এক্সপ্লোর

iPhone 14 Plus: ভারতে আইফোন ১৪ প্লাসের বিক্রি শুরু হয়েছে, দাম কত?

iPhone: আইফোন ১৪ প্লাস কেনা যাচ্ছে অ্যাপেল ইন্ডিয়া অনলাইন স্টোর, ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে।

iPhone 14 Plus: ভারতে আইফোন ১৪ সিরিজের প্রিমিয়াম মডেল আইফোন ১৪ প্লাসের (iPhone 14 Plus) বিক্রি শুরু হয়েছে ৭ অক্টোবর থেকে। আইফোন ১৪ সিরিজের (iPhone 14 Series) অন্যান্য মডেলের বিক্রি সেপ্টেম্বরেই শুরু হয়েছিল ভারতে। তবে আইফোন ১৪ প্লাস- ই ছিল এই আইফোন সিরিজের একটিমাত্র ফোন যার বিক্রি সেপ্টেম্বরে শুরু হয়নি। আইফোন ১৪ মডেলের মতোই ফিচার রয়েছে আইফোন ১৪ প্লাস ফোনেও। তবে ডিসপ্লে সাইজ এবং ব্যাটারি লাইফে রয়েছে কিছু পরিবর্তন। আইফোন ১৪ সিরিজের বেস মডেলে যে চিপসেট রয়েছে এখানেও সেই এ১৫ বায়োনিক চিপসেট দেখা গিয়েছে। এমনকি ফ্রন্ট ও রেয়ার ক্যামেরা সেনসরও একই ধরনের।

ভারতে আইফোন ১৪ প্লাস ফোনের দাম এবং উপলব্ধতা

আইফোন ১৪ প্লাস কেনা যাচ্ছে অ্যাপেল ইন্ডিয়া অনলাইন স্টোর, ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে। ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি- এই তিনটি স্টোরেজ কনফিগারেশনে কেনা যাবে আইফোন ১৪ প্লাস ফোন। এই তিনটি স্টোরেজ মডেলের দাম যথাক্রমে ৮৯,৯০০ টাকা, ৯৯,৯০০ টাকা এবং ১,১৯,৯০০ টাকা। Blue, Midnight, Purple, Starlight এবং (PRODUCT) RED- এই সমস্ত রঙে লঞ্চ হয়েছে আইফোন ১৪ প্লাস ফোন।

আইফোন ১৪ প্লাস ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন এবং ফিচার

  • আইফোন ১৪ প্লাস ফোনে রয়েছে একটি ৬.৭ ইঞ্চির Super Retina XDR ডিসপ্লে। এই ফোনে রয়েছে একটি অ্যালুমিনিয়াম ডিজাইন। ফোনের সামনের অংশে রয়েছে সেরামিক শিল্ড এবং একটি গ্লাস ব্যাক প্যানেল। এই ফোন একটি IP68 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ফিচার।
  • আইফোন ১৪ প্লাস ফোনে রয়েছে এ১৫ বায়োনিক চিপ। রেগুলার আইফোন ১৪- তেও এই চিপসেট রয়েছে। এই ফোনের ক্যামেরা কনফিগারেশনের সঙ্গেও মিল রয়েছে আইফোন ১৪ মডেলের। দু’ক্ষেত্রেই ১২ মেগাপিক্সেলের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং একটি ১২ মেগাপিক্সেল ফ্রন্ট TrueDepth ক্যামেরা সেনসর রয়েছে। এইসব ক্যামেরার সাহায্যে - এ 4K ভিডিও রেকর্ডিং করা সম্ভব।
  • আইওএস ১৬ সাপোর্ট রয়েছে এই ফোন। এছাড়াও বায়োমট্রিক অথেনটিফিকেশনের জন্য রয়েছে ফেস আইডি ফিচারের সাপোর্ট। অ্যাপেল সংস্থার দাবি তাদের আইফোন ১৪ প্লাস মডেলে ২৬ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেটাইম ফিচার পাওয়া যাবে। এই ফোনে ২০ ওয়াট বা তার বেশি ওয়্যারড চার্জিং এবং ১৫ ওয়াট পর্যন্ত MagSafe ওয়্যারলেস চার্জিং ফিচার রয়েছে।

আরও পড়ুন- গ্লোবাল মার্কেটে হাজির ইনফিনিক্সের নতুন ৫জি ফোন, রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, দাম কত

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget