এক্সপ্লোর

Moto G34 5G: ভারতে লঞ্চ হয়েছে মোটো জি৩৪ ৫জি ফোন, দাম কত? কী কী ফিচার রয়েছে?

Motorola Smartphone: ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে মোটো জি৩৪ ৫জি ফোন কেনা যাবে। আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ফোনের বিক্রি।

Moto G34 5G: ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলার নতুন স্মার্টফোন (Motorola Smartphones)। মোটো জি৩৪ ৫জি (Moto G34 5G) ফোন লঞ্চ হয়েছে ভারতে। এটি একটি বাজেট ৫জি স্মার্টফোন (Budget 5G Phone)। লেনোভো অধিকৃত এই ৫জি ফোনের দাম আকাশছোঁয়া নয়, সাধ্যের মধ্যেই। নতুন বছর ভারতে লঞ্চ হওয়া মোটোরোলার প্রথম মডেল মোটো জি৩৪ ৫জি। এই ফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে। মোটো জি৩৪ ৫জি ফোন পরিচালিত হবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসরের সাহায্যে। এর সঙ্গে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছ। এছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। মোটো জি৩৪ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। গতবছর ডিসেম্বরে চিনে লঞ্চ হয়েছিল মোটো জি৩৪ ৫জি ফোন। এবার লঞ্চ হয়েছে ভারতে। 

ভারতে মোটো জি৩৪ ৫জি ফোনের দাম

এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১১,৯৯৯ টাকা। মোটোরোলা এই দুই ফোনের কেনার ক্ষেত্রে ক্রেতাদের ১০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস দিচ্ছে। তার ফলে মোটো জি৩৪ ৫জি ফোনের দুই ভ্যারিয়েন্টের দাম কমে হবে ৯৯৯৯ টাকা এবং ১০,৯৯৯ টাকা। চারকোল ব্ল্যাক, আইস ব্লু, ওশান গ্রিন- এই তিন রঙে মোটো জি৩৪ ৫জি ফোন লঞ্চ হয়েছে। সবুজ রঙে মডেলে রয়েছে ভেগান লেদার ফিনিশের রেয়ার প্যানেল। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ফোনের বিক্রি।

মোটো জি৩৪ ৫জি ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন

  • এই ফোনে রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪- র সাহায্যে। অ্যান্ড্রয়েড ১৫- র আপগ্রেড পাবেন ইউজাররা। এছাড়াও তিন বছরের জন্য সিকিউরিটি ফিচারেরও আপডেট পাওয়া যাবে। 
  • এই ফোনে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর উপরে রয়েছে Panda Glass প্রোটেকশন। এছাড়াও এই ফোনে রয়েছে অক্টা-কোর প্রসেসর। এই ফোনের র‍্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে বাড়িয়ে ১৬ জিবি পর্যন্ত করা সম্ভব। 
  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর। এছাড়াও রয়েছে এলইডি ফ্ল্যাশ। ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। 
  • এই ফোনের ১২৮ জিবি UFS 2.2 অনবোর্ড স্টোরেজের পরিমাণও মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাইরে ১ টিবি পর্যন্ত করা সম্ভব। মোটো জি৩৪ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২০ ওয়াটের টার্বো পাওয়ার চার্জিং সাপোর্ট রয়েছে। 

আরও পড়ুন- ভারতে নতুন রূপে আসছে স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি ফোন, দাম কত হবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget