এক্সপ্লোর

Motorola Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে মোটো জি৬৪ ৫জি ফোন, কী কী ফিচার থাকবে এই ফোনে? দেখে নিন সবিস্তারে

Moto G64 5G: ভারতে মোটো জি৬৪ ৫জি ফোন লঞ্চ হতে পারে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ও ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ- এই দুই কনফিগারেশনে।

Motorola Smartphones: মোটো জি৬৪ ৫জি (Moto G64 5G) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ১৬ এপ্রিল। আনুষ্ঠানিক লঞ্চের আগে মোটোরোলা (Motorola Smartphones) সংস্থা তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এই ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন প্রকাশ করেছে। তিনটি রঙে এবং দুটো র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হতে চলেছে মোটোরোলা 'জি' সিরিজের নতুন ফোন। জানা গিয়েছে, মোটো জি৬৪ ৫জি ফোনে থাকতে চলেছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০২৫ প্রসেসর। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত থাকবে। মোটো জি৬৪ ৫জি ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। 

কোন কোন কনফিগারেশনে এবং কী কী রঙে ভারতে মোটো জি৬৪ ৫জি ফোন লঞ্চ হতে পারে, দেখে নিন 

ভারতে মোটো জি৬৪ ৫জি ফোন লঞ্চ হতে পারে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ও ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ- এই দুই কনফিগারেশনে। Ice Lilac, Mint Green, Pearl Blue- এই তিন রঙে ভারতে লঞ্চ হতে চলেছে মোটো জি৬৪ ৫জি ফোন। 

কী কী ফিচার থাকতে চলেছে মোটোরোলা জি সিরিজের আসন্ন ৫জি ফোনে, দেখে নেওয়া যাক 

  • মোটো জি৬৪ ৫জি ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ বেসড My UX- এর সাহায্যে। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৫ আপডেট পাওয়া যাবে বলে ঘোষণা করেছে মোটোরোলা সংস্থা। এর পাশাপাশি তিন বছরের জন্য সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
  • এই ফোনে একটি ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে থাকতে চলেছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হবে।
  • মোটোরোলার আসন্ন ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে যুক্ত থাকবে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার। এছাড়াও থাকবে একটি ৮ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। ফোনের ডিসপ্লের উপরে থাকবে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 
  • মোটো জি৬৪ ৫জি ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এছাড়াও এই ফোনে ফেস আনলক ফিচার থাকছে। কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে রয়েছে এফএম রেডিও, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, এ-জিপিএস, GLONASS, Galileo, Beidu, ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। 
  • ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে এই ফোন। এখানে থাকবে ডুয়াল স্টিরিও স্পিকার যেখানে Dolby Atmos টেকনোলজির সাপোর্ট পাওয়া যাবে। 
  • মোটো জি৬৪ ৫জি ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ৩০ ওয়াটের টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্ট। 

আরও পড়ুন- ভারতে বিক্রি শুরু হয়েছে শাওমি ১৪ আলট্রা ফোনের, দাম কত? কোথা থেকে কেনা যাবে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget