এক্সপ্লোর

Redmi K50i: ভারতে এল রেডমির নতুন ফোন 'কে৫০আই', দেখুন দাম ও বিভিন্ন ফিচার

Redmi K50i Smartphone: চলতি বছর শুরুর দিকে চিনে লঞ্চ হয়েছিল রেডমি নোট ১১টি প্রো। এই ফোনেরই রিব্র্যান্ডেড ভার্সান রেডমি কে৫০আই। এবার দেখে নেওয়া যাক এই ফোনের দাম।

Redmi K50i: ভারতে নতুন গেমিং ফোন লঞ্চ করল রেডমি (Redmi)। শাওমির এই সাব-ব্র্যান্ড তাদের ‘কে’ সিরিজের নতুন স্মার্টফোন রেডমি কে৫০আই (Redmi K50i) লঞ্চ করেছে ভারতে। ১৪৪ হার্টজের ডিসপ্লে, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০০ প্রসেসর, ভেপার কুলিং চেম্বার--- এই ফিচারগুলি রয়েছে রেডমি কে৫০আই ফোনে। চলতি বছর শুরুর দিকে চিনে লঞ্চ হয়েছিল রেডমি নোট ১১টি প্রো (Redmi Note 11T Pro)। এই ফোনেরই রিব্র্যান্ডেড ভার্সান রেডমি কে৫০আই। এবার দেখে নেওয়া যাক এই ফোনের দাম।

ভারতে রেডমি কে৫০আই ফোনের দাম ও উপলব্ধতা

রেডমি কে৫০আই ৫জি ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৫,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২৮,৯৯৯ টাকা। কুইক সিলভার, ফ্যান্টম ব্লু এবং Stealth Black- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে রেডমির নতুন ফোন। আগামী ২৩ জুলাই থেকে শুরু হবে ফোনের বিক্রি। কেনা যাবে অ্যামাজন এবং Mi.com, Mi Home stores, Croma ও অন্যান্য রিটেল স্টোর থেকে। আইসিআইসি আই ব্যাঙ্কের কার্ডে বা ইএমআই অপশনে ফোন কিনলে ৩০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। এই অফার রয়েছে অনলাইন ক্রেতাদের জন্য। এক্সচেঞ্জ বোনাস হিসেবে ২৫০০ টাকা পাওয়ারও সুযোগ রয়েছে। অফলাইনের ক্রেতারা কোনও ছাড় পাবেন না। তবে তার পরিবর্তে একটি এমআই স্মার্ট স্পিকার পেতে পারেন তাঁরা।

রেডমি কে৫০আই ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • এই ফোনে একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে রয়েছে। অ্যান্ড্রয়েড ১২ এবং MIUI 13- র সাপোর্ট রয়েছে এই ফোনে। স্ক্রিনের রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এছাড়াও ডিসপ্লের উপর রয়েছে HDR10 সাপোর্ট এবং Dolby Vision সার্টিফিকেশন রয়েছে এই স্ক্রিনের।
  • একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০০ প্রসেসর রয়েছে রেডমি কে৫০আই ফোনে। Liquid Cooling 2.0 প্রযুক্তিও রয়েছে এই ফোনে। এর সাহায্যেই ফোনে রয়েছে একটি ভেপার কুলিং চেম্বার।
  • রেডমি কে৫০আই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংসে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর ছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে একটি ১৬ মেগাপিক্সেলের সেনসর।
  • এই ফোনে ৫০৮০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ফোন।

আরও পড়ুন- ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে লঞ্চ হল ভিভো টি১এক্স, দাম কত?

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget