এক্সপ্লোর

Itel S24: প্রকাশ্যে আইটেল এস২৪ ফোনের ডিজাইন, ফিচার এবং স্পেসিফিকেশন, ইউজারদের জন্য কী কী রয়েছে?

Itel Smartphones: ভারতে আইটেল এস২৪ ফোন কবে লঞ্চ হবে তা নিশ্চিত ভাবে জানা যায়নি। আপাতত গ্লোবাল মার্কেটে এই ফোন আত্মপ্রকাশ করেছে।

Itel S24: আইটেল এস২৪ (Itel S24 Smartphone) ফোন প্রকাশ্যে এসেছে। এই ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯১ প্রসেসর। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। তিনটি র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশন নিয়ে লঞ্চ হয়েছে আইটেল এস২৪ ফোন। এই ডিভাইসের সঙ্গে যুক্ত রয়েছে কালার চেঞ্জিং ফটোক্রোম্যাটিক টেকনোলজি (Colour Changing Photochromatic Technology)। এর সাহায্যে ফোনের ব্যাক প্যানেল (Back Panel) প্রাকৃতিক আলোর (Natural Light) সংস্পর্শে এলে রং পরিবর্তন করবে। এছাড়াও আইটেল সংস্থার এই ফোনে রয়েছে একটি Starry Dial ডিজাইন। তার সঙ্গে যুক্ত রয়েছে থ্রিডি ম্যাগনেটিক পার্টিকেলস (3D Magnetic Particles)। এর মাধ্যমে তৈরি হবে একটি স্পার্কলিং প্যাটার্ন (Sparkling Pattern)।

ভারতে আইটেল এস২৪ ফোন কবে লঞ্চ হবে তা নিশ্চিত ভাবে জানা যায়নি। আপাতত গ্লোবাল মার্কেটে এই ফোন আত্মপ্রকাশ করেছে। আইটেল সংস্থার গ্লোবাল ওয়েবসাইটে দেখা গিয়েছে, এই ফোন লঞ্চ হয়েছে ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে। কোস্টলাইন ব্লু, ডন হোয়াইট এবং স্টারি ব্ল্যাক- এই তিন রঙে লঞ্চ হয়েছে আইটেল এস২৪ ফোন। এই ফোনের বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম কত এবং কবে থেকে কেনা যাবে, কোথা থেকে কেনা যাবে- এগুলি জানা যায়নি এখনও। 

আইটেল এস২৪ ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে, দেখে নিন 

  • ৬.৬ ইঞ্চির একটি এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। 
  • এই ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯১ প্রসেসর এবং তার সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত রয়েছে। 
  • অ্যান্ড্রয়েড ১৩ বেসড Itel OS 13 - এর সাহায্যে পরিচালিত হবে আইটেল এস১৪ ফোন।
  • ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে যার সঙ্গে থ্রি এক্স ইন-সেনসর জুম যুক্ত রয়েছে। এটি একটি Samsung ISOCELL HM6 সেনসর এবং এর সঙ্গে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে একটি QVGA ডেপথ সেনসর এবং একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 
  • আইটেল এস২৪ ফোনে রয়েছে ডায়নামিক বার ফিচার। ফ্রন্ট ক্যামেরা সেনসরের চারপাশে রয়েছে এই ডায়নামিক বার। এখানে ফোনে আসা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেখা যাবে। সেই তালিকায় রয়েছে ব্যাটারির চার্জিং সংক্রান্ত বিবরণ, ইনকামিং কল অ্যালার্ট এবং আরও অনেক কিছু।
  • এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১৮ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট রয়েছে। আইটেল সংস্থার দাবি, শূন্য থেকে ৫০ শতাংশ চার্জ হতে এই ফোনের সময় লাগবে ৪০ মিনিট।
  • এটি একটি ৪জি ফোন। ইউএসবি টাইপ-সি কানেক্টিভিটি সাপোর্ট রয়েছে রি ফোনে। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। 

আরও পড়ুন- এপ্রিল মাসে ভারতে লঞ্চ হতে চলেছে একগুচ্ছ স্মার্টফোন, কোন কোন মডেল লঞ্চ হতে পারে? রইল তালিকা 

সেরা শিরোনাম

Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget