakraborty | স্থানীয় বাসিন্দা কিংবা কৃষক নন, তাও কীভাবে ১ কোটি টাকা ঋণ নিলেন প্রাক্তন পরিবহনমন্ত্রী?
Kunal Ghosh |
Anubrata Mondal :
Snehasish Chakraborty | এবার তদন্ত শুরু প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে
Anubrata Mondal: কেষ্টর সামনেই ভয়ঙ্কর তাণ্ডব! সিউড়িতে অনুব্রতর সামনেই পার্টি অফিস ভাঙচুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget