এক্সপ্লোর

Lava Blaze Pro 5G: ভারতে কবে লঞ্চ হচ্ছে দেশীয় সংস্থার তৈরি ফোন লাভা ব্লেজ প্রো ৫জি? রইল সম্ভাব্য ফিচার ও ডিজাইন

Lava Smartphones: লাভা ব্লেজ প্রো ৫জি ফোনের যে ডিজাইন দেখা গিয়েছে সেই অনুসারে ফ্ল্যাট এজ থাকতে চলেছে এই ফোনে। এছাড়াও এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। 

Lava Blaze Pro 5G: ভারতের নিজস্ব সংস্থা লাভা (Lava) তাদের নতুন ফোন লাভা ব্লেজ প্রো ৫জি (lava Blaze Pro 5G) লঞ্চ করতে চলেছে। ২৬ সেপ্টেম্বর এই ফোন লঞ্চ হবে দেশে। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের বেশ কিছু সম্ভাব্য স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। ফোনটি কেমন দেখতে হবে তাও দেখা গিয়েছে ইউটিউবে টিজারে। লাভা ব্লেজ প্রো ৫জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে চলেছে। তার সঙ্গে থাকবে একটি এলইডি ফ্ল্যাশ। দুটো গোলাকার ক্যামেরা মডিউলে সাজানো থাকবে ক্যামেরা সেনসর। ফোনের পিছনের অংশে লম্বাভাবে সজ্জিত থাকবে ক্যামেরা সেটিংস। একটি ইউটিউব ভিডিওর মাধ্যমে লাভা সংস্থা জানিয়েছে তাদের ব্লেজ প্রো ৫জি মডেল লঞ্চ হবে ২৬ সেপ্টেম্বর দুপুর ১২টায়। কালো এবং অফ-হোয়াইট এই দুই রঙে লঞ্চ হতে পারে লাভা ব্লেজ প্রো ৫জি ফোন। এছাড়াও এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। 

লাভা ব্লেজ প্রো ৫জি ফোনের যে ডিজাইন দেখা গিয়েছে ইতিমধ্যেই সেই অনুসারে ফ্ল্যাট এজ থাকতে চলেছে এই ফোনে। এছাড়াও থাকতে পারে একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক, একটি মাইক্রোফোন, একটি টাইপ-সি ইউএসবি পোর্ট এবং ফোনের নীচের দিকে একটি স্পিকার গ্রিল। ফোনের নীচের দিকেই থাকবে লাভা ব্র্যান্ডের নামও। লাভা ব্লেজ প্রো ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬০২০ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনের দাম ১৫ হাজার টাকার আশপাশে থাকবে বলে অনুমান। 

গতবছর সেপ্টেম্বর মাসেই ভারতে লঞ্চ হয়েছিল লাভা ব্লেজ প্রো ফোনের ৪জি ভ্যারিয়েন্ট

এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মোডেলের দাম ছিল ১০,৪৯৯ টাকা। এই ফোনে ৬.৫ ইঞ্চির ২.৫ডি কার্ভড আইপিএস ডিসপ্লে ছিল। সেখানে আবার ছিল ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং রিফ্রেশ রেট ৯০ হার্টজ। লাভা ব্লেজ প্রো ৪জি ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর ছিল। আর ছিল একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। 

ভারতে আসছে ভিভো ভি২৯ সিরিজ

ভিভো ভি২৯ ৫জি এবং ভিভো ভি২৯ প্রো ৫জি- এই দুই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে এখনও নির্দিষ্ট লঞ্চের দিন ঘোষণা করেনি ভিভো কর্তৃপক্ষ। শুধু তাদের ওয়েবসাইটের 'Know More' সেকশনে লেখা হয়েছে 'Stay Tuned, Until we meet on October 4.'। আর এর থেকেই অনুমান করা হচ্ছে যে, হয়তো ৪ অক্টোবর ভারতে লঞ্চ হতে পারে ভিভোর এই দুই ফোন। 

আরও পড়ুন- রয়্যাল এনফিল্ড শটগান 650 নিয়ে আরও তথ্য় প্রকাশ্যে, কেমন দেখতে হবে বাইক ? কী কী থাকবে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget