এক্সপ্লোর

Lava 5G Phone: ভারতে আসছে লাভা-র নতুন ৫জি ফোন, দাম হতে পারে ১০ হাজার টাকার কম !

Lava Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে লাভা ইয়ুভা ৫জি ফোন। এই ফোনে ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে।

Lava 5G Phone: ভারতীয় সংস্থা লাভা (Lava Mobiles) দেশে লঞ্চ করতে চলেছে নতুন একটি ৫জি ফোন (5G Phone)। এবার লঞ্চ হতে চলেছে লাভা ইয়ুভা ৫জি মডেল (Lava Yuva 5G)। এক্স মাধ্যমে লাভা সংস্থা আসন্ন এই ফোনের একটি ১৪ সেকেন্ডের টিজার ভিডিও প্রকাশ করেছে, যেখান থেকে ফোনের ডিজাইন এবং ফিচার সম্পর্কে কিছুটা আভাস পাওয়া গিয়েছে। এই টিজার থেকে লাভা ইয়ুভা ৫জি ফোনের ক্যামেরা ফিচার সম্পর্কেও আভাস পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত এই ফোনের ভারতে লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে অনুমান খুব বেশি দেরি নেই। 

লাভা ইয়ুভা ৫জি ফোনে কেমন ক্যামেরা ফিচার থাকতে পারে 

 

এই ফোনের ব্যাক প্যানেলে গোলাকার ক্যামেরা মিডিউল থাকবে। এটি ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। অর্থাৎ ক্যামেরা সেনসর থাকবে দুটো। তার মধ্যে একটি ৫০ মেগাপিক্সেলের সেনসর। সেটিই প্রাইমারি ক্যামেরা সেনসর। সেকেন্ডারি ক্যামেরা সেনসর সম্পর্কে কিছু জানা যায়নি। এই রেয়ার ক্যামেরা মডিউলে থাকবে এলইডি ফ্ল্যাশ। 

লাভা ইয়ুভা ৫জি ফোনে আর কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে, দেখে নেওয়া যাক 

  • এই ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৪ আউট অফ দ্য বক্সের সাপোর্টে। 
  • এই ফোন লঞ্চ হতে পারে ৬ জিবি এবং ৮ জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট নিয়ে। 
  • একটি অক্টা-কোর প্রসেসর থাকতে পারে লাভা ইয়ুভা ৫জি ফোনে। অনুমান মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ কিংবা মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর থাকতে পারে লাভা ইয়ুভা ৫জি ফোনে।
  • এই ফোনে ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে।

ভারতে লাভা ইয়ুভা ৫জি ফোনের দাম কত হতে পারে 

লাভা সংস্থার তরফে এখনও কিছু ঘোষণা করা হয়নি। তবে শোনা যাচ্ছে ভারতে লাভা ইয়ুভা ৫জি ফোনের দাম ১০ হাজার টাকার কমেই শুরু হবে। অতএব এটি একটি বাজেট রেঞ্জের ৫জি ফোন হতে চলেছে। এর আগেও ভারতে কম দামে ৫জি ফোন লঞ্চ করেছে লাভা সংস্থা। 

আরও পড়ুন- ভারতে ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোন কবে লঞ্চ হবে? দাম কত হতে পারে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget