এক্সপ্লোর

iPhone 17 Series: অ্যাপেল ১৭ সিরিজের প্রি-বুকিং শুরু হয়েছে ভারতে, আর কী কী প্রি-অর্ডার করতে পারবেন?

iPhone 17 Series Pre Order: আইফোন ১৭ সিরিজের মধ্যে লঞ্চ হয়েছে আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন এয়ার এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স।

iPhone 17 Series: ভারতে অ্যাপেল ১৭ সিরিজের প্রি-বুকিং শুরু হয়েছে। তার সঙ্গে সম্প্রতি লঞ্চ হওয়া অ্যাপেল ওয়াচ সিরিজ ১১, ওয়াচ আলট্রা ৩, ওয়াচ এসই ৩ এবং ট্রু ওয়্যারলেস স্টিরিও এয়ারপডস প্রো (থার্ড জেনারেশন) - এরও প্রি-অর্ডার করা যাবে। শুক্রবার বিকেল ৫টা ৩০ মিনিট থেকে আইফোন ১৭ সিরিজের মডেলগুলির প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিক্রি। অ্যাপেলের অনলাইন স্টোরের পাশাপাশি ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকেও কেনা যাবে অ্যাপেলের নতুন প্রোডাক্টগুলি। অথরাইজড অ্যাপেল রিটেল আউটলেটগুলি থেকেও কেনা যাবে অ্যাপেল ১৭ সিরিজের ফোন এবং অন্যান্য প্রোডাক্টগুলি। প্রি-অর্ডার করা যাবে ক্রোমা এবং বিজয় সেলস থেকেও। আইফোন ১৭ সিরিজের মধ্যে লঞ্চ হয়েছে আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন এয়ার এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স। 

আইফোন ১৭ সিরিজের বেস মডেলের ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৮২,৯০০ টাকা। আইফোন এয়ার- এর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,১৯,৯০০ টাকা। আইফোন ১৭ প্রো মডেলের ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,৩৪,৯০০ টাকা। আইফোন ১৭ প্রো ম্যাক্স ফোনের ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ১,৪৯,৯০০ টাকা। অ্যাপেল স্টোর ৬ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই অপশনের সুবিধা দেবে ক্রেতাদের। এছাড়াও থাকছে ৫০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়ার সুবিধা। আমেরিকান এক্সপ্রেস, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে ফোন কিনলে এই ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন ক্রেতারা। 

অ্যাপেল ইন্ডিয়া ওয়েবসাইটে আইফোন ১৭ ফোনের জন্য ইএমআই শুরু হচ্ছে প্রতি মাসে ১২,৯৮৩ টাকা। আইফোন ১৭ এয়ার ফোনের ক্ষেত্রে ইএমআই- এর কিস্তি শুরু হচ্ছে মাসে ১৯,১৫০ টাকা থেকে। আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স - এই দুই ফোনের ক্ষেত্রে ইএমআই শুরু হচ্ছে প্রতি মাসে যথাক্রমে ২১,৬৫০ টাকা এবং ২৪,১৫০ টাকা থেকে। ক্রেতারা এক্সচেঞ্জ বোনাসও পাবেন। পুরনো আইফোনের পরিবর্তে ৬৪ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পেতে পারেন ক্রেতারা। ফ্লিপকার্ট এবং অ্যামাজনে আইফোন ১৭ সিরিজের ফোনে 'কামিং সুন' ট্যাগ রয়েছে। ক্রেতারা ৪০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন ফ্লিপকার্টে। তবে এক্ষেত্রে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক এবং ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ডে ফোন কিনলে ছাড় পাবেন ক্রেতারা। আইফোন ১৭ সিরিজ ভারতে লঞ্চের পর আইফোন ১৬- র দাম কমেছে। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget