এক্সপ্লোর

iPhone 14 Series: ভারতে আইফোন ১৪ সিরিজের বিক্রি শুরু, দাম ও অফার জেনে নিন সবিস্তারে

iPhone: শুধুমাত্র আইফোন ১৪ প্লাস ফোনের বিক্রি শুরু হবে দেরিতে। ৮ অক্টোবর থেকে এই ফোন উপলব্ধ হবে দেশে।

iPhone 14 Series: ভারতে আইফোন ১৪ সিরিজ (iPhone 14 Series) লঞ্চ হয়েছে গত ৭ সেপ্টেম্বর। গত সপ্তাহেই আইফোন ১৪ সিরিজের প্রিবুকিং শুরু হয়েছিল। এবার আইফোন ১৪ সিরিজের কয়েকটি মডেলের বিক্রি শুরু হয়েছে দেশে। শুধুমাত্র আইফোন ১৪ প্লাস ফোনের বিক্রি শুরু হবে দেরিতে। ৮ অক্টোবর থেকে এই ফোন উপলব্ধ হবে দেশে। এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড যাঁদের রয়েছে তাঁরা ৫ শতাংশ ইন্সট্যান্ট ক্যাশব্যাক পাবেন। অর্থাৎ প্রায় ৬০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন তাঁরা। অন্যান্য অনলাইন স্টোরেও উপলব্ধ রয়েছে এই জাতীয় ব্যাঙ্ক অফার।

আইফোন ১৪ ফোনের দাম এবং অফার ও উপলব্ধতা

আইফোন ১৪- র বেস মডেল অর্থাৎ ১২৮ জিবি মডেলের দাম ৭৯,৯০০ টাকা। এই ফোনের ২৫৬ জিবি মডেলের দাম ৮৯,৯০০ টাকা। এর পাশাপাশি ৫১২ জিবি মডেলের দাম ১,০৯,৯০০ টাকা। Blue, Purple, Midnight, Starlight, Red- এই পাঁচ রঙে পাওয়া যাবে আইফোন ১৪। এই ফোনের দামে এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডাররা ৫ শতাংশ ইন্সট্যান্ট অর্থাৎ প্রায় ৬০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। অ্যাপেল ইন্ডিয়া অনলাইন স্টোরে এই ছাড় পাওয়া যাবে। একই ধরনের অফার রয়েছে ফ্লিপকার্ট, রিলায়েন্স ডিজিটাল এবং ক্রোমা- র ক্ষেত্রে। অন্যদিকে অ্যামাজনে এক্সচেঞ্জ অফারে ১৬,৫০০ টাকা ছাড় পাওয়া যাবে। ফ্লিপকার্টেও ২২ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পাওয়ার সুযোগ থাকছে।

আইফোন ১৪ প্রো ফোনের দাম, অফার এবং উপলব্ধতা

আইফোন ১৪ প্রো ফোনের ১২৮ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১টিবি স্টোরেজ মোডেলের দাম যথাক্রমে ১,২৯,৯০০ টাকা, ১,৩৯,৯০০ টাকা, ১,৫৯,৯০০ টাকা এবং ১,৭৯,৯০০ টাকা। Deep Purple, Gold, Silver, Super Black- এইসব রঙে পাওয়া যাবে আইফোন ১৪ প্রো ফোন। এখানেও এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডাররা ৫ শতাংশ ইন্সট্যান্ট অর্থাৎ প্রায় ৬০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। অ্যাপেল ইন্ডিয়া অনলাইন স্টোরে এই ছাড় পাওয়া যাবে। অন্যদিকে অ্যামাজনে এক্সচেঞ্জ অফারে ১৬,৫০০ টাকা ছাড় পাওয়া যাবে। ফ্লিপকার্ট, ক্রোমা এবং রিলায়েন্স ডিজিটালের ক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের হোল্ডাররা ৪০০০ টাকা ইন্সট্যান্ট ছাড় পাবেন।

আইফোন ১৪ প্রো ম্যাক্স ফোনের দাম, ছাড় ও উপলব্ধতা

এই ফোনের ১২৮ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টিবি স্টোরেজ মডেলের দাম যথাক্রমে ১,৩৯,৯০০ টাকা, ১,৪৯,৯০০ টাকা, ১,৬৯,৯০০ টাকা এবং ১,৮৯,৯০০ টাকা। Deep Purple, Gold, Silver, Super Black- এইসব রঙে পাওয়া যাবে আইফোনের এই মডেল। এখানেও এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডাররা ৫ শতাংশ ইন্সট্যান্ট অর্থাৎ প্রায় ৬০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। এছাড়াও ক্রোমার ক্ষেত্রেও এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে এই ফোন কিনলে ৪০০০ টাকা ইন্সট্যান্ট ছাড় পাবেন ক্রেতারা।

আরও পড়ুন- স্যামসাং গ্যালাক্সির ফোনে ৫৭ শতাংশ ছাড়! কোন মডেলে কত অফার রয়েছে?

সেরা শিরোনাম

Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget