এক্সপ্লোর

iQoo Smartphones: ভারতে কবে লঞ্চ হবে আইকিউওও নিও ৯ প্রো, দাম কত হতে পারে, কোথা থেকে কেনা যাবে?

Smartphones: সাদা এবং লাল রঙের ডুয়াল টোনে এবং লেদার ফিনিশ নিয়ে সম্ভবত ফেব্রুয়ারিতেই ভারতে আসছে আইকিউওও নিও ৯ প্রো ফোন। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি।

iQoo Smartphones: আইকিউওও নিও ৯ প্রো (iQoo Neo 9 Pro) - এই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে সম্ভবত ফেব্রুয়ারি মাসে। নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। তবে জানা গিয়েছে, এই ফোনে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ জেন ২ থাকবে। ভারতে লঞ্চের পর এই ফোন কেনা যাবে অ্যামাজন (Amazon India) থেকে এবং দাম হতে পারে ৪০ হাজার টাকার মধ্যে। প্রসঙ্গত উল্লেখ্য, আইকিউওও নিও ৯ প্রো ফোনের চিনে লঞ্চ হওয়া মডেলে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৯৩০০ চিপসেট। তবে ভারতে লঞ্চ হতে চলেছে যে মডেল সেখানে গত বছরের ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন চিপসেট থাকবে বলে জানা গিয়েছে। সাদা এবং লাল রঙের ডুয়াল টোনে এবং লেদার ফিনিশ নিয়ে সম্ভবত ফেব্রুয়ারিতেই ভারতে আসছে আইকিউওও নিও ৯ প্রো ফোন। 

অনুমান করা হচ্ছে, আইকিউওও নিও ৯ প্রো ফোনের চিনের ভ্যারিয়েন্টের মতোই ফিচার এবং স্পেসিফিকেশন থাকবে ভারতে লঞ্চ হতে চলা ফোনে। তাহলে একনজরে দেখে নেওয়া যাক আইকিউওও নিও ৯ প্রো ফোনের চিনের ভ্যারিয়েন্টে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে। 

  • এই ফোন পরিচালিত হয়ে অ্যান্ড্রয়েড ১৪ বেসড Funtouch OS 14- এর সাহায্যে।
  • এছাড়াও রয়েছে ৬.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ পর্যন্ত।
  • এই ফোনে ১৬ জিবি পর্যন্ত এবং ১ টিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ থাকতে পারে।
  • ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের সোনির প্রাইমারি সেনসর রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার। এছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড সেনসর। 
  • এই ফোনে একটি ৫১৬০ এমএএইচ ব্যাটারি রয়েছে এবং তার সঙ্গে রয়েছে ১২০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। 

মোটো জি৩৪ ৫জি

ভারতে ৯ জানুয়ারি লঞ্চ হতে চলেছে মোটো রোলা 'জি' সিরিজের এই ফোন। এক্সক্লুসিভ ভাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে কেনা যাবে মোট জি৩৪ ৫জি ফোন। আগেই আভাস পাওয়া গিয়েছিল যে ৯ জানুয়ারি এই ফোন লঞ্চ হবে। এবার আনুষ্ঠানিক ভাবে ফোন লঞ্চের দিন ঘোষণা করেছে মোটোরোলা কর্তৃপক্ষ। এর আগে মোটো জি৩২ ৫জি ফোন লঞ্চ হয়েছিল দেশে। তারই সাকসেসর মডেল এবার ভারতে লঞ্চ হতে চলেছে। 

আরও পড়ুন- আসছে অ্যামাজনের 'গ্রেট রিপাবলিক ডে সেল', কোথায় কেমন ছাড় থাকতে পারে?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
WhatsApp Username: ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
Titan by Tata: বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান
বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget