এক্সপ্লোর

iQoo Smartphones: ভারতে আসছে নতুন আইকিউওও ফোন, লঞ্চের আগেই জানুন কেমন হবে ব্যাটারি, ক্যামেরা

iQoo Neo 10R: আইকিউওও নিও ১০আর ফোনে ৬৪০০ এমএএইচ ব্যাটারি থাকতে চলেছে। এর সঙ্গে ৮০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে।

iQoo Smartphones: ভারতে আইকিউওও নিও ১০আর ফোন লঞ্চ হতে চলেছে আগামী ১১ মার্চ। এই প্রথম আইকিউওও সংস্থা তাদের নিও সিরিজের ফোন ভারতে লঞ্চ করতে চলেছে। গেমারদের কথা মাথায় রেখেই এই ফোন বানিয়েছে ভিভো-র সাব-ব্র্যান্ড আইকিউওও। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনে ডিসপ্লে, ক্যামেরা এবং ব্যাটারি ফিচার সম্পর্কে জানা গিয়েছে। এর আগে ফোনের দাম, প্রসেসর, চার্জিং স্পিড সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছিল। 

আইকিউওও নিও ১০আর ফোনে কী কী ফিচার থাকতে পারে, দেখে নিন 

ক্যামেরা ফিচার- এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে চলেছে। এটি সোনি কোম্পানির ক্যামেরা সেনসর হতে চলেছে বলে শোনা গিয়েছে। এছাড়াও মেন সেনসরের সঙ্গে একটি ৮ মেগাপিক্সেলের সেনসর থাকতে চলেছে যার সঙ্গে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকবে বলে জানা গিয়েছে। এই ক্যামেরায় 4K 60fps (frames per second) সাপোর্ট থাকতে চলেছে। 

ব্যাটারি ও চার্জিং, প্রসেসর ও ডিসপ্লে- আইকিউওও নিও ১০আর ফোনে ৬৪০০ এমএএইচ ব্যাটারি থাকতে চলেছে। এর সঙ্গে ৮০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে। এছাড়াও এই ফোনে একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর থাকবে বলে শোনা গিয়েছে। আইকিউওও সংস্থার এই ফোনের দাম ৩০ হাজার টাকার কমেই শুরু হবে বলে অনুমান করা হচ্ছে। এই ফোনে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ থাকতে পারে। আইকিউওও নিও ১০আর ফোনে ৬.৭৮ ইঞ্চির একটি ডিসপ্লে থাকতে চলেছে। এটি একটি OLED স্ক্রিন হতে চলেছে যার রিফ্রেশ রেট হবে ১৪৪ হার্টজ। ভারতে লঞ্চের পর অনলাইনে আইকিউওও ইন্ডিয়া ই-স্টোর এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে কেনা যাবে। গেম খেলার পর ফোন যাতে গরম হয়ে না যায় কিংবা গরম হয়ে গেলে যেন তাপ বেরিয়ে যায়, সেই জন্য এই ফোনে থাকতে চলেছে ভেপার কুলিং চেম্বার। 

ভারতে আসছে স্যামসাংয়ের নতুন ৫জি গ্যালাক্সি ফোন 

ভারতে দুটো নতুন ৫জি ফোন লঞ্চ করতে চলেছে স্যামসাং। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি সংস্থা তাদের গ্যালাক্সি সিরিজেরই দুটো ৫জি ফোন লঞ্চ করবে বলে জানা গিয়েছে। এই দুই ফোন স্যামসাং গ্যালাক্সি 'এম' সিরিজের হতে চলেছে বলে খবর। শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি- এই দুই ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। 

আরও পড়ুন- বাড়ছে চাহিদা-জনপ্রিয়তা, ভারতে দুই নতুন ৫জি ফোন লঞ্চ করতে চলেছে স্যামসাং 

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা
Sudip Bandyopadhyay |
CM Suvendu Adhikari | Malda-এর মানিকচকে বন্যা এলাকা পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী
Biman Banerjee: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget