এক্সপ্লোর

Fraud Calls: পাকিস্তান থেকে ভুয়ো WhatsApp কল ? +92 নম্বর থেকে ফোন এলে কী করবেন, কী করবেন না

Fraud Calls From Pakistan: পাকিস্তান থেকে ভুয়ো হোয়াটসঅ্যাপ কল আসছে অনেকের ফোনেই। এই অবস্থায় +92 নম্বর থেকে ফোন এলে কী করবেন, কী করবেন না জেনে নিন।

কলকাতা: সাম্প্রতিককালে ভুয়ো ফোন কলের ব্যাপারে বেশ কয়েকবার সতর্ক করেছে কেন্দ্রের টেলিকম মন্ত্রক। এবার ফের সেই সতর্কতা জারি করা হল। তবে সম্পূর্ণ অন্য একটি বিষয় নিয়ে এবার বিজ্ঞপ্তি জারি করা হল। সাম্প্রতিক ওই বিজ্ঞপ্তিতে কিছু হোয়াটসঅ্যাপ কলের কথা বলা হয়েছে। অনেকেই হোয়াটসঅ্যাপে হুমকি ফোন পাচ্ছেন। ফোন আসছে +92 অর্থাৎ পাকিস্তানের নম্বর থেকে। এবার সেই ব্যাপারেই সতর্ক করল কেন্দ্র। 

কেন এই বিজ্ঞপ্তি ?

টেলিকম মন্ত্রক জানিয়েছে, মন্ত্রকের নাম করেই গ্রাহকদের কাছে ওই ফোন আসছে। তাতে বলা হচ্ছে, গ্রাহকদের ফোনের কানেকশন কেটে দেওয়া হবে। যা শুনে রীতিমতো ভয় পেয়ে যাচ্ছেন অনেকে। কিন্তু আদতে সেটি একটি ভুয়ো কল। বরং এমন কল করে প্রতারণার ফাঁদ ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রের টেলিকম মন্ত্রক। 

কী বলা হচ্ছে ফোনে

ফোনের ওপার থেকে বলা হচ্ছে, গ্রাহকদের ফোন নিয়ে নাকি বেআইনি কার্যকলাপ করা হচ্ছে। বিভিন্ন দাগী দুস্কৃতিরা এই কাজ করছে বলে জানাচ্ছেন ওপারে থাকা ব্যক্তি। পাশাপাশি বলা হচ্ছে সিবিআই-এর কথাও। টেলিকম মন্ত্রকের রিপোর্ট মোতাবেক, সিবিআই অফিসার সেজে নাকি অনেকে এই কাজ করছেন। সিবিআই অফিসারের নাম ভাঁড়িয়ে গ্রাহকদের উত্যক্ত ও সন্ত্রস্ত করে তুলতে চাইছেন। 

‘বেআইনি ব্যাগ পাওয়া গিয়েছে…’

গ্রাহকের নামে একটি বেআইনি ব্যাগ পাওয়া গিয়েছে বলেও দাবি করছেন ফোনের ওপারে থাকা ব্যক্তিরা। এর ফলে ভয় পেয়ে যাচ্ছেন গ্রাহকরা। তাদের নির্দিষ্ট স্থানে জিজ্ঞাসাবাদের জন্য ডাকাও হচ্ছে বলে দাবি। এর থেকে বাঁচতেই অনেকে তাদের টোপে পা দিচ্ছেন। এর ফলে আর্থিক প্রতারণার ঘটনার ঝুঁকি রয়েছে বলে জানাচ্ছে টেলিকম মন্ত্রক।

এমন ফোন এলে কী করবেন ?

  • টেলিকম মন্ত্রকের সূত্রের দাবি, ফোন নম্বরের শুরুতে লেখা থাকছে +92। যা আদতে পাকিস্তানের কোড। তাই পাকিস্তান থেকে এমন কোনও ফোন এলে তা ধরতেও নিষেধ করেছে টেলিকম মন্ত্রক। 
  • ফোনে যা-ই বলা হোক, নিজের কোনও ব্যক্তিগত তথ্য শেয়ার করা যাবে না। এমনকি পরিচিত কারও তথ্যও বলা যাবে না।
  • পাশাপাশি এমন কোনও ঘটনা ঘটলে মন্ত্রকের সাইটে গিয়ে রিপোর্ট করার পরামর্শ দিয়েছে টেলিকম মন্ত্রক।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - Volume Eating: ওজন কমাতে নয়া ট্রেন্ড ভলিউম ইটিং, মন ভরে যত ইচ্ছে খেলেই হবে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget