এক্সপ্লোর

iQoo Phones: আইকিউওও নিও ১০আর ভারতে কবে লঞ্চ হতে চলেছে? কী কী ফিচার থাকতে পারে?

iQoo Neo 10R: জানা গিয়েছে, আগামী ১১ মার্চ ভারতে লঞ্চ হবে আইকিউওও নিও ১০আর ফোন। আইকিউওও এবং আইকিউওও ইন্ডিয়ার সিইও নিপুণ মার্যা এক্স মাধ্যমে এই ফোন লঞ্চের দিন ঘোষণা করেছেন।

iQoo Phones: ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও কোম্পানি মার্চ মাসেই ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন ফোন আইকিউওও নিও ১০আর (iQoo neo 10R)। এই প্রথম 'নিও' সিরিজের ফোন ভারতে বাজারে লঞ্চ করতে চলেছে আইকিউওও সংস্থা। দেশে লঞ্চের পর আইকিউওও কোম্পানির এই ফোন অনলাইনে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে কেনা যাবে। জানা গিয়েছে, এই ফোনে থাকলে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট। এছাড়াও এই ফোনে একটি ৬৪০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট থাকার কথা রয়েছে। এর পাশাপাশি একটি 1.5K OLED ডিসপ্লে থাকতে পারে এই ফোনে যার সর্বোচ্চ রিফ্রেশ রেট হবে ১৪৪ হার্টজ। 

ভারতে আইকিউওও নিও ১০আর ফোন কবে লঞ্চ হতে চলেছে 

জানা গিয়েছে, আগামী ১১ মার্চ ভারতে লঞ্চ হবে আইকিউওও নিও ১০আর ফোন। আইকিউওও এবং আইকিউওও ইন্ডিয়ার সিইও নিপুণ মার্যা এক্স মাধ্যমে এই ফোন লঞ্চের দিন ঘোষণা করেছেন। আইকিউওও কোম্পানির নিও সিরিজের এই ফোন ডুয়াল টোনে, নীল রঙে লঞ্চ হতে পারে। আইকিউওও ই-স্টোর থেকেও এই ফোন কেনা যাবে। এক্স মাধ্যমে যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে, এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। সেখানে প্রাইমারি সেনসরের সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট থাকবে। আর থাকবে এলইডি ফ্ল্যাশ। 

ভারতে আইকিউওও নিও ১০আর ফোনের দাম ৩০ হাজার টাকার মধ্যে হবে বলে অনুমান করা হয়েছে। এই ফোন ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ- এই দুই কনফিগারেশনে লঞ্চ হতে পারে। এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর এবং ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার থাকতে পারে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে। 

দেশে আইকিউওও সংস্থার আরও একটি ৫জি ফোন লঞ্চ হতে চলেছে 

আইকিউওও জেড১০এক্স ৫জি ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। এই ফোন দেশে লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। আইকিউওও জেড৯এক্স ৫জি ফোনের সাকসেসর মডেল হিসেবে এই নতুন ফোন লঞ্চ হতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর মে মাসে আইকিউওও জেড৯এক্স ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছিল। 

আরও পড়ুন- রিয়েলমির নতুন ফোনে গেমারদের জন্য বিশেষ সুবিধা, কেমন হতে চলেছে ক্যামেরা ফিচার? 

সেরা শিরোনাম

Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget