এক্সপ্লোর

Moto E40: ভারতে ১২০০ টাকা দাম কমেছে মোটোরোলার এই ফোনের, কী কী ফিচার রয়েছে

Motorola Smartphone: মোটোরোলা ই সিরিজের ফোন মোটো ই৪০-র দাম কমেছে ভারতে। আগে দাম কত ছিল, এখন কত হয়েছে দেখে নিন।

Moto E40: মোটোরোলা ই সিরিজের ফোন (Motorola E Series Phone)মোটো ই৪০- র দাম কমেছে ভারতে। ফ্লিপকার্টের ব্ল্যাক ফ্রাই ডে সেলে (Flipkart Black Friday Sale) মোটোরোলার এই ফোনের দাম কমেছে। গত বছর অর্থাৎ ২০২১ সালের অক্টোবর মাসে ভারতে লঞ্চ হয়েছিল মোটো ই৪০ (Moto E40) ফোন। এক বছর পর এবার এই ফোনের দাম কমেছে দেশে। মোটো ই৪০ ফোনে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের এলসিডি স্ক্রিন, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ । এছাড়াও রয়েছে একটি অক্টা-কোর Unisoc T700 প্রসেসর। এই ফোনের স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ভারতে মোটো ই৪০ ফোনের দাম আগে ছিল ৯৪৯৯ টাকা। তবে এখন কেনা যাচ্ছে ৮২৯৯ টাকা। অর্থাৎ মোটো ই৪০ ফোনের দাম ১২০০ টাকা কমেছে। কার্বন গ্রে এবং পিন ক্লে- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছিল মোটো ই৪০ ফোন। 

মোটো ই৪০ ফোনের স্পেসিফিকেশন ও ফিচার 

  • এই ফোনে রয়েছে ডুয়াল সিম (ন্যানো)। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১১- র সাপোর্ট। এছাড়াও এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির Max Vision HD+ IPS ডিসপ্ল, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এর সঙ্গে মোটোরোলা ই সিরিজের এই ফোনে রয়েছে একটি Unisoc T700 প্রসেসর। 
  • মোটো ই৪০ ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 
  • মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই ফোনের অনবোর্ড স্টোরেজ ৬৪ জিবি থেকে  টিবি পর্যন্ত বাড়ানো সায়। ৪জি সাপোর্ট যুক্ত এই ফোনে টাইপ-সি ইউএসবি পোর্ট দিয়ে চার্জ দেওয়া সম্ভব। ফোনের পিছনের অংশে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এছাড়াও রয়েছে ব্লুটুথ ভি ৫.০ সাপোর্ট।

চিনে শাওমি ১৩ সিরিজ লঞ্চের কথা ছিল পয়লা ডিসেম্বর। কিন্তু তা পিছিয়ে গিয়েছে। চিনের পর ভারতেও এই স্মার্টফোন সিরিজ লঞ্চের সম্ভাবনা ছিল। এই স্মার্টফোন সিরিজে শাওমি ১৩ এবং শাওমি ১৩ প্রো লঞ্চের সম্ভাবনা ছিল। অন্যদিকে আইকিউওও ১১ সিরিজ লঞ্চেরও কথা ছিল একই দিনে। তবে চিনে এই ফোনের লঞ্চও পিছিয়ে গিয়েছে। এই সিরিজে আইকিউওও ১১ এবং আইকিউওও ১১ প্রো- এই দুই ফোন থাকার কথা ছিল। এর সঙ্গে ভিভো-র সাবব্র্যান্ড আইকিউওও সংস্থার আরও একটা ফোন আইকিউওও নিও ৭ এসই ফোন লঞ্চের সম্ভাবনা ছিল চিনে। যদিও এই ফোনের লঞ্চ পিছিয়ে দেওয়া হয়েছে কিনা তা সঠিক ভাবে জানা যায়নি।  

আরও পড়ুন- ফের কড়া পদক্ষেপ হোয়াটসঅ্যাপের, অক্টোবরে নিষিদ্ধ ২৩ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget