এক্সপ্লোর

New WhatsApp Feature: হোয়াটসঅ্যাপ না থাকা ইউজারদের সঙ্গেও কথা বলা যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই!

WhatsApp: হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে হোয়াটসঅ্যাপের এই থার্ট পার্টি চ্যাট ফিচার বিটা ইউজারদের ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। সব ইউজারদের জন্য এখনও এই ফিচার চালু হয়নি।

New WhatsApp Feature: নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ (WhatsApp) সংস্থা। এই ফিচার চালু হলে ইউজাররা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেইসব ব্যক্তিদের সঙ্গেও কথাবার্তা বলতে পারবেন যাঁদের হোয়াটসঅ্যাপ নেই। এক্ষেত্রে থার্ড পার্টি অ্যাপের (Third Party App) সাহায্য নেওয়া হবে। যাঁদের হোয়াটসঅ্যাপ নেই তাঁদের এই অ্যাপ ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলতে হবে না। বরং যাঁদের হোয়াটসঅ্যাপ রয়েছে তাঁরা থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে ওই ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সম্প্রতি রিলিজ হয়েছে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা আপডেট ভার্সান ২.২৩.১৯.৮। এখানেই একটি নতুন স্ক্রিন দেখা গিয়েছে যার নাম 'থার্ড পার্টি চ্যাটস'। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে হোয়াটসঅ্যাপের এই থার্ট পার্টি চ্যাট ফিচার বিটা ইউজারদের ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। সব ইউজারদের জন্য এখনও এই ফিচার চালু হয়নি। কবে হবে তাও জানা যায়নি। 

হোয়াটসঅ্যাপ কলে ইউজারদের অভিজ্ঞতা আরও ভাল করতে আপডেট করা হচ্ছে ইন্টারফেস

বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হল হোয়াটসঅ্যাপ। এখানে কল এলে এবার থেকে ইউজাররা স্ক্রিনের নীচের দিকে নতুন পপ-আপ দেখতে পাবেন। সেখানে লেখা থাকবে কী ধরনের ফোনকল এসেছে, অডিও বা ভয়েস নাকি ভিডিও কল। এছাড়াও এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে ওই হোয়াটসঅ্যাপ কল যে সুরক্ষিত থাকবে সেই হাইলাইটসও দেওয়া হবে ইউজারদের জন্য। এর পাশাপাশি নতুন আপডেটে হোয়াটসঅ্যাপের মধ্যে পাওয়া যাবে 'অ্যাড পার্টিসিপেন্ট' বাটন। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপের কলিং ইন্টারফেস আরও উন্নত হবে। অর্থাৎ আপনি যদি একজনের সঙ্গে হোয়াটসঅ্যাপ কলে থাকেন সেটি অনায়াসে গ্রুপ কলে পরিবর্তন করা যাবে। তার জন্য সহজেই অন্যান্য ইউজারদের ওই নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ কলে যুক্ত করা যাবে 'অ্যাড পার্টিসিপেন্ট' বাটনের সাহায্যে। তবে এই সমস্ত ধরনের পরিষেবা পাওয়ার জন্য ইউজারের ফোনে হোয়াটসঅ্যাপের একদম লেটেস্ট আপডেটেড ভার্সান থাকতে হবে। 

WhatsApp Instant Message: ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ৬০ সেকেন্ডের যে শর্ট ভিডিও রেকর্ড করে পাঠানোর ফিচার চালু করেছে সেখানে মেসেজ এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে বলে জানিয়েছে সংস্থা। ইউজাররা এই ফিচার চালু থাকলে হোয়াটসঅ্যাপের টেক্সট বক্সে ভয়েস রেকর্ডার আইকন দেখতে পাবেন। এর উপরে ট্যাপ করেই রেকর্ড করা যাবে রিয়েল টাইম ৬০ সেকেন্ডের শর্ট ভিডিও। আর তা সুরক্ষিত ভাবে পাঠানোও যাবে।

আরও পড়ুন- শুরু কাউন্টডাউন, অ্যাপেলের লঞ্চ ইভেন্ট 'ওয়ান্ডারলাস্ট'- এ কী কী চমক থাকতে পারে?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget