এক্সপ্লোর

Lenovo 2-in-1 laptops: আলাদা করা যাবে কীবোর্ড, নয়া ল্যাপটপ আনল লেনোভো

Yoga Duet 7i ও Lenovo IdeaPad Duet3 নামে নতুন দুই ল্যাপটপ বাজারে আনল লেনোভো। নতুন ডিভাইসে রয়েছে ল্যাপটপের মধ্যেই ট্যাবের সুবিধা। ক্রেতা প্রয়োজন মতো ল্যাপটপ থেকে কীবোর্ড আলাদা করতে পারবেন।

নয়াদিল্লি : টু-ইন-ওয়ান ল্যাপটপ সেগমেন্টে আগেই একাধিক মডেল রয়েছে লেনোভোর। এবার নয়া 'ডিটাচেবল কিবোর্ড' ফিচারের ল্যাপটপ আনল কোম্পানি। Yoga Duet 7i ও Lenovo IdeaPad Duet3 নামে নতুন এই মডেল বাজারে আনল লেনেভো।

লকডাউনে 'ওয়ার্ক ফ্রম হোম' বাড়িয়ে দিয়েছে ল্যাপটপের চাহিদা। নিত্যদিন বিক্রি বেড়েই চলেছে ল্যাপটপের। দীর্ঘক্ষণ কাজের চাপে এখন হাল্কা ল্যাপটপের দিকে ঝুঁকছে অফিসকর্মীরা। যাদের মধ্যে অনেকে আবার টু-ইন-ওয়ান ল্যাপটপের দিকে ঝুঁকছেন। এক ল্যাপটপের মধ্য়েই ট্যাবের সুবিধা খুঁজছেন এই ক্রেতারা। এইসব ক্রেতাদের কথা মাথায় রেখে এবার নতুন ডিটাচেবল ল্যাপটপ বাজারে আনল লেনেভো।

নতুন এই মডেলে রয়েছে ল্যাপটপের মধ্যেই ট্যাবের সুবিধা। ক্রেতা প্রয়োজনমতো ল্যাপটপ থেকে কিবার্ড আলাদা করতে পারবেন। যার ফলে ট্যাব হিসাবে ওই যন্ত্র ব্যাবহার করতে অনেকটাই সুবিধা হবে। হাল্কা হওয়ায় সহজেই দীর্ঘক্ষণ হাতে ধরে রাখতে পারা যাবে এই ট্যাব। 

Yoga Duet 7i ও Lenovo IdeaPad Duet3-র দাম

কোম্পানির তথ্য বলছে, ভারতীয় বাজারে Yoga Duet 7i-এর দাম রাখা হয়েছে ৭৯,৯৯৯ টাকা। পাশাপাশি Lenovo IdeaPad Duet3-র দাম ধরা হয়েছে ২৯,৯৯৯ টাকা। ১২ জুলাই থেকে ভারতীয় বাজার পাওয়া যাবে এই টু-ইন-ওয়ান ডিভাইসগুলি। লেনোভার ওয়েবসাইট ও অ্যামাজনে পাওয়া যাবে কোম্পানির এই নতুন মডেল। 

Yoga Duet 7i স্পেসিফিকেশন

প্রতিযোগিতার বাজার ধরতে Yoga Duet 7i মডেলে প্রিমিয়াম ল্যাপটপের প্রায় সব ফিচার দিয়েছে চিনা কোম্পানি। ৪৫০ নিটসের উজ্জ্বলতার পাশাপাশি ল্যাপটপে রয়েছে ১৩ ইঞ্চির ২কে ডিসপ্লে। আইপিএস প্যানেল হওয়ায় পাশ থেকে দেখলেও কালার ওয়াশআউটের সম্ভাবনা নেই। ল্যাপটপের স্ক্রিন সুরক্ষিত করতে দেওয়া হয়েছে গোরিলা গ্লাস ৩-এর সুরক্ষা। স্লেট গ্রে রঙে পাওয়া যাবে লেনোভোর এই নতুন ল্যাপটপ।

ইন্টেল আই-৫ ইলেভেন্থ জেনারেশনের প্রসেসর দেওয়া হয়েছে এই নতুন মডেলে। স্টোরেজের জন্য রয়েছে ওয়ান টিবির এসএসডি। এ ছাড়া়ও ডিভাইসের গতি বাড়াতে দেওয়া হয়ছে ১৬ জিবির RAM। ভিডিয়ো কলিংয়ে বা ছবি তোলার জন্য সামনে ও পিছনে দেওয়া হয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।

Lenovo IdeaPad Duet3-র স্পেসিফিকেশন

ভারতের বাজারে গ্রাফাইট গ্রে কালারে আসতে চলেছে এই টু-ইন-ওয়ান ল্যাপটপ। এর ডিসপ্লে সাইজ রাখা হয়েছে ১০ইঞ্চি। ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ছাড়াও ল্যাপটপে রয়েছে ৩৩০ নিটসের উজ্জ্বলতা। সেলেরন এন৪০২০ প্রসেসর ব্যবহার করা হয়েছে নতুন মডেলে। রয়েছে ১২৮ জিবির ইন্টারনাল স্টোরেজ। ৪জিবির RAM-চলবে এই ল্যাপটপ। কোম্পানি দাবি করেছে, ৭ ঘণ্টার ব্যাটারি লাইফ রয়েছে এই ডিভাইসের। সামনের দিকে ২ মেগাপিক্সেল ও পিছনে ৫ মেগাপিক্সলের সেন্সর দেওয়া হয়েছে এই ল্যাপটপে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget