এক্সপ্লোর

Koo: বন্ধ হল ভারতের ট্যুইটার প্রতিদ্বন্দ্বী 'কু' অ্যাপ, বিদায় জানাল ছোট্ট হলুদ পাখি

India’s Twitter Rival Koo: অংশীদারিত্বে অসফল হওয়া এবং প্রযুক্তি সংক্রান্ত অতিরিক্ত খরচকেই 'কু' অ্যাপ বন্ধ হয়ে যাওয়ার কারণ হিসেবে দেখিয়েছেন এই দুই প্রতিষ্ঠাতা।

Koo: এক্স (X) মাধ্যম যার আগে নাম ছিল ট্যুইটার (Twitter) তার প্রতিদ্বন্দ্বী অ্যাপ হিসেবে ভারত লঞ্চ করেছিল 'কু' (Koo App)। সেই সোশ্যাল মিডিয়া মাধ্যম বন্ধ হয়ে গেল। সম্প্রতি তেমনটাই জানা গিয়েছে। ট্যুইটারের প্রতীক ছিল নীল রঙের একটি পাখি। তার সঙ্গে পাল্লা দিতেই 'কু' মাধ্যমের প্রতীক হয়েছিল হলুদ রঙের ছোট্ট একটি পাখি। 'কু' অ্যাপের প্রতিষ্ঠাতা (Koo- India's Twitter Rival App) ছিলেন অপরামেয় রাধাকৃষ্ণ এবং মৈয়াঙ্ক বিদ্বতকা। এই দুই প্রতিষ্ঠাতাই জানিয়েছেন, ট্যুইটার মাধ্যমের ভারতীয় প্রতিদ্বন্দ্বী 'কু' অবশেষে বন্ধ হয়ে যাচ্ছে। অংশীদারিত্বে অসফল হওয়া এবং প্রযুক্তি সংক্রান্ত অতিরিক্ত খরচকেই 'কু' অ্যাপ বন্ধ হয়ে যাওয়ার কারণ হিসেবে দেখিয়েছেন এই দুই প্রতিষ্ঠাতা। গতবছর অর্থাৎ ২০২৩ সালের এপ্রিল মাসে 'কু' অ্যাপ কর্তৃপক্ষ তাদের কর্মীদের একটা বড় অংশ ছাঁটাই করেছিল। সেই সময় অবশ্য এই অ্যাপ যে একেবারে বন্ধই হয়ে যাবে তেমনটা ভাবেননি কেউই। তবে এবার Linkedin প্রোফাইলে 'কু' অ্যাপের দুই প্রতিষ্ঠাতা জানিয়ে দিয়েছেন যে 'ছোট্ট হলুদ পাখি অবশেষে বিদায় জানাচ্ছে'। 

ভারতে লঞ্চের পর অবশ্য শুরুতে 'কু' অ্যাপের উত্থান ছিল চোখে পড়ার মতো। একের পর এক তারকা এই অ্যাপে নিজেদের অ্যাকাউন্ট খুলেছিলেন। 'কু' অ্যাপ জনপ্রিয়তা পাওয়ার পর প্রতিদিনের অ্যাক্টিভ ইউজারের সংখ্যা ছিল ২.১ মিলিয়নের আশপাশে। এখানেই শেষ নয়। সেই সময় 'কু' অ্যাপের প্রতি মাসে ইউজারের সংখ্যা ছিল ১০ মিলিয়নের কাছাকাছি। ৯০০০- এর বেশি ভিআইপি এই অ্যাপে নিজেদের অ্যাকাউন্ট খুলেছিলেন। সেই তালিকায় ছিলেন অভিনেত্রী-সাংসদ কঙ্গনা রানাওয়াত, ক্রিকেটার বিরাট কোহলি, এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আরও অনেকেই। 'কু' অ্যাপ যে আচমকা এভাবে বন্ধ হয়ে যাবে তা ভাবেননি কেউই। 

'কু' অ্যাপের প্রতিষ্ঠাতারা নিজেদের সংস্থার কিছু সম্পত্তি বিক্রি করার কথাও বলেছেন। সোশ্যাল মিডিয়া নিয়ে ভারতের উন্নতি সম্পর্কে ভাবছে এরকম কোনও সংস্থাকে নিজেদের কোম্পানির সম্পত্তি বিক্রি করতে চান 'কু' অ্যাপের নির্মাতারা। লঞ্চের পর থেকে 'কু' অ্যাপ নিয়ে বেশ হইচই শুরু হয়েছিল। বিশেষ করে এলন মাস্ক ট্যুইটার/এক্স মাধ্যমের দায়িত্ব নেওয়ার পর যখন ওই মাইক্রোব্লগিং মাধ্যম নিয়ে সমালোচনা শুরু হয়েছিল সেই ফাঁকে বেশ জনপ্রিয়তা পেয়েছিল 'কু' অ্যাপ। কিন্তু শেষ পর্যন্ত বন্ধ হয়ে গেল ট্যুইটার বা এক্স মাধ্যমের ভারতীয় প্রতিদ্বন্দ্বী অ্যাপ। তবে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী 'কু' অ্যাপের নির্মাতারা। আগামী দিনে দেশের জন্য নতুন কিছু নির্মাণের প্রচেষ্টায় রয়েছেন তাঁরা, যা সফল হবে বলেও আশাবাদী তাঁরা। 

আরও পড়ুন- জিও- র রিচার্জে প্রতিমাসে কত বাড়ল আপনার খরচ? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget