এক্সপ্লোর

Netflix: এক বাড়ির বাইরে আর শেয়ার করা যাবে না নেটফ্লিক্সের পাসওয়ার্ড, ভারতে চালু নতুন নিয়ম

Netflix Password Sharing: টাকা দিয়ে নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ার করার পরিষেবা মে মাসে বিশ্বের অনেক দেশেই চালু হয়েছে। ভারতে এই ফিচার নেটফ্লিক্স চালু করবে কিনা তা স্পষ্টভাবে জানা যায়নি।

Netflix: ভারতীয় ইউজারদের জন্য দুঃখের খবর। বন্ধ হল নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ার (Netflix Password Sharing) করার সুবিধা। বিশ্বের বেশ কিছু দেশে এর আগেই এই পরিষেবা বন্ধ করেছিল নেটফ্লিক্স (Netflix) কর্তৃপক্ষ। এবার ভারতেও বন্ধ হল নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ারিং। ২০ জুলাই থেকে ভারতে বন্ধ হয়েছে নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ারিং পরিষেবা। চলতি বছর শুরুর দিকে আমেরিকাতেও এই ফিচার বন্ধ করেছিল নেটফ্লিক্স। এরপর গত মে মাসে ১০০-র বেশি দেশে পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করেছিল নেটফ্লিক্স কর্তৃপক্ষ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ভারতে যে সমস্ত নেটফ্লিক্স ইউজার বিভিন্ন বাড়িতে থেকে একই পাসওয়ার্ডের সাহায্যে অ্যাকাউন্টে লগ-ইন করেন তাঁদের কাছে আপাতত একটি ইমেল যাবে। সেখানে বিস্তারিত ভাবে সমস্ত বিবরণ নেওয়া থাকবে।  

একই হাউসহোল্ড বা বাড়িতে ব্যবহার করা যাবে একটি অ্যাকাউন্ট

একই পাসওয়ার্ড দিয়ে একটি নেটফ্লিক্স অ্যাকাউন্ট অনেকে ব্যবহার করতে পারবেন একটি হাউসহোল্ড অর্থাৎ একটি বাড়িতে। ওই নির্দিষ্ট বাড়ির বাইরে যাঁরা এতদিন একটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে নেটফ্লিক্স ব্যবহার করছিলেন, তাঁরা এবার থেকে আর সেটা করতে পারবেন না। একটি হাউসহোল্ডের বাইরে একই নেটফ্লিক্স অ্যাকাউন্টের পাসওয়ার্ড ব্যবহার করতে চাইলে প্রাইমারি ইউজারকে নেটফ্লিক্সের তরফে বলা হবে প্রোফাইল ট্রান্সফার করা যাবে। অর্থাৎ ফ্রেশ অ্যাকাউন্ট এবং সাবস্ক্রিপশন হবে। 

কীভাবে অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করবে নেটফ্লিক্স? কীভাবেই বা বন্ধ করা হবে পাসওয়ার্ড শেয়ারিং?

এক বাড়ির বাইরে আর শেয়ার করা যাবে না নেটফ্লিক্সের পাসওয়ার্ড। কারণ অ্যাকসেস পাওয়ার জন্য সাতদিন পর্যন্ত ভেরিফিকেশন কোড দিতে হবে। এছাড়াও প্রাইমারি লোকেশনের ওয়াই-ফাই নেটওয়ার্কে ডিভাইস কানেক্ট করতে হবে প্রতি ৩১ দিনে অন্তত একবার। আইপি অ্যাড্রেস, ডিভাইসের আইডি, যে ডিভাইস থেকে অ্যাকাউন্ট সাইন-ইন করা রয়েছে- এই সবকিছু ট্র্যাক করে ইউজারের নেটফ্লিক্স অ্যাকাউন্টের গতিবিধি নজরে রাখতে পারবে কর্তৃপক্ষ। একই বাড়ির সদস্য ট্র্যাভেল করার সময় নেটফ্লিক্স অ্যাকাউন্টের পাসওয়ার্ড শেয়ার করে ব্যবহার করতে পারবেন। কারণ ওই ইউজার যে বাইরের হাউসহোল্ডের নয় সেটা বুঝতে পারবে নেটফ্লিক্স কর্তৃপক্ষ। 

পেইড শেয়ারিং

টাকা দিয়ে নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ার করার পরিষেবা মে মাসে বিশ্বের অনেক দেশেই চালু হয়েছে। ভারতে এই ফিচার নেটফ্লিক্স চালু করবে কিনা তা স্পষ্টভাবে জানা যায়নি। তবে একই বাড়ির বাইরে অন্য কোনও ইউজার প্রাইমারি ইউজারের নেটফ্লিক্স অ্যাকাউন্টের পাসওয়ার্ড ব্যবহার করে লগ-ইন বা সাইন-ইন করতে চাইলে প্রাইমারি ইউজারের কাছে অ্যাকাউন্ট বা প্রোফাইল ট্রান্সফারের বার্তা আসবে। এক্ষেত্রে ওই প্রোফাইল নতুন করে সাবস্ক্রিপশন হবে এমন অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রান্সফার হবে। 

আরও পড়ুন- UPI-পেমেন্টে ভুল? অন্য কাউকে টাকা? অভিযোগ জানাবেন কোথায়?

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget