এক্সপ্লোর

Lava Smartphones: ভারতের নিজস্ব সংস্থা লাভা-র নতুন ফোন লঞ্চ হয়েছে ভারতে, দাম ১০ হাজারেরও কম, কী কী ফিচার রয়েছে?

Lava Blaze 2 Pro: ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চ হয়েছে ভারতে। তবে এই র‍্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে আরও ৮ জিবি বাড়ানো সম্ভব। স্টোরেজ বাড়ানো যাবে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে।

Lava Smartphones: ভারতে লঞ্চ হয়েছে লাভা ব্লেজ ২ প্রো (Lava Blaze 2 Pro) ফোন। লাভা সংস্থা একটি দেশীয় কোম্পানি (Indian Company)। ১০ হাজার টাকার কমে নতুন ফোন লঞ্চ করেছে এই সংস্থা। আপাতত লাভা কোম্পানির ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা যাচ্ছে। জানা গিয়েছে, লাভা ব্লেজ ২ প্রো ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও এই ফোনে একটি ৬.৫ ইঞ্চির এইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। সেখানে একটি ২.৫ডি কার্ভড স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে লাভা ব্লেজ ২ প্রো ফোন। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চ হয়েছে ভারতে। তবে এই র‍্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে আরও ৮ জিবি বাড়ানো সম্ভব। ফোনের ইনবিল্ট স্টোরেজ (যা ব্যবহার হয়নি) তার সাহায্যে এই ফোনের র‍্যামের পরিমাণ বাড়ানো সম্ভব। Thunder Black, Swag Blue এবং Cool Green- এই তিনটি রঙে লাভা ব্লেজ ২ প্রো ফোন ভারতে লঞ্চ হয়েছে যার দাম ৯৯৯৯ টাকা। কবে থেকে এই ফোনের বিক্রি শুরু হবে, কোথা থেকে কেনা যাবে, তা এখনও জানা যায়নি। 

লাভা ব্লেজ ২ প্রো ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • ডুয়াল সিম রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্সের সাপোর্ট। এটি একটি ৪জি ফোন। 
  • একটি অক্টা-কোর Unisoc T616 প্রসেসর রয়েছে লাভা ব্লেজ ২ প্রো ফোনে। স্টোরেজ বাড়ানো যাবে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে।
  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে লাভা ব্লেজ ২ প্রো ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 
  • লাভা ব্লেজ ২ প্রো ফোনে রয়েছে ৪জি এলটিই, ব্লুটুত ৫.০, জিপিএস, টাইপ-সি ইউএসবি পোর্ট, ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাকের সাপোর্ট।
  • ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এছাড়াও রয়েছে ফেস আনলক ফিচার। 

ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো 'এ' সিরিজের নতুন ফোন

ওপ্পো এ৩৮ (Oppo A38) ফোন লঞ্চ হয়েছে ভারতে। দুটো রঙে দেশে লঞ্চ হয়েছে ওপ্পোর এই স্মার্টফোন (Oppo Smartphones)। Glowing Black এবং Glowing Gold- এই দুই রঙে ওপ্পো এ৩৮ ফোন লঞ্চ হয়েছে। এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯টাকা। ওপ্পোর ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট থেকে এই ফোনের জন্য প্রি-অর্ডার করা যাচ্ছে। বিক্রি শুরু হবে ১৩ সেপ্টেম্বর। 

আরও পড়ুন- ভারতে লঞ্চ হল নোকিয়া 'জি' সিরিজের নতুন ৫জি ফোন, কী কী ফিচার রয়েছে এই মডেলে?

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী
Cyclone Murasu | ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাব, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি
Rahul On Modi |
CM Suvendu Adhikari : পঞ্চায়েত দফতরের বৈঠক, তাতেই যোগ দিতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget