এক্সপ্লোর

LinkedIn AI Feature: চাকরি খুঁজতে সাহায্য করবে এআই ! লিঙ্কডইনে চালু এআই চ্যাটবোট, কীভাবে সুবিধা পাবেন?

AI Chatbot: আপাতত লিঙ্কডইনের Jobseeker Coach এআই ফিচার শুধুমাত্র ইংরেজি ভাষাতেই উপলব্ধ রয়েছে। আগামী দিনে ইউজারদের সাড়া পেলে অন্যান্য ভাষাও যুক্ত করা হতে পারে বলে জানিয়েছে লিঙ্কডইন সংস্থা।

LinkedIn AI Feature: আপনি কি লিঙ্কডইনে (LinkedIn) চাকরি খোঁজেন? তাহলে এবার আপনাকে সাহায্য করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি বা এআই (AI Features)। শুধু চাকরি খোঁজার ক্ষেত্রে নয়, ব্যক্তিগত শিক্ষার ক্ষেত্রেও ইউজারদের সাহায্য করবে এইসব এআই ফিচার। লিঙ্কডইনে চালু হওয়া এআই ফিচারগুলির মধ্যে অন্যতম Jobseeker Coach। ইউজারদের জন্য সঠিক চাকরি খুঁজে দেবে Jobseeker Coach নামক এই এআই ফিচার। 

কীভাবে আপনার জন্য সঠিক চাকরি খোঁজার কাজ করবে Jobseeker Coach নামক এআই ফিচার 

জানা গিয়েছে, Jobseeker Coach এআই ফিচারের সাহায্যে একটি টেক্সট প্রম্পট, একটি টুলের মাধ্যমে ইউজারের রেজিউমি বা সিভি পর্যালোচনা এবং কী ধরনের অ্যাপ্লিকেশন বা দরখাস্ত আপনি করছেন অর্থাৎ সহজ ভাষায় কী জাতীয় চাকরি আপনি খুঁজছেন তা বুঝে নিয়ে আপনার সামনে অপশন হাজির করবে। এখানে একটি চ্যাটবোট থাকতে চলেছে। এই চ্যাটবোট ইউজারদের পেশাদার পরামর্শ দেবে। কভার লেটার তৈরিতে সহায়তা করবে। বর্তমানে গ্লোবাল স্তরে লিঙ্কডইনের এই ফিচার চালু হয়েছে। তবে উপলব্ধ রয়েছে কেবলমাত্র প্রিমিয়াম ইউজারদের জন্য। 

আপাতত লিঙ্কডইনের Jobseeker Coach এআই ফিচার শুধুমাত্র ইংরেজি ভাষাতেই উপলব্ধ রয়েছে। আগামী দিনে ইউজারদের সাড়া পেলে অন্যান্য ভাষাও যুক্ত করা হতে পারে বলে জানিয়েছে লিঙ্কডইন সংস্থা। আসলে Jobseeker Coach হল একটি এআই চ্যাটবোট। এই এআই ফিচার লিঙ্কডইনে যুক্ত হওয়ার ফলে সাধারণ টেক্সট প্রম্পট দেখেই ইউজারকে সঠিক চাকরি খুঁজে পেতে সাহায্য করবে। যেমন কেউ যদি সাইবার সিকিউরিটি সংক্রান্ত বিষয়ে চাকরি খোঁজেন এবং সেটা নিজের নেটওয়ার্কের মধ্যে, তাহলে সেই টেক্সট দেখে এআই চ্যাটবোট Jobseeker Coach সবটা বুঝে নিয়ে ইউজারের সামনে লিঙ্কডইনে সঠিক চাকরির অপশনগুলি হাজির করবে। আপনি কেমন চাকরি খুঁজছেন, কোন জায়গায় চাকরি খুঁজছেন, কত বেতন চাইছেন, সবটাই যদি চ্যাটবোটকে জানিয়ে দেন তাহলে সহজে Jobseeker Coach এআই চ্যাটবোট আপনাকে সঠিক চাকরি খুঁজে দেবে। 

লিঙ্কডইনে যুক্ত হয়েছে আরও একটু টুল, যার সাহায্যে ইউজারদের অ্যাপ্লিকেশন এবং রেজিউমে রিভিউ করা সম্ভব হবে। এর থেকে ইউজাররা অনেক সাহায্য পাবেন। এআই প্রযুক্তি এই রিভিউয়ের মাধ্যমে ইউজারদের প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবে। তার সাহায্যে ভাল চাকরি খুঁজে পাবেন ইউজাররা। কীভাবে আরও ভাল রেজিউমে তৈরি করা যায় সেই পরামর্শও দেবে এই এআই টুল। এর পাশাপাশি লিঙ্কডইনের প্রিমিয়াম ইউজাররা বিশেষজ্ঞদের থেকে পরামর্শ নেওয়ার সুযোগও পাবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। 

আরও পড়ুন- ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে ভিভোর নতুন ফোন, সংস্থার নজর ডিভাইসের ব্যাটারিতে 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget