এক্সপ্লোর

Itel Phones: 'ফ্লিপ ফিচার' ফোন ভারতে আনছে আইটেল, থাকবে কাচের মতো স্বচ্ছ কিপ্যাড

Itel Flip One Feature Phone: প্রথমবার আইটেল সংস্থা এমন একটি ফ্লিপ ফোন লঞ্চ করতে চলেছে যেটি আসলে একটি কিপ্যাড যুক্ত ফিচার ফোন। তাই দাম খুব বেশি হবে না বলেই অনুমান।

Itel Phones: আইটেল সংস্থা ভারতে লঞ্চ করতে চলেছে একটি ফ্লিপ ফোন (Itel Flip One Feature Phone)। তবে এটি একটি ফিচার ফোন (Feature Phone) হতে চলেছে। অর্থাৎ অন্যান্য সংস্থার ফ্লিপ ফোনের (Flip Phone) মতো আইটেল (Itel Phones) সংস্থার আসন্ন ফ্লিপ ফিচার ফোনের দাম মোটেই আকাশছোঁয়া হবে না। বরং যাঁরা সস্তায় স্মার্টফোন কিনতে চান তাঁরা এই ফ্লিপ ফিচার ফোন কিনতে পারবেন। আইটেল ফ্লিপ ওয়ান ফিচার- এই ফোন সেপ্টেম্বর মাসে ভারতে লঞ্চ হবে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। শোনা গিয়েছে, তিনটি রঙে এই ফোন লঞ্চ হতে পারে ভারতে। আইটেল সংস্থার এই ফ্লিপ ফিচার ফোনে নিন-রিমুভেবল ব্যাটারি থাকবে। অর্থাৎ ব্যাটারি খোলা যাবে না ফোন থেকে। এছাড়াও এই ফোনে থাকবে একটি গ্লাস ডিজাইনের কিপ্যাড। অর্থাৎ কিপ্যাড দেখতে কাচের মতো স্বচ্ছ হবে। আইটেল ফ্লিপ ওয়ান ফিচার ফোনে ১৩টি ভারতীয় ভাষার সাপোর্ট পাবেন ইউজাররা। এই প্রথম ফ্লিপ স্টাইলের কিপ্যাড ফোন লঞ্চ করতে চলেছে আইটেল কোম্পানি। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোন সম্পর্কে কয়েকটি সম্ভাব্য তথ্য জানা গিয়েছে। 

এবার দেখে নেওয়া যাক আইটেল ফ্লিপ ওয়ান ফিচার ফোনে কী কী ফিচার থাকতে পারে তার একটি সম্ভাব্য তালিকা 

অন্যান্য ট্র্যাডিশনাল নন-স্মার্ট ফ্লিপ ফোনের মতো আইটেল ফ্লিপ ওয়ান ফিচার ফোনেও ইউজারদের জন্য প্রয়োজনীয় ইন্টারনেট, টেক্সটিং, কলিং এবং ক্যামেরা ফিচার থাকতে চলেছে। নন-রিমুভেবল ব্যাটারির সঙ্গে গ্লাস ডিজাইনের কিপ্যাড থাকতে চলেছে আইটেল সংস্থার আসন্ন ফোনে। এছাড়াও ১৩টি ভারতীয় আঞ্চলিক ভাষার সাপোর্ট থাকতে চলেছে আইটেল সংস্থা প্রথম ফ্লিপ ফিচার ফোনে। হাল্কা ওজনের ছোট আকার-আয়তনের এই ফোন সহজে এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়া যাবে। এক হাতেই এই ফোন চালানো যাবে। ফোনের ব্যাক প্যানেলের ডিজাইনে লেদার ফিনিশ থাকবে। আইটেল ফ্লিপ ওয়ান ফিচার ফোনে ব্লুটুথ কানেক্টিভিটি সাপোর্ট থাকবে। এই ফোনে ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে চার্জ দেওয়া যাবে। এই ফোনে একটি ব্লুটুথ কলার ফিচারের থাকবে বলে জানা গিয়েছে। ইউজাররা নিজেদের স্মার্টফোনের কনট্যাক্ট এর সঙ্গে সংযুক্ত করতে পারবেন। তার ফলে সহজে ফিচার ফোন থেকেই ফোনকলে কথা বলা যাবে। 

আরও পড়ুন- মাত্র ১০ মিনিটের চার্জে ইয়ারবাডস চলবে প্রায় ২ ঘণ্টা, রয়েছে টাচ কন্ট্রোল ফিচার, দাম কত? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget