এক্সপ্লোর

iQoo Phones: বছরের শেষ মাসেই ভারতে আসছে আইকিউওও ১৩ ফোন, নতুন মডেলে কী কী ফিচার থাকবে ?

iQoo 13: চিনে ইতিমধ্যেই এই ফোন লঞ্চ হয়েছে। শোনা গিয়েছে, আইকিউওও ১৩ ফোনের চিনের ভ্যারিয়েন্টের মতো ফিচার নিয়েই ভারতে লঞ্চ হবে এই ফোন।

iQoo Phones: আইকিউওও ১৩ ফোন (iQoo 13) ভারতে লঞ্চ হতে চলেছে ডিসেম্বর মাসে। আগামী ৩ ডিসেম্বর এই ফোন দেশে লঞ্চ হবে। এক্স মাধ্যমে আইকিউওও ইন্ডিয়ার (iQoo India) সিইও নিপুণ মার্যা আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা করেছেন। আইকিউওও সংস্থার অফিশিয়াল ই-স্টোর এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। কোয়ালকমের লেটেস্ট অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর থাকতে চলেছে আইকিউওও ১৩ ফোনে। জানা গিয়েছে, এই ফোন লঞ্চ হতে চলেছে আইকিউওও ১২ ফোনের সাকসেসর হিসেবে। চিনে ইতিমধ্যেই এই ফোন লঞ্চ হয়েছে। শোনা গিয়েছে, আইকিউওও ১৩ ফোনের চিনের ভ্যারিয়েন্টের মতো ফিচার নিয়েই ভারতে লঞ্চ হবে এই ফোন। আইকিউওও ১৩ ফোনে একটি Q10 AMOLED ডিসপ্লে প্যানেল থাকতে চলেছে। আইকিউওও ১৩ ফোনের একটি লেজেন্ড এডিশনও লঞ্চ হবে। নীল, কালো, লাল- তিন রঙের সমাহার দেখা যাবে এই ফোনে। ইউজাররা এই ফোনের ক্ষেত্রে কাস্টোমাইজ করতে পারবেন হ্যালো লাইট ফিচার। 

আইকিউওও ১৩ ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর এবং একটি কিউ২ গেমিং চিপসেট থাকবে, এই তথ্য নিশ্চিত ভাবে প্রকাশ্যে এসেছে। এছাড়াও আইকিউওও ১৩ ফোনে একটি AMOLED ডিসপ্লে থাকতে চলেছে যার রিফ্রেশ রেট হবে ১৪৪ হার্টজ। এই ডিসপ্লেতে 2K রেজোলিউশন পাবেন ইউজাররা। অ্যান্ড্রয়েড ১৫ বেসড OriginOS 5- এর সাহায্যে আইকিউওও ১৩ ফোন পরিচালিত হবে। এই ফোনে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ থাকার কথা রয়েছে আইকিউওও ১৩ ফোনে। 

আইকিউওও ১৩ ফোনে ৬.৮২ ইঞ্চির ডিসপ্লে থাকতে চলেছে। এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেনসর। এর সঙ্গে রয়েছে একটি টেলিফটো এবং একটি আলট্রা ওয়াইড শুটার। এই ফোনে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসরও থাকবে। এছাড়াও ৬১৫০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে আইকিউওও ১৩ ফোনে। একটি ইন-ডিসপ্লে আলট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকবে এই ফোনে। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হিসেবে লঞ্চ হতে চলেছে আইকিউওও ১৩ ফোন। 

আরও পড়ুন- ১৫ হাজারের কমেই পেয়ে যাবেন ট্যাব, থাকছে আধুনিক ফিচার, অফার সীমিত সময়ের 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget