এক্সপ্লোর

Moto E22s: মোটো ই২২এস ফোনের বিক্রি শুরু হল ভারতে, দেখে নিন দাম ও বিভিন্ন অফার

Motorola Smartphone: মোটো ই২২এস ফোনের বিক্রির খবরের মাঝেই শোনা গিয়েছে যে রেডমি ১২ সিরিজ লঞ্চ হতে চলেছে চলতি মাসেই।

Moto E22s: ভারতে মোটোরোলার নতুন বাজেট স্মার্টফোন (Budget Smartphone) মোটো ই২২এস (Moto E22s) ফোনের বিক্রি শুরু হল দীপাবলির আগে। মোটোরোলা 'ই' সিরিজের (Motorola E Series) এই ফোনের দাম ১০ হাজার টাকারও কম। তবে ফিচারের দিক দিয়ে এই ফোন যথেষ্ট উন্নত। মোটো ই২২এস ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ কনফিগারেশনের দাম ৮৯৯৯ টাকা। ইকো ব্ল্যাক এবং আর্কটিক ব্লু- এই দুই রঙে পাওয়া যাচ্ছে মোটোরোলার এই স্মার্টফোন। বর্তমানে ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাচ্ছে। বেশ কিছু লঞ্চ অফার যুক্ত হয়েছে এই ফোনের দামে। যাঁরা মোটো ই২২এস ফোন সেলে কিনবেন তাঁরা জিও-র ২৫৪৯ টাকার সুবিধা পাবেন। এক্ষেত্রে আবার ২০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকও পাওয়া সম্ভব। ৪০টি কুপনের (প্রতিটির মূল্য ৫০ টাকা) মাধ্যমে এই ক্যাশব্যাকের সুবিধা পাওয়া যাবে। মাই জিও অ্যাপেও এই কুপনগুলো ব্যবহার করতে পারবেন ইউজাররা। 

রেডমি নোট ১২ সিরিজ

চিনের জনপ্রিয় টেক জায়ান্ট সংস্থা শাওমি জানিয়েছে যে চলতি মাসে অর্থাৎ অক্টোবরেই লঞ্চ হতে চলেছে তাদের নতুন স্মার্টফোন সিরিজ। এবার লঞ্চ হবে রেডমি নোট ১২ সিরিজ। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে, এই স্মার্টফোন সিরিজে তিনটি ফোন লঞ্চ হতে পারে। সেগুলি হল- রেডমি নোট ১২, রেডমি নোট ১২ প্রো এবং রেডমি নোট ১২ প্লাস। রেডমি নোট ১২ সিরিজের আসন্ন এই ফোনগুলিতে মিডিয়াটেক ডিমেনসিটি ১৮০০ প্রসেসর, যা সম্প্রতি লঞ্চ হয়েছে সেটি থাকার সম্ভাবনা রয়েছে। ২০২১ সালে লঞ্চ হয়েছিল রেডমি নোট ১১ সিরিজ। তারই সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে রেডমি নোট ১২ সিরিজ।

মোটো ই২২এস ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন ও ফিচার

  • মোটোরোলার My UX interface- এর সাহায্যে পরিচালিত হবে মোটো ই২২এস ফোন। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ১৬ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে একটি ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে একটি হোল পাঞ্চ কাট আউট। সেখানেই সেট করা থাকবে এই সেলফি ক্যামেরা সেনসর।
  • মোটো ই২২এস ফোনে একটি ৬.৫ ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র‍্যাম। এই ফোনের ফ্রন্ট এবং রেয়ার ক্যামেরা Full HD ভিডিও রেকর্ডিং করার মতো ফিচারের সাপোর্ট রয়েছে। 
  • মোটো ই২২এস একটি ৪জি ফোন। এখানে রয়েছে ডুয়াল সিম (ন্যানো)। এছাড়াও মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ফোনের ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। মোটোরোলা 'ই' সিরিজের এই স্মার্টফোনে ব্লুটুথ ভি ৫.০ সাপোর্ট রয়েছে। এছাড়াও ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাইয়ের সাপোর্ট পাওয়া যাবে মোট ই২২এস ফোনে। ইউজারদের নিরাপত্তার জন্য এই ফোনে রয়েছে ফেস আনলক টেকনোলজি। 
  • মোটোরোলার এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোন একটি IP52 রেটিং প্রাপ্ত ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। ফোনের ওজন প্রায় ১৮৫ গ্রাম। 

আরও পড়ুন- ভিভো-র কোন কোন স্মার্টফোনে পাওয়া যাবে ৫জি পরিষেবা? কবে থেকেই বা চালু হবে সার্ভিস

সেরা শিরোনাম

Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

Suvendu Adhikari: সনিয়া গান্ধীর আত্মজীবনীর বই-প্রকাশ অনুষ্ঠানে অভিষেক, কটাক্ষ মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari |
NCPI News: কেন সাংসদ পদ খারিজ নয়? ২৪ নভেম্বরের মধ্যে দিতেই হবে জবাব
Mothabari Incident: মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Weather Updates: দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', রাজ্যে বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget