এক্সপ্লোর

iQoo Phones: ভারতে আসছে আইকিউওও সংস্থার নতুন দুই ফোন, থাকছে নজরকাড়া ক্যামেরা সেনসর ও ব্যাটারি সাপোর্ট

iQoo Z9s And iQoo Z9sPro: আইকিউওও জেড৯এস ফোনে থাকতে চলেছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ চিপসেট। আর আইকিউওও জেড৯এস প্রো ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট থাকতে চলেছে। 

iQoo Phones: ভিভো- র (Vivo) সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo) সংস্থার দুটো ফোন আইকিউওও জেড৯এস (iQoo Z9s) এবং আইকিউওও জেড৯এস প্রো (iQoo Z9s Pro) ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ২১ অগস্ট। আইকিউওও জেড৯এস ফোনে থাকতে চলেছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ প্রসেসর। অন্যদিকে আইকিউওও জেড৯এস প্রো ফোনে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট। আইকিউওও সংস্থার এই দুই ফোনের আরও বেশ কিছু ফিচার প্রকাশ্যে এসেছে আনুষ্ঠানিক লঞ্চের আগে। তবে ফোনের দাম কত হবে সেই সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। 

আইকিউওও জেড৯এস এবং আইকিউওও জেড৯এস প্রো- এই দুই ফোনে কী কী ফিচার থাকতে পারে দেখে নেওয়া যাক 

  • আইকিউওও সংস্থার আসন্ন দুই ফোনে থ্রিডি কার্ভড AMOLED ডিসপ্লে থাকতে চলেছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হবে। এমনটাই জানা গিয়েছে, আইকিউওও সংস্থার আনুষ্ঠানিক ওয়েবসাইটের একটি মাইক্রোসাইট থেকে।
  • এই দুই ফোন ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না আইকিউওও জেড৯এস সিরিজের ফোন দু'টি। 
  • আইকিউওও জেড৯এস এবং আইকিউওও জেড৯এস প্রো- দুই ফোনেই রয়েছে ৫৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে। প্রো মডেলে ৮০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং থাকতে চলেছে। বেস মডেলের চার্জিং সাপোর্ট প্রকাশ্যে আসেনি। 
  • এই দুই ফোনেই থাকতে চলেছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে চলেছে। এছাড়াও বেস ভ্যারিয়েন্টে থাকবে ২ মেগাপিক্সলের ডেপথ সেনসর। আর প্রো মডেলে থাকবে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। 
  • আইকিউওও জেড৯এস ফোনে থাকতে চলেছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ চিপসেট। আর আইকিউওও জেড৯এস প্রো ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট থাকতে চলেছে। 

ভারতে আসছে ভিভো-র নতুন ৫জি ফোন 

ভারতে দ্রুত লঞ্চ হতে চলেছে ভিভো সংস্থার নতুন ফোন। এবার লঞ্চ হবে ভিভো 'টি' সিরিজের একটি ৫জি ফোন। জানা গিয়েছে, ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো টি৩ প্রো ৫জি ফোন। এর আগে দেশে লঞ্চ হয়েছে ভিভো 'টি' সিরিজের বেশ কয়েকটি ফোন। সেই তালিকায় রয়েছে ভিভো টি৩ ৫জি, ভিভো টি৩ লাইট ৫জি এবং ভিভো টি৩এক্স ৫জি- এই ফোনগুলি। ভিভো সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে ভিভো টি৩ প্রো ৫জি ফোন ভারতে লঞ্চের কথা ঘোষণা করা হয়েছে। দেশে এই ফোন লঞ্চের পর অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। 

আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এ৩ ৫জি ফোন, দাম কত? কী কী ফিচার রয়েছে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget