এক্সপ্লোর

Xiaomi 14 Ultra: ভারতে বিক্রি শুরু হয়েছে শাওমি ১৪ আলট্রা ফোনের, দাম কত? কোথা থেকে কেনা যাবে?

Xiaomi Smartphones: এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৯০ ওয়াটের ওয়্যারড, ৮০ ওয়াটের ওয়্যারলেস এবং ১০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোনে ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে চার্জ দেওয়া যাবে।

Xiaomi 14 Ultra: শাওমি ১৪ আলট্রা (Xiaomi 14 Ultra) ভারতে লঞ্চ হয়েছে ৭ মার্চ। অবশেষে এই ফোনের বিক্রি শুরু হয়েছে ভারতে। শাওমির (Xiaomi Smartphones) এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। তার সঙ্গে রয়েছে ওয়্যারড এবং ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট। শাওমি ১৪ আলট্রা ফোনে রয়েছে কোয়াড রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এই ফোনে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। ভারতে দুটো রঙে কেনা আবে শাওমি ১৪ আলট্রা ফোন। 

ভারতে শাওমি ১৪ আলট্রা ফোনের দাম কত এবং কোথা থেকে কেনা যাবে 

এই ফোনের দাম ভারতে ৯৯,৯৯৯ টাকা। ভারতে এই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। এছাড়াও শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইট এবং নির্দিষ্ট রিটেলারদের থেকে এই ফোন কিনতে পারবেন। সাদা এবং কালো রঙে শাওমি ১৪ আলট্রা ফোন কেনা যাবে ভারতে। দুটো ফোনের রেয়ার প্যানেলেই রয়েছে ভেগান লেদার ফিনিশ। 

শাওমি ১৪ আলট্রা ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে, দেখে নিন 

  • এই ফোনে ৬.৭৩ ইঞ্চির LTPO AMOLED micro-curved ডিসপ্লে ইয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোন পরিচালিত হব Android 14-based HyperOS- এর সাহায্যে। 
  • এই ফোনে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জে ৩ চিপসেট রয়েছে যার সঙ্গে সর্বোচ্চ ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত রয়েছে। 
  • শাওমি ১৪ আলট্রা ফোনে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে একটি গোলাকার ক্যামেরা মডিউলে সাজানো রয়েছে ক্যামেরা সেনসরগুলি। এখানে ৫০ মেগাপিক্সেলের Sony LYT900 প্রাইমারি ক্যামেরা সেনসর (অপটিকাল ইমেজ স্টেবিলাজেশন), দুটো ৫০ মেগাপিক্সেলের Sony IMX858 সেনসর (3.2x optical zoom এবং 5x optical zoom সমেত) এবং ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 
  • এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৯০ ওয়াটের ওয়্যারড, ৮০ ওয়াটের ওয়্যারলেস এবং ১০ ওয়াটের ওয়্যার লেস চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোনে ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে চার্জ দেওয়া সম্ভব।
  • এই ফোন ধুলো এবং জলের ঝাপটায় সহজে নষ্ট হবে না। কারণ এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। কানেক্টিভিটি অপশন হিসেবে ৫জি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.৪, এনএফসি, জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও এবং আরও অনেক কিছুর সাপোর্ট রয়েছে শাওমি ১৪ আলট্রা ফোনে। 

আরও পড়ুন- ভারতে প্রথম স্মার্টওয়াচ লঞ্চ করতে চলেছে লাভা সংস্থা, ডিভাইসের নাম কী? রইল সম্ভাব্য ফিচার 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE
KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP
Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?
ED-IPAC Case | ED-র I-PAC আগে বিরোধিতা, এখন CBI তদন্তে আপত্তি নেই Mamata Banerjee-র !
Burdwan Medical: থ্রেট কালচারে নাম জড়ানো অভীক দে-কে জিজ্ঞাসাবাদ তদন্ত কমিটির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget