এক্সপ্লোর

Smart Glass: চশমা দিয়েই করা যাবে ফোন, চশমাকে নির্দেশ দিয়েই বদলানো যাবে চলতে থাকা গান

Lenskart Phonic Smart Glasses: লেন্সকার্টের নতুন ফোনিক স্মার্ট গ্লাস। ম্যাজিক রয়েছে এই চশমায়। কী কী কাজ করা যাবে একটা চশমার সাহায্যে, দেখে নিন একনজরে।

Smart Glass: স্মার্টফোন, স্মার্টওয়াচের পর এখন তরুণ প্রজন্মের ঝোঁক স্মার্ট গ্লাসের উপর। তার সঙ্গেই তাল রেখে ভারতে নতুন স্মার্ট গ্লাস লঞ্চ করেছে প্রসিদ্ধ সংস্থা লেন্সকার্ট। এই স্মার্ট গ্লাস বা চশমার সাহায্যে ইউজাররা ফোনকল করতে পারবেন। শুনতে পাবেন পছন্দের গান। তার সঙ্গে পাওয়া যাভে ভয়েস অ্যাসিসট্যান্ট সাপোর্ট। লেন্সকার্টের নতুন এই স্মার্ট গ্লাসে রয়েছে একটি বাটন। মাত্র একবার এই বোতাম টিপলেই একটার পর একটা পরিষেবা পাবেন ইউজাররা। সমস্তটাই ফিজিক্যাল কন্ট্রোল মেকানিজমে চলবে, অর্থাৎ আপনিই নিয়ন্ত্রণ করতে পারবেন সবটা। 

লেন্সকার্ট ফোনিক স্মার্ট গ্লাস- ভারতে দাম কত এই চশমার 

ওয়েবসাইটে এমআরপি রয়েছে ৭০০০ টাকা। তবে এই স্মার্ট গ্লাসের দাম ৪০০০ টাকা। কেনা যাবে লেন্সকার্টের ওয়েবসাইট এবং দেশের বিভিন্ন রিটেল স্টোর থেকে। দু'ধরনের স্টাইলে লেন্সকার্টের এই স্মার্ট গ্লাস লঞ্চ হয়েছে। ইউজারের প্রয়োজন অনুসারে বাইফোকাল কিংবা প্রোগ্রেসিভ- পাওয়ার অনুসারে চশমা বানিয়ে দেওয়া হবে। Navigator এবং Hustlr- এই দুই স্টাইলে পাওয়া যাবে লেন্সকার্টের নতুন স্মার্ট গ্লাস। এই দুই স্মার্ট গ্লাসেই রয়েছে ফুল রিম ডিজাইন। ম্যাট ব্ল্যাক এবং শাইনি ব্লু- এই দুই রঙে পাওয়া যাবে লেন্সকার্টের নতুন স্মার্ট গ্লাস। 

লেন্সকার্ট ফোনিক স্মার্ট গ্লাসে থাকছে ব্লুটুথ অডিও সাপোর্ট। এই অডিও প্লে হবে স্মার্ট গ্লাসে থাকা ইন-বিল্ট স্পিকারের সাহায্যে। এর সাহায্যেই ইউজাররা ফোনকলে কথা বলতে পারবেন, যখন ফোন আর স্মার্ট গ্লাস কানেক্টেড থাকবে তখন। স্মার্ট গ্লাসের সঙ্গে বাক্সেই থাকবে চার্জার। একবার চার্জ দিলে প্রায় ৭ ঘণ্টা পর্যন্ত স্মার্ট গ্লাসের এইসব স্মার্ট ফিচার কাজ করবে। 

স্মার্ট গ্লাসের সাইডের অংশে উপরের দিকেই থাকবে একটি স্মার্ট বাটন। এর সাহায্যেই যাবতীয় নেভিগেশন ফিচার কাজ করবে। এই স্মার্ট গ্লাসে থাকা ভয়েস অ্যাসিসট্যান্টের সাপোর্ট অ্যান্ড্রয়েড এবং আইওএস, দু'ধরনের ডিভাইসের সঙ্গেই কাজ করবে। ভয়েস কমান্ডের সাহায্যে রিমাইন্ডার সেট করা, মেসেজ পাঠানো, গানের ট্র্যাক বদলানো - সবই করা সম্ভব হবে। এর আগেও ভারতে অনেক স্মার্ট গ্লাস লঞ্চ হয়েছে। তবে ফিচারের নিরিখে লেন্সকার্ট ফোনিক স্মার্ট গ্লাস অনেক উন্নত এবং ইউজার ফ্রেন্ডলি। তাই আগামী দিনে বাকি সব সংস্থার স্মার্ট গ্লাসকে জনপ্রিয়তায় লেন্সকার্টের এই স্মার্ট গ্লাস ছাপিয়ে যাবে বলেই অনুমান করছেন প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকে। 

আরও পড়ুন- আইকিউওও নিও ১০আর ভারতে কবে লঞ্চ হতে চলেছে? কী কী ফিচার থাকতে পারে? 

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা
Sudip Bandyopadhyay |
CM Suvendu Adhikari | Malda-এর মানিকচকে বন্যা এলাকা পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget