এক্সপ্লোর

KissanGPT: কৃষিতে নয়া প্রযুক্তির ছোঁয়া, চাষিদের সুবিধায় হাজির KissanGPT, ফোনেই মিলবে খুঁটিনাটি তথ্য

একটি নতুন AI powered chatbot- এর নাম প্রকাশ্যে এসেছে। নতুন এই চ্যাটবোটের নাম KissanGPT। চাষিদের কৃষিকাজের ক্ষেত্রে বিভিন্ন ভাবে সাহায্য করবে এই চ্যাটবোট।

KissanGPT: ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে বিভিন্ন AI tools- এর। এই তালিকায় এখন শীর্ষে রয়েছে ChatGPT। অনেকেই অবশ্য সংশয় প্রকাশ করেছেন যে এই ChatGPT- র দৌলতে হয়তো আগামী দিনে প্রচুর মানুষ কর্মসংস্থান হারাতে পারেন। এমনকি এই আশঙ্কা উড়িয়ে দেননি খোদ ChatGPT- র নির্মাতা স্যাম অল্টম্যান। তবে এই বিতর্কের মাঝে একটি নতুন AI powered chatbot- এর নাম প্রকাশ্যে এসেছে। নতুন এই চ্যাটবোটের নাম KissanGPT। চাষিদের কৃষিকাজের ক্ষেত্রে বিভিন্ন ভাবে সাহায্য করবে এই চ্যাটবোট। ভারতের অর্থনীতির একটা বড় অংশ কৃষিকাজের উপরে নির্ভরশীল। এদেশের জনসংখ্যার একটা বড় অংশ কৃষিকাজের উপর নির্ভর করেই জীবিকা নির্বাহ করেন। তাই এই কৃষিকাজের ক্ষেত্রে প্রযুক্তির উন্নতি এবং AI powered chatbot KissanGPT- র প্রভূত প্রয়োজন রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। 

KissanGPT

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার সম্পন্ন এই ChatGPT চ্যাটবোট চাষিদের বিভিন্ন ভাবে সাহায্য করবে। চাষবাস সংক্রান্ত তাঁদের যাবতীয় প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টায় নিযুক্ত থাকবে এই চ্যাটবোট। একাধিক ভাষায় পরিষেবা পাবেন ভারতের বিভিন্ন প্রান্তের চাষিভাইরা। হিন্দিতেও পাওয়া যাবে পরিষেবা। রিয়েল টাইম অ্যাডভাইস দেবে KissanGPT। কোন সময়ে কোন ফসল চাষ করলে লাভ হবে, কোন সময় কোন জিনিস ফলনের জন্য আদর্শ- এইসব তথ্যের পাশাপাশি সেচকাজ সংক্রান্ত এবং কখন কীটনাশক দিতে হবে চাষের জমিতে সেই সম্পর্কিত তথ্যও দেবে KissanGPT। অর্থাৎ কৃষিকাজ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য এবার হাতের মুঠোয় পাবেন ভারতের চাষিরা। নিজেদের স্মার্টফোনের মাধ্যমেই এই চ্যাটবোট পরিচালনা করতে পারবেন চাষিরা। অর্থাৎ খুব সহজেই ঘরে ঘরে পৌঁছে যাবে KissanGPT। কারণ স্মার্টফোন এবং ইন্টারনেট এখন দেশের প্রায় সব জায়গাতেই পৌঁছে গিয়েছে।

KissanGPT- র ভাবনা

নতুন এই AI powered chatbot বা ChatGPT তৈরি করেছেন যাঁরা সেই দলের পুরোধা ছিলেন কম্পিউটার সায়েন্টিস্ট প্রতীক দেশাই। কৃষি বিশেষজ্ঞ এবং চাষিদের মধ্যে এতদিন তথ্যের নিরিখে যে ব্যবধান ছিল তা এই নতুন ChatGPT-র সাহায্যে মিটে যাবে বলে মনে করছেন নির্মাতারা। কৃষিকাজ থেকে লাভ পাওয়ার জন্য চাষিদের যা যা তথ্য প্রয়োজন সবই পাওয়া যাবে KissanGPT- র মধ্যে। ইতিমধ্যেই এই ChatGPT চাষিদ্রে মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। যাঁরা KissanGPT ব্যবহার করেছেন তাঁরা সকলেই ইতিবাচক কথাই বলেছেন। কোন ফসল চাষ করলে সর্বোচ্চ লাভ হবে সেই ব্যাপারে চাষিদের তথ্য প্রদান করবে KissanGPT। 

আরও পড়ুন- চ্যাটজিপিটি-র স্রষ্টা দেবে ১৬ লক্ষ টাকা, আপনাকে করতে হবে এই কাজ

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget