এক্সপ্লোর

iQoo 13 India Launch: ভারতে কবে লঞ্চ হচ্ছে আইকিউওও ১৩ ফোন? কী কী ফিচার থাকতে পারে?

iQoo 13: ভারতে লঞ্চের পর আইকিউওও ১৩ ফোন কেনা যাবে অফিশিয়াল আইকিউওও ই-স্টোর এবং অ্যামাজন থেকে।

iQoo 13 India Launch: ভিভো (Vivo) সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও কোম্পানির নতুন ফোন (iQoo Phones) ভারতে লঞ্চ হতে চলেছে। আইকিউওও ১৩ ফোন (iQoo 13) এবার লঞ্চ হবে দেশে। আইকিউওও ১২ ফোনের (iQoo 12) সাকসেসর মডেল হল আইকিউওও ১৩। কোয়ালকমের লেটেস্ট অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট থাকতে চলেছে আইকিউওও ১৩ ফোনে। চিনে এই ফোন লঞ্চ হয়েছে ৩০ অক্টোবর। এবার আসছে ভারতে। জানা গিয়েছে, আইকিউওও ১৩ ফোন ভারতে লঞ্চ হবে ডিসেম্বরমাসে। চিনের ভ্যারিয়েন্টের মতো ডিজাইন এবং ফিচার নিয়েই এই ফোন দেশে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। এক্স মাধ্যমে আইকিউওও সংস্থা জানিয়েছে ভারতে তাদের ফোন ডিসেম্বর মাসে লঞ্চ হবে। তবে নির্দিষ্ট তারিখ এবং সময় এখনও প্রকাশ্যে আসেনি। প্রসঙ্গত উল্লেখ্য, আইকিউওও ১২ ফোনও ভারতে লঞ্চ হয়েছিল ২০২৩ সালের ডিসেম্বর মাসেই। তার এক বছরের মাথায় ২০২৪ সালের ডিসেম্বর মাসে ভারতে লঞ্চ হতে চলেছে সাকসেসর মডেল আইকিউওও ১৩। 

ভারতে লঞ্চের পর আইকিউওও ১৩ ফোন কেনা যাবে অফিশিয়াল আইকিউওও ই-স্টোর এবং অ্যামাজন থেকে। এই ফোনে Halo লাইট ফিচার থাকবে। অ্যামাজনে আইকিউওও ১৩ ফোনের যে মাইক্রোসাইট প্রকাশির হয়েছে সেখানে এই ফিচার দেখা গিয়েছে। এছাড়াও জানা গিয়েছে, আইকিউওও ১৩ ফোনে থাকবে একটি 2K LTPO AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এছাড়াও কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট থাকতে চলেছে এই ফোনে। এছাড়াও এই ফোনে থাকবে একটি কিউ২ গেমিং চিপসেট। 

আইকিউওও ১৩ ফোনে অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট থাকতে পারে। এছাড়াও এই ফোনে সর্বোচ্চ ১৬ জিবি ইনবিল্ট র‍্যাম থাকার কথা রয়েছে। আর সর্বোচ্চ অনবোর্ড স্টোরেজের পরিমাণ ১ টিবি। আইকিউওও ১৩ ফোনে ৬১৫০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপর্ট থাকার কথাও শোনা গিয়েছে। এই ফোনে ৬.৮২ ইঞ্চির একটি ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হবে ১৪৪ হার্টজ। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

আরও পড়ুন- ১৫ হাজারের কমেই পেয়ে যাবেন ট্যাব, থাকছে আধুনিক ফিচার, অফার সীমিত সময়ের 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget