এক্সপ্লোর

iPhone: বৃষ্টির মধ্যে কিংবা জলের তলায়, টাইপ করতে পারবেন আইফোনে! নতুন ফিচারে চমক অ্যাপেলের

iPhone Features: আইফোনে চালু হতে পারে নতুন আধুনিক ফিচার। এর সাহায্যে ফোনে যুক্ত হতে পারে 'Wet Mode'।

কলকাতা: আইফোনের (iPhone) দাম সবসময় সাধ্যের মধ্যে না থাকলেও অ্যাপেলের (Apple iPhone) এই ডিভাইস নিয়ে জনমানসে উত্তেজনা কিন্তু কিছু কম নেই। আর মার্কিন টেক জায়ান্ট অ্যাপেলও ইউজারদের সুবিধার কথা মাথায় রেখেই আইফোন তৈরি করে। আধুনিক প্রযুক্তি সম্পন্ন আইফোনে ইউজারদের সুবিধার্থে অনেক ‘ইউজার ফ্রেন্ডলি’ ফিচার (User Friendly Features) যুক্ত থাকে। এবার এক নতুন ধরনের ফিচার নিয়ে আসতে চলেছে আইফোন। কবে থেকে অ্যাপেল সংস্থা এইসব ফিচার তাদের আইফোন যুক্ত করবে তা জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, এই নতুন ফিচারের সাপোর্ট থাকলে নাকি বৃষ্টির মধ্যেই আইফোন বের করে দিব্যি স্ক্রিনে লিখতে পারবেন ইউজাররা।

বর্তমানে বাজারে যেসব আইফোন বিক্রি হয়, তার মধ্যেও ওয়াটার রেজিসট্যান্ট ফিচার রয়েছে। কিন্তু তারপরেও বৃষ্টির মধ্যে ফোন ব্যবহার কিন্তু যথেষ্টই সমস্যাজনক। ডিসপ্লের উপর বৃষ্টির জল পড়লে সেখানে লেখা তো দূরে থাক স্ক্রিনের মধ্যে বিভিন্ন অংশে ‘টাচ’ করাও বেশ মুশকিল হয়ে যায়। এই সমস্ত সমস্যারই সমাধান নিয়ে এবার নতুন ফিচার আনতে চলেছে অ্যাপেল। শোনা যাচ্ছে, কুপার্টিনোর সংস্থা এমন একটি পেটেন্ট আনতে চলেছে যার সাহায্যে আইফোনে যুক্ত হতে পারে ওয়েট মোড (Wet Mode)। অনুমান করা হচ্ছে, আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে কাজ করবে এই বিশেষ সেনসর। আর এর মাধ্যমেই হয়তো ইউজাররা তাদের ‘টাচ সেনসিটিভিটি’ পরিবর্তন করতে সক্ষম হবে। ভবিষ্যতের আইফোন মডেলগুলিতে সম্ভবত থাকবে এই অত্যাধুনিক স্মার্ট ফিচার।

ইউজারদের সুবিধার কথা মাথায় রেখে অন্যান্য অ্যাপেল ডিভাইসেও যুক্ত থাকে অনেক আধুনিক ফিচার বা সেনসর। যেমন শোনা গিয়েছে, অ্যাপেল ওয়াচ ৮ সিরিজে হয়তো এমন একটি সেনসর থাকবে যা ইউজারের জ্বর হলে জানান দেবে। অর্থাৎ ইউজারের বডি টেম্পারেচার বা দৈহিক তাপমাত্রা পরিমাপের সেনসর থাকতে পারে নতুন অ্যাপেল ওয়াচ সিরিজে। চলতি বছর অর্থাৎ ২০২২ সালের শেষের দিকেই হয়তো বাজারে আসতে পারে অ্যাপেলের এই নতুন ওয়াচ সিরিজ।   

আরও পড়ুন- ৫০০০ টাকার মধ্যে ভারতে কোন কোন স্মার্টওয়াচ পাবেন? রইল তালিকা

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget