এক্সপ্লোর

iPhone 15 Series: কবে লঞ্চ হতে পারে আইফোন ১৫ সিরিজ? এখনও পর্যন্ত কী কী জানা গিয়েছে?

Apple Event: আইফোন ১৫ সিরিজে লঞ্চ হতে পারে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স।

iPhone 15 Series: আইফোন ১৫ সিরিজ (iPhone 15 Series) কবে লঞ্চ হবে তা এখনও নিশ্চিত ভাবে জানায়নি অ্যাপেল কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, এবছরও সেপ্টেম্বর মাসেই হয়তো অনুষ্ঠিত হবে অ্যাপেল ইভেন্ট। আর সেখানে লঞ্চ হতে পারে আইফোন ১৫ সিরিজ। ২০২২ সালে অ্যাপেল ইভেন্ট (Apple Event) হয়েছিল ৭ সেপ্টেম্বর। ২০২১ সালে অ্যাপেল ইভেন্ট হয়েছিল ১৪ সেপ্টেম্বর। এবছর অর্থাৎ ২০২৩ সালে অ্যাপেল ইভেন্ট ১২ বা ১৩ সেপ্টেম্বর বলে শোনা গিয়েছে বেশ কয়েকটি সূত্রের মারফত। তবে নিশ্চিত ভাবে এখনও কিছুই জানা যায়নি। এর মাঝে আবার শোনা যাচ্ছে, সেপ্টেম্বর নয়, অক্টোবর মাসে নাকি লঞ্চ হতে পারে আইফোন ১৫ সিরিজ। তবে এইসব তথ্যই বিভিন্ন সূত্রের মাধ্যমে শোনা গিয়েছে। অ্যাপেল সংস্থা আনুষ্ঠানিক ভাবে কোনও কিছু ঘোষণা করেনি। প্রসঙ্গত উল্লেখ্য, অ্যাপেল ইভেন্টে চলতি বছর আইফোন ১৫ সিরিজের সঙ্গে নতুন অ্যাপেল ওয়াচ এবং অন্যান্য অ্যাপেল প্রোডাক্ট লঞ্চেরও সম্ভাবনা রয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকে আবার এও বলছেন যে পয়লা সেপ্টেম্বরেই অ্যাপেল ইভেন্ট হতে পারে এবং সেখানে আইফোন ১৫ সিরিজ লঞ্চের সম্ভাবনা রয়েছে। 

আইফোন ১৫ সিরিজের ফোন প্রসঙ্গে এখনও পর্যন্ত যা জানা গিয়েছে

  • আইফোন ১৫ সিরিজে লঞ্চ হতে পারে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স।
  • শোনা যাচ্ছে টাটা গোষ্ঠীর সহায়তায় ভারতেই তৈরি হতে পারে আইফোন ১৫ সিরিজের মডেলগুলি।
  • আইফোন ১৫ সিরিজের ফোনে ডায়নামিক আইল্যান্ড ফিচার থাকতে পারে বলে শোনা গিয়েছে। এর অর্থাৎ একটি পাঞ্চ হোল নচ ডিজাইন থাকতে পারে আইফোন ১৫ সিরিজের সমস্ত ফোনে। 
  • স্ট্যান্ডার্ড মডেলে এ১৬ বায়োনিক চিপসেট থাকার কথা শোনা গিয়েছে। অন্যদিকে আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স- এই দুই ফোনে অ্যাপেলের বায়োনিক এ১৭ চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে। 
  • আগের তুলনায় শক্তিশালী ব্যাটারি থাকারও সম্ভাবনা রয়েছে। আইফোন ১৫ মডেলে ৩৮৭৭ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। আইফোন ১৫ প্লাস মডেলে ৪৯১২ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।
  • আইফোন ১৫ সিরিজে টাইপ- সি ইউএসবি পোর্ট থাকার কথা শোনা গিয়েছে। এছাড়াও ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপের মতো ক্যামেরা মডিউল থাকার সম্ভাবনা রয়েছে আইফোন ১৫ সিরিজের ফোনে। 
  • নতুন একটি পেরিস্কোপ লেন্স থাকতে পারে আইফোন ১৫ সিরিজের মডেলে। এই লেন্সের সাহায্যে অপটিকাল জুম পাওয়া যাবে ৫এক্স থেকে ৬এক্স পর্যন্ত। 

আরও পড়ুন- এক বাড়ির বাইরে আর শেয়ার করা যাবে না নেটফ্লিক্সের পাসওয়ার্ড, ভারতে চালু নতুন নিয়ম

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget