এক্সপ্লোর

iPhone 14: এত কম দামে আইফোন ১৪! ব্যাপক ছাড়ে পাওয়া যাচ্ছে ফ্লিপকার্টে

iPhone: ফ্লিপকার্টে আইফোন ১৪-র দামে রয়েছে ১৩ হাজার টাকা ছাড়। এর পরেও থাকছে এক্সচেঞ্জ অফার।

iPhone 14: আইফোন ১৪- র দামে ব্যাপক ছাড়। প্রায় ১৩ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে (Flipkart) পাওয়া যাবে এই সুবিধা। নতুন আইফোন কেনার পরিকল্পনা থাকলে এখন একবার আইফোন ১৪ (iPhone 14) কেনার চেষ্টা করতেই পারেন। কারণ এখন সবচেয়ে কম দামে ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে আইফোন ১৪। গতবছর অর্থাৎ ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল আইফোন। লঞ্চের পর আইফোন ১৪- র দাম ছিল ৭৯,৯০০ টাকা। অ্যাপেল ইন্ডিয়া অনলাইন স্টোরে এই দামই ধার্য করা রয়েছে। তবে ফ্লিপকার্টে এই আইফোনটির দামে রয়েছে অনেক ছাড়। 

ফ্লিপকার্টে এখন আইফোন ১৪- র দামে সরাসরি ৯০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে ফোনের দাম হবে ৭০,৯৯৯ টাকা। এছাড়াও ক্রেতারা এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ফোন কিনলে আরও ৪০০০ টাকা ছাড় পাবেন। এর ফলে আইফোন ১৪-র দাম কমে হবে ৬৬ হাজার টাকা। এছাড়াও ক্রেতা যদি পুরনো আইফোনের পরিবর্তে নতুন আইফোন কিনতে চান তাহলে মোটা অঙ্কের এক্সচেঞ্জ অফারও পাওয়া যাবে। আইফোন ১৪ কেনার ক্ষেত্রে ৩০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে। ফোনের অবস্থার উপর অর্থাৎ ফোনটি কেমন অবস্থায় রয়েছে তার উপরে নির্ভর করবে এক্সচেঞ্জ অফারের পরিমাণ। 

আইফোন ১৪

  • এই ফোনে রয়েছে ৬.১ ইঞ্চির Super Retina XDR OLED প্যানেল। আইফোন ১৪- তে রয়েছে এ১৫ বায়োনিক চিপ। এর সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি- এই তিনটি স্টোরেজ। আইওএস ১৬ ভার্সানের সাহায্যে আইফোন ১৪ ফোন পরিচালিত হবে। 
  • কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে ৫জি, ওয়াই-ফাই, ডুয়ালসিম, ব্লুটুথ, জিপিএস সাপোর্ট রয়েছে। ক্যামেরা ফিচার হিসেবে আইফোন ১৪- তে রয়েছে ১২ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি সেনসর। এখানে রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট। এছাড়াও রয়েছে ১২ মেগাপিক্সেলের আরও একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল শুটার। ভিডিও রেকর্ডিংয়ের জন্য রয়েছে ডলবি ভিশন সাপোর্ট। 

Vivo Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো এক্স৯০ সিরিজ (Vivo X90 Series)। এবছর এপ্রিল মাসের শেষে অর্থাৎ চলতি মাসের শেষে এই স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ হতে পারে। এই সিরিজে থাকতে চলেছে ভিভো এক্স৯০ (Vivo X90) এবং ভিভো এক্স৯০ প্রো (Vivo X90 Pro) - এই দুই ফোন। চিনে গতবছর নভেম্বর মাসে এই দুই ফোন লঞ্চ হয়েছিল। গ্লোবাল মার্কেটেও এই দুই ফোন ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। শোনা যাচ্ছে, আগামী ২৬ এপ্রিল এই দুই ফোন ভারতে লঞ্চ হতে পারে। যদিও ভিভো কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক ভাবে ভিভো এক্স৯০ সিরিজের ভারতে লঞ্চ প্রসঙ্গে কিছু ঘোষণা করেনি। 

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপের স্টেটাস আপডেট শেয়ার করা যাবে ফেসবুক স্টোরিতেও! কীভাবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget