এক্সপ্লোর

Moto G64 5G: মোটো জি৬৪ ৫জি ফোন কবে লঞ্চ হচ্ছে ভারতে? কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকতে পারে এই মডেলে?

Motorola G Series 5G Phone: মোটো জি৬৪ ৫জি ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।

Moto G64 5G: ভারতে লঞ্চ হতে চলেছে মোটোরোলার (Motorola Smartphones) নতুন ফোন। এবারও লঞ্চ হতে চলেছে মোটোরোলা 'জি' সিরিজের (Motorola G Series Phone) একটি মডেল। ইতিমধ্যেই জানা গিয়েছে, এটি একটি ৫জি ফোন (5G Phone) হতে চলেছে। মোটোরোলা ইন্ডিয়া (Motorola India) এক্স মাধ্যমে ঘোষণা করেছে ভারতে লঞ্চ হতে চলেছে মোটো জি৬৪ ৫জি (Moto G64 5G) ফোন। আগামী ১৬ এপ্রিল ভারতীয় সময় দুপুর ১২টায় এই ফোন দেশে লঞ্চ হবে। লঞ্চের পর এই ফোন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং মোটোরোলা ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে কেনা যাবে। এছাড়াও এই ফোন পাওয়া যাবে দেশের নির্দিষ্ট কিছু রিটেল স্টোরে। ফ্লিপকার্টে মোটো জি৬৪ ৫জি ফোনের জন্য একটি মাইক্রোসাইট ইতিমধ্যেই তৈরি হয়েছে। সেখান থেকে এই ফোন কেমন হতে চলেছে তার কিছুটা আভাস পাওয়া গিয়েছে। মোটো জি৬৪ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে মোটো জি৫৪ ৫জি ফোনের সাকসেসর মডেল হিসেবে।

মোটোরোলা জি৬৪ ৫জি ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকার সম্ভাবনা রয়েছে, একনজরে দেখে নেওয়া যাক 

  • মোটো জি৬৪ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে নীল, সবুজ এবং পার্পল- এই তিনটি রঙে। মোটী জি৫৪ ৫জি ফোনের সঙ্গে নতুন মডেলের ডিজাইনে অনেক মিল থাকার সম্ভাবনা রয়েছে।
  • মোটো জি৬৪ ৫জি ফোনের ব্যাক প্যানেলে একটি আয়তাকার ক্যামেরা মডিউল থাকতে পারে। ফোনের রেয়ার প্যানেলের বাঁদিকে উপরের কোণে এই রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। তার সঙ্গে একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট থাকার সভাবনা রয়েছে। 
  • মোটোরোলার নতুন ফোনের ডানদিকের সাইডের অংশে থাকতে পারে পাওয়ার বাটন এবং ভলিউম কি। 
  • এই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০২৫ প্রসেসর থাকবে বলে জানা গিয়েছে। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ থাকতে চলেছে।
  • মোটো জি৬৪ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে দু'টি কনফিগারেশনে। একটি মডেলে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ থাকতে পারে। অন্যটিতে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকার কথা রয়েছে। এই দুই ভ্যারিয়েন্টের র‍্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে যথাক্রমে ১২ জিবি এবং ২৪ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 
  • মোটো জি৬৪ ৫জি ফোন পরিচালিত হতে পারে Android 14-based MyUX- এর সাহায্যে। এই ফোনে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে থাকতে পারে যার উপরে থাকবে Corning Gorilla Glass প্রোটেকশন। 
  • এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। তার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত থাকতে পারে। এই ক্যামেরা ইউনিটে ৮ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার থাকতে পারে। এছাড়াও ডিসপ্লের উপরে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে।
  • মোটো জি৬৪ ৫জি ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনের ওজন হতে পারে প্রায় ১৯২ গ্রাম এবং ফোনটি ৮.৮৯ মিলিমিটার পুরু হতে পারে।
  • মোটো জি৬৪ ৫জি ফোন IP52 রেটিং যুক্ত ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট মডেল হতে পারে। অর্থাৎ শুলো এবং জলের ঝাপটায় সহজে ফোন নষ্ট হবে না। 

আরও পড়ুন- ভারতে ভিভো টি৩এক্স ৫জি ফোন কবে লঞ্চ হতে চলেছে? দাম কত হতে পারে এই ফোনের? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget